Jump to ratings and reviews
Rate this book

আমলাগাছি #1

আমলাগাছি

Rate this book
আপাতদৃষ্টিতে একজন আমলাকে মনে হয় সুখী রাজপুত্রের মতো। একদিকে তাঁর উপর অর্পিত সরকারি ক্ষমতা, অন্যদিকে স্বচ্ছল জীবন। আবার জনপ্রতিনিধি থেকে বাইরের মানুষজন, সবারই ধারণা আমলাদের অনড় অবস্থানের কারণেই থমকে তাহকে সরকারি কাজ। তাঁদের এক কলমের খোঁচায় নড়ে যেতে পারে বহুদিনের জগদ্দল পাথর, অথচ কলম উদ্যতই থাকে। জবরদস্ত লাল ফিতের ফাঁসে বাইওরের মানুষের হাঁসফাঁস অবস্থা।কিন্তু কী ভয়ংকর পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় একজন আমলাকে তার খবর রাখেন না বাইরের মানুষ। আমলার চাকরিতে থাকে বহুমুখী রাজনৈতিক চাপ, সামলাতে হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নানা মন্ত্রী, এম এল এ, এম পি-কে। সেই সঙ্গে মোকাবিলা করতে হয় জবরদস্ত ক্যাডারদের হুমকি। অন্যদিকে রাখতে হয় বিপুল অঙ্কের টাকার চুলচেরা হিসেব।‘আমলাগাছি’ এই এতাবৎ না-দেখা জীবনের এক নিখুঁত চিত্রায়ণ।‘পুরো সময়ের লেখক’ এই তকমাটি বাঙালি লেখকের পক্ষে তেমন প্রযোজ্য নয়। রুজিরোজগারের তাগিদে লেখুদের প্রায় সবাইকে যুক্ত হতে হয় কিছু না কিছু পেশায়। কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, কেউ ব্যাঙ্ক বা মার্কেণ্টাইল অফিসের কর্মী। আবার কেউ বা নিযুক্ত হন সংবাদপত্রের চাকুরিতে। কেউ-বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে পেয়ে যান আমলার চাকরি। যদিও আমলা শব্দটি অনেকসময় ব্যবহৃত হয় ব্যাঙ্গার্থে।কিন্তু কীরকম ছিল সেই আমলাজীবন! প্রবল রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একজন আমলাকে কত হিসেব করে সামলাতে হয় চারপাশের বহু রক্তচক্ষু, বহু প্রলোভন, বহু তঞ্চকতা-তা কিন্তু জানতে পারেন না বাইরের মানুষজন, সেই নিদারুণ লেখার ভাবনা লেখকের অনেকদিনের। অবশেষে অবসর গ্রহণের পর লিখতে শুরু করেছেন দীর্ঘ চল্লিশ বছরের আমলাজীবনের অম্লতিক্তমধুর অভিজ্ঞতা।বহুল প্রচারিত সাপ্তাহিকে ধারাবাহিকভাবে প্রকাশের শুরু থেকেই ‘আমলাগাছি’ জয় করে নিয়েছে লক্ষ লক্ষ পাঠকের মন।

301 pages, Hardcover

Loading...
Loading...

About the author

Tapan Bandyopadhyay

80 books12 followers
তপন বন্দ্যোপাধ্যায় (৭ জুন ১৯৪৭/২২ জ্যৈষ্ঠ ১৩৫৪) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক। তাঁর লেখালেখির সূত্রপাত সত্তর দশক থেকে। প্রথমে কবিতা দিয়ে লেখালেখি শুরু হলেও ক্রমশ তিনি কথাসাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। তাঁর লেখার মধ্যে দিয়ে একদিকে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি অন্যদিকে প্রতিফলিত হয়েছে বহু সুপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি বিভিন্ন উল্লেখযোগ্য জাতীয় পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সতীকান্ত মহাপাত্রের কবিতা সংকলন 'ভারতবর্ষ' অনুবাদের জন্য ২০১৯ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০২২ এ বীরবল উপন্যাসের জন্য পেলেন সাহিত্য আকাদেমি পুরস্কার। তাঁর সাহিত্য অবলম্বনে জনপ্রিয় চলচ্চিত্রও নির্মাণ হয়েছে।

Born in 1947, Tapan Bandyopadhyay, saw the light of this world as a refugee from then East Bengal. After completing the school studies, he came to Calcutta to study in the college and the university, earned a first class degree in Pure Mathematics. He then acted as a teacher in a higher secondary school for seven months, and then joined in nationalised bank as a clerk. After serving there for two years, he joined the state service in 1972 and retired in June 2007 as Special Secretary & ex-officio Director of Culture, Govt of West Bengal. Later on, he was re-employed as Secretary, Shishu Kishore Academy He started his literary career as ap poet, but ultimately got success as a short story writer and novelist.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (38%)
4 stars
7 (53%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Farhan.
750 reviews12 followers
July 26, 2019
"ঘেরাও হওয়াটা তোমার চাকরির এক মহান অঙ্গ, আর ঘেরাও মুক্ত হওয়াটা সেই চাকরির আর্ট।" সদ্য যোগদানকৃত ম্যাজিস্ট্রেট তপনবাবুকে এভাবেই নসিহত শুরু করেছিলেন তার সিনিয়র অফিসার। শুধু তপনবাবু নয়, কথাগুলো সবার জন্যই সত্যি। আর তপন বন্দ্যোপাধ্যায় এর "আমলাগাছি" যে কোন সরকারি অফিসারের জন্য হতে পারে ট্রেইনিং ম্যানুয়াল, একইসাথে অন্যদের জন্য হতে পারে দারুণ কৌতুহলোদ্দীপক এক স্মৃতি রোমন্থন। অবশ্যপাঠ্য।
অনুসিদ্ধান্ত ১। দুই বাংলার রাজনীতিবিদরাই ধান্দাবাজ, পাজি, বদমাশ।
অনুসিদ্ধান্ত ২। দুই বাংলার অফিসাররাই (কিছু ব্যতিক্রম বাদে) বেশ উন্নাসিক।
অনুসিদ্ধান্ত ৩। দুই বাংলার জনগণই হুজুগে, বেকুব এবং পাজি।
Profile Image for Asif Khan Ullash.
150 reviews13 followers
June 30, 2023
এধরনের স্মৃতিচারণ পড়তে মন্দ লাগে না! পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের অফিসার তপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের প্রথম কিছু বছরের অভিজ্ঞতা নিয়ে বইটি লেখা। সুপাঠ্য লেখনি।

তবে সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের বইগুলোতে নিজের কাজ ও কর্মক্ষেত্রের প্রতি প্রচন্ড বায়াসডনেস পাওয়া যায়, যা এই ধরনের বাংলাদেশী বইয়ের ক্ষেত্রেও লক্ষ্য করেছি। সেটা ইগ্নোর করতে পারলে বেশ ফান রিড।

তবে, আমার কাছে ভালো লেগেছে বইটির সাইজ। সাধারণ বই গুলোর থেকে দৈর্ঘ্য ও প্রস্থে এই বইটি ইঞ্চিখানেক চওড়া।বইয়ের জন্য এটাই উপযুক্ত সাইজ, পড়ে আরাম আছে 😌।
Displaying 1 - 3 of 3 reviews