Jump to ratings and reviews

R.D. Burmania: Panchamemoirs

Eminent showbiz journalist and Dadasaheb Phalke Academy Award recipient Chaitanya Padukone, chimes a tribute that strings together amazing, amusing and fascinating anecdotes, incidents and idiosyncrasies as well as rare, startling photographs while unraveling the mystique behind Bollywood's most adored composer-singer Rahul Dev Burman.
This Memoirs also features exclusive tributes to Panchamda from illustrious luminaries like Amitabh Bachchan, Lata Mangeshkar, Asha Bhosle, Rishi Kapoor, A.R.Rahman, Zeenat Aman, Sanjay Leela Bhansali, Hariharan, Sonu Nigam, Himesh Reshammiya, Shekhar Kapur, Mahesh Bhatt, Babul Supriyo and cricket legend Sunil Gavaskar, Hema Malini, 'late' Rajesh Khanna and many more.
Pick up this zabaRDast kitaab and relive the PanchaMemoirs.

214 pages, Paperback

Published July 11, 2016

Loading...
Loading...

About the author

Chaitanya Padukone

1 book1 follower

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (58%)
4 stars
2 (11%)
3 stars
1 (5%)
2 stars
1 (5%)
1 star
3 (17%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Mony Shamim.
9 reviews6 followers
November 3, 2016
চৈতন্য পাদুকোনে ভারতের একজন স্বনামধন্য সাংবাদিক। চলচ্চিত্র সাংবাদিকতা করছেন দীর্ঘদিন যাবত। 'দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড' পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিকতায় অবদান রাখার জন্য। চৈতন্য একজন স্বঘোষিত রাহুল দেব বর্মণ ভক্ত। পঞ্চম মানে রাহুল দেব বর্মণের ওপর হালে তিনি একটি বই লিখেছেন 'আর ডি বার্মানিয়াঃ পঞ্চম্যাজিক।' নাম দেখেই খানিক আন্দাজ পাওয়া যাচ্ছে যে এইবার একজন বর্মনিয়ার লেখায় কিছু ম্যাজিকের সন্ধান মনে হচ্ছে পাওয়া যেতে পারে। শুরুতে বলে নিই, পঞ্চমের সাথে ঘনিষ্টতার কথা নিজে তিনি আমাদের বলছেন, বলছেন ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পঞ্চমের কাছাকাছি যাবার সুযোগ তিনি পেয়েছিলেন ভালোই। চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে, প্রিমিয়ারে তাঁর সাথে পঞ্চমের দেখা হয়েছে। তা শুরুতে এইসব কথা বলে তিনি পাঠকের মনোযোগ এবং আগ্রহ দুটোই বাড়িয়ে তুলতে পেরেছেন, সন্দেহ নেই। কিন্তু শুধু ওই পর্যন্তই, এর পরে ভেতরে গিয়ে পাঠক যা পাবেন সেটা আসলে একটা প্রকাণ্ড ফুটো বেলুন ছাড়া আর কিছু নয়।

শক্ত পোক্ত বইটি হাতে নিতে তো ভালো লাগে কিন্তু বইটির প্রোডাকশন ভ্যালু খুবই নিম্নমানের। বইটি প্রকাশ করেছে 'নোশন প্রেস' নামক প্রকাশন এবং বলতে বাধ্য হচ্ছি যে বইটির কোথাও এতটুকু যত্নের ছাপ মেলেনি, না পৃষ্ঠা বিন্যাসে না অঙ্গ সৌষ্ঠবে। এই বই যদি আমার মতন নগন্য পাঠকও প্রকাশ করতাম, এর চাইতে ভালো হত বলে আমার ধারণা। মানে পুরো বইটা আপাদমস্তক একটি অ্যামেচারিশ উদ্যোগ বলে মনে হয়েছে। এর প্রচ্ছদ যেমন কার্টুনিশ, এর পৃষ্ঠা বিন্যাস তেমনই হাস্যকর। মাঝে মাঝেই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু বয়ানে অক্ষরগুলোকে বোল্ড করে দেয়া হয়েছে। এমন একটি কাজ পুরো বইটির গুরুত্ব অনেকাংশে কমিয়ে দিয়েছে। বইকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটিতে লেখকের সাথে পঞ্চমের ঘনিষ্ট সময় কাটানোর বয়ান, কোথায় কোন পার্টিতে তিনি তাক পেয়েছেন, পেয়ে বর্তে গেছেন, তাঁদের মাঝে কি কথা হয়েছে ইত্যাদি। দ্বিতীয় অংশ ছবি দিয়ে সাজানো হয়েছে এবং এটি নিয়ে যত কম কথা বলা হবে ততই ভালো। আর তৃতীয় অংশে বিভিন্ন মানুষ আইকনিক সঙ্গীত পরিচালক পঞ্চম সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা তাকে বলেছেন তা সাজানো হয়েছে।

বইটি পড়তে পড়তে আমার কেন জানি বেশ কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল একটা অসাধারণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। মনে হচ্ছিল এমন প্রতিভাবান একজন মানুষকে পাঠকের সামনে খোলামেলা ভাবে উপস্থাপন করার বদলে তাঁকে নিয়ে যেন মজা করা হল। মনে হল পঞ্চম এটা আসলে ডিজার্ভ করেন না। মনে হল পঞ্চমের মিউজিক্যাল অ্যাচিভমেন্টের ওপর সুবিচার করা হলনা। আবার মনে হল আমি কি একটু বেশীই প্রত্যাশা করছিলাম? আমার আশার পারদ কি আকাশ ছুঁয়ে বসে আছে তাহলে? এমনও তো হতে পারে বইটি নিছক শ্রদ্ধা অর্পণ ছাড়া আর কিছু নয়?এমন তো হতে পারে তিনি আসলে নিজে এবং অন্যদের দিয়ে তাকে পুজো করেছেন এবং তার প্রসাদ ছড়িয়ে দিতে চেয়েছেন পঞ্চমের অগনিত ভক্তবৃন্দের কাছে? যদি সেটাই লেখকের প্রকৃত উদ্দেশ্য হয়, তাহলে আমার এত খারাপ লাগছে কেন?

সত্যি বলতে কি পঞ্চমকে নিয়ে ইতিমধ্যেই দুটি উচ্চমানের কাজ হয়েছে এবং কাজ দুটি এমন এক শীর্ষ স্পর্শ করেছে যে তাঁর চাইতে কম কিছু মন থেকে মেনে নেয়া কঠিন হয়ে পরেছে। ব্রহ্মানন্দ সিং এর ডকুমেন্টারি 'Panchan Unmixed' এবং বালাজি ভিত্তাল ও অনিরুদ্ধ ভট্টাচার্য রচিত 'RD Burman: The man, The music' এর মাধ্যমে তাঁরা পঞ্চমের সাংগীতিক জগতকে এমনভাবে উপস্থাপন করেছেন যে তাকে ছাড়িয়ে যাওয়া কঠিন। তাঁরা পঞ্চমের গানকে কোদাল দিয়ে খুঁড়েছেন, তার সুরকে বীজের মতন বপন করেছেন আর তা থেকে মিলেছে হীরক খণ্ড। তারপরেও কিছু অজানা বিষয় তো তাঁরাও আমাদের জানাতে পারেন নি। পঞ্চমের ব্যার্থতা, পঞ্চমের সাংগীতিক আত্মহননের পথে যাত্রা, পঞ্চমের দুর্ভোগ- আমরা কি এখনও পুরোপুরি জানতে পেরেছি? কি হয়েছিল রিতা প্যাটেেলের সাথে? বিয়ের মাত্র দুই তিন বছরের মাথায় ভেঙ্গে গেল কেন তাঁদের সংসার? কেন এতশত কাজ হাতে নিয়েছিলেন পঞ্চম একসাথে? কিসের লোভে? কিসের এত অভিমান তার? কার বিরুদ্ধে? বিবাহ বিচ্ছেদের সময় আশার কাছ থেকে টাকা নিতে হল কেন?হঠাৎ করে আশার সাথে গাঁটছারা বেঁধে গেল কিন্তু সংসার করতে পারলেন না, একসাথে থাকা হলনা, প্রথম স্ট্রোকের সময় তাঁকে পাশে পেলেন না, মৃত্যুর সময় একা একা মরে গেলেন, যারা এত মধু শব্দ বর্ষণ করছেন, মৃত্যুর সময় তাঁদের টিকিটারও সন্ধান পাওয়া গেলনা কেন?কেন ৮৫ সালের পর থেকে তাঁর সুরগুলো ধারাবাহিকতা হারাল? কেন তাঁর ব্যাক্তিগত সহকারী তাঁকে ব্যাবহার করা শুরু করলেন, তাঁর নাম ভেঙ্গে খাওয়া শুরু করলেন? কি ব্যাবস্থা নিয়েছিলেন তিনি? কোন্ গভীর গোপন নিঃসঙ্গতা তাঁকে অজান্তেই শেষ করে দিচ্ছিল?কেন তিনি এমন জীবন স্বেচ্ছায় বেছে নিলেন যা তাঁকে শুধুই নির্বাসনের সন্ধান দিল? এমন অনিশ্চিত জীবনই কি তাঁর গন্তব্য কিংবা প্রাপ্য ছিল?

চৈতন্যর সুযোগ ছিল অনেক কেনর উত্তর বের করার। উনি পঞ্চমের পতন নিজের চোখে দেখেছেন। সাংবাদিক মানুষ। খুঁজে খুঁজে বের করতে পারেন নানান অন্ধকার। অন্ধকারের ভেতর আলোর ডাক শুনতে পারেন, দিতে পারেন ভাষা। পুজো নয়, উনার দরকার ছিল অনুসন্ধান এবং উনি তা পারতেন। উনি পঞ্চমের কাছাকাছি এসেছেন বলছেন। উনি কি পারতেন না কিছু নির্জন মুহূর্তের সন্ধান করতে যেখানে পঞ্চম স্বগতোক্তির মতন বলে যাবেন এমন সব কথা যা অন্য কোথাও তিনি বলেন নি? রিতা প্যাটেল এর সাথে বিবাহ বিচ্ছেদ পঞ্চমের জীবনে একটা টাার্নিং পয়েন্ট। পঞ্চমের শ্রেষ্ঠ সঙ্গীত কীর্তি 'অমর প্রেম' এর গানগুলি সৃষ্টি হয়েছে বিচ্ছেদ বেদনায়। বিরহের বেদনায় পুড়েছেন পঞ্চম, অথচ অক্ষর দিয়ে চৈতন্য কিংবা অন্য কেউ তাকে সাজাতে পারলেন না। কিংবা বলা যায় তিনি সেটা চান নি। কে জানে?

আমার কাছে পুরো বইটিকে একটি দারুণ সুযোগ হাতছাড়া বলেই মনে হয়েছে।সাথে যুক্ত হয়েছে এর বাজে প্রোডাকশন। দুই একটি তথ্য হয়ত জানা হল কিন্তু সেটি খুঁজতে লেখককে তেমন পরিশ্রম করতে হল বলে মনে হয়নি। জাতীয় মানের একজন লেখক সাংবাদিকের কাছে আমরা শ্রদ্ধা অর্পণ নয় বরং অনুসন্ধান চেয়েছিলাম। সেদিকটা নিয়ে লেখক ভাবেন নি এটা তাঁর ব্যাপার। তবে এই বই না পড়লেও পঞ্চম অনুরাগীদের কোন ক্ষতিবৃদ্ধি হবে বলে এক মুহূর্তের জন্যেও মনে হয়নি।
1 review
April 11, 2017
This book is a 'must-buy' for loyal R D Burman fans. Award-winning author Chaitanya Padukone personally knew RDB & met him at his recordings & film parties-premieres over a period of 10 years & has shared his fond, heartwarming memories.What makes R D Burmania book a 'Good Read', is that ,the author Chaitanya Padukone has given the exclusive tributes of superstar Rajesh Khanna (who was a close buddy of Panchamda), Lata Mangeshkar, Asha Bhosle, Ramesh Sippy (Sholay), Ashim-da (Shakti) Samanta, Leena Chandavarkar-Ganguly, producer Devi Dutt, producer Barkha Roy, Sanjay Leela Bhansali & of course Amitabh Bachchan besides other celebs & ace musicians. What is fascinating that R D Burmania has some of the very rare unseen photographs which have precious nostalgic value.
1 review
June 22, 2017
A 'Must' for every Pancham-Premi !
Thoroughly enjoyed reading this entire memoirs book 'R D BurMania' authored by Chaitanya Padukone and discovered new unknown facets of the maverick composer-singer. Simply because it gives retro-music lovers (like me) an insight into the 'true colours' of the genius of R D Burman. Actually I even picked up one more 'R D BurMania' book copy to 'gift' it, to my close buddy who is also a crazy RDB-fan.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 3 of 3 reviews