Jump to ratings and reviews
Rate this book

People: His Finest Portraits

Rate this book
You will not forget Raghu Rai's people. It does not matter if they are famous or unknown, the master photographer's images of them are so arresting that they stamp themselves immediately on the viewer's gaze. What he is able to do is catch the essential truth of his subjects in a way that renders them unforgettable. He says, 'When I take a person's portrait, I am trying to capture the aura of that person, the person's spirit in the picture. I am trying to get the truth of that person to emerge i

184 pages, Hardcover

Published August 31, 2016

Loading...
Loading...

About the author

Raghu Rai

55 books16 followers
Raghunath Rai Chowdhry (born 1942), known as Raghu Rai, is an Indian photographer and photojournalist. He was a protégé of Henri Cartier-Bresson, who appointed Rai, then a young photojournalist, to Magnum Photos in 1977.

Rai became a photographer in 1965, and a year later joined the staff of The Statesman, a New Delhi publication. In 1976, he left the paper and became a freelance photographer.[citation needed] From 1982 until 1992, Rai was the director of photography for India Today. He has served on the jury for World Press Photo from 1990 to 1997. He is known for his books, Raghu Rai's India: Reflections in Colour and Reflections in Black and White.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (65%)
4 stars
8 (30%)
3 stars
1 (3%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Dipankar Chowdhury.
28 reviews7 followers
January 27, 2026


কিছু বই বই নয়। জমাট বাঁধা সঙ্গীত। সে বই হাতে করা পুণ্যের কাজ, নিখাদ আনন্দের।


কবি যেমন ‘এক বিন্দু নয়নের জল’-কে ‘কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল’ দেখেছিলেন—সে তখন আর কঠিন শ্বেতপ্রস্তরের তাজমহল নেই, ঠাঁই পেয়ে গেছে সে কালের গালে! টলটল করছে ঐ জলে ভরা আঁখি! প্রস্তর কীভাবে কালোত্তীর্ণ হয়!


এই বইয়ে যেমন সাদাকালো চিত্ররাজি হয়েছে।


এ’বইতে কিন্তু রাজাবাদশাহরাই যে কেবল আছেন তা তো নয়, যদিও ইন্দিরা-মোরারজী-বাল ঠাকরে-দলাই লামা থেকে টাটা-বিড়লা কে নেই এখানে? তবু তাঁরাই সব নন, কারণ ঐ যে সর্বহারা নারীর শূন্য দৃষ্টি যা বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রতীক-ছবি হয়ে আছে আজও, বা ভোপাল গ্যাস দুর্যোগের শিকার বালকত্রয় বা রাজস্থানী ঘাগরা ওড়ানো গ্রাম্যসুন্দরীরা...এঁরা সবাই একই লেন্সে আবদ্ধ হয়ে পড়েছেন। এবং ভারতীয় সাদাকালো ফোটগ্রাফির নবদিগন্ত স্থাপন করেছেন। সেই আলোকচিত্রীর নাম কে না জানে? কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল হয়ে আছেন সেই জীবন্ত কিংবদন্তী!


রঘু রাই!


***


১৯৪২-এ’ অবিভক্ত পাঞ্জাব প্রদেশের এক গণ্ডগ্রামে যখন তিনি পৃথিবীর আলো দেখলেন গান্ধীজী ততদিনে ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু করে দিয়েছেন। চৌধুরী বাড়ির ছোট ছেলেটি দিল্লী-স্টেটসম্যান পত্রিকার ফোটগ্রাফার হিসেবে যোগ দিলেন তেইশ বছর বয়স পূর্ণ হবার আগেই। সুনীল জানা/হোমি ব্যারাওয়ালারা তখন ভারতীয় ফটো-জার্নালিজমের ক্ষেত্র আলো করে আছেন। এর বছর ছয়েকের মধ্যেই প্যারিসের বিশ্ববিখ্যাত ফটোগ্রাফিক সংস্থা থেকে ডাক পাবেন রঘু, — রঘু রাই চৌধুরী কেবলমাত্র ‘রঘু রাই’ নামেই বিখ্যাত হয়ে আছেন যিনি, ক্যামেরা হাতে যিনি ছবি তুলতেন না, বেহালার ছড় টানতেন। স্টেটসম্যান থেকে কলকাতার ‘সানডে’ পত্রিকা হয়ে উনি যখন দিল্লির ‘ইণ্ডিয়া টুডে’ পত্রিকায় যোগ দিলেন মধ্যকলিকাতার এক কলেজ পড়ুয়া ছাত্র অপার বিস্ময়ে সাদাকালো ছবিগুলি গোগ্রাসে গিলতো তাঁর, আজ তার অনেকগুলো এই বইয়ে দেখতে পেয়ে একই সাথে নস্টালজিয়া ও শিহরণ জেগে উঠছে।


***


সাজানো-গোজানো ‘স্টেজড্‌’ ফটোগ্রাফিকে চিরকাল অপছন্দ করে এসেছেন এই প্রবাদপ্রতিম আলোকচিত্রী। যদিও এই কেতাবের নব্বুই ভাগ-ই সেলিব্রিটিদের ফটোয় ভর্তি, যাঁরা বড়ই ছবি-সচেতন। তবু তারই মধ্যে কী করে সত্যজিৎ রায় বা অপর্ণা সেন বা দলাই লামার ঐ ঐ সব অনবদ্য ছবিগুলি তুলেছিলেন রাই-সাহেব— এক এক লাইনে সেই সব গল্প এখানে পড়তে পাওয়া বিশেষ প্রাপ্তি; আর ছবিগুলি দেখতে পাওয়া তো অলীক অনুভূতি। ভাষায় ব্যক্ত করি সে কলম পাবো কোথায়? চিত্র-ব্যাকরণেও দড় নই। তবু মুগ্ধতার পায়ে বেড়ি কে পরাতে পারে? তাতে তো কোনো লাগাম নেই।


প্রায় দুই শতাধিক পৃষ্ঠা জুড়ে এই যে বিভিন্ন মানুষের ছবি তার একেকটির দিকে তাকিয়ে থাকলে তাদের পিছনের গল্পগুলি যেন মূর্ত হয়ে ওঠে—কত কত সব না-বলা গল্প বেরিয়ে আসে।


অন্ততঃ চারটি ঘন্টা সময় নিয়েছি এ’ বইয়ের শ্রেষ্ঠ দুইটি ফটো বাছতে; ঘুরে ঘুরে ফিরে ফিরে এসেছি ছবিগুলির কাছে। শেষে যে দুটিকে শ্রেষ্ঠ না মেনে উপায় নেই সেই বিসমিল্লাহ্‌ খান ও ইন্দিরা গান্ধীর ছবি দুইটিকে দুই প্রচ্ছদে পেয়ে মন প্রশান্ত হয়েছে, যেমন ঐ দেখুন খান সাহেবের ছবিটি। বিলায়েৎ খান সাহেবের সঙ্গে বিসমিল্লাহের যুগলবন্দীর ছবি এটি, সমাহিত-নিমগ্ন মুখচ্ছবি কাকে বলে এটিকে দেখে শিখতে হয়।


বা, ইন্দিরা গান্ধীর ঐ ছবিটি (পৃ. ১২৪-১২৫এ’ দুইটি পাশাপাশি)। জরুরি অবস্থাকালীন কালো দিনের প্রতীক হয়ে পোডিয়ামের ঐ কৃষ্ণবর্ণ ব্লক যেন গিলে খেতে আসছে শুভ্রবর্ণা ভারতনেত্রীকে! ডিজিটাল ফোটগ্রাফি ও ওয়াইড-এনগেল লেন্সের টেকনলজিসর্বস্বতাকে চিরকাল অপছন্দ করে এসেছেন রঘু-জী। তেমন লেন্স ব্যবহার করলে কি এই ছবিটা আমরা কখনও দেখতে পেতাম?


ধীমান দাশগুপ্ত চলচ্চিত্রে ‘ফ্রেম’-এর ব্যবহার সম্বন্ধে লিখেছিলেন, ‘কম্পোজিশন শুধু বিভিন্ন অনুপুঙ্খ ও উপাদানের বন্টন নয়, সেগুলির এমন এক সন্নিধি যার মধ্যে দর্শকের চোখ ছবির ফ্রেমের উপর দিয়ে কীভাবে চালিত হবে সেই গতিপথেরও ইঙ্গিত দেয়।’


না, এ’বিষয়ে স্টিল ও মুভি ফোটোগ্রাফির বিভেদ নেই। রঘু রাই সাহেবের এই কেতাবের অনবদ্য ছবিগুলি দেখতে দেখতে সেই বোধটিই জেগে ওঠে।


রঘু রাই বলেন, একটা পোর্টেট তুলতে আমি তার ঘ্রাণ তার পরিমণ্ডলকে তুলে আনতে চাই যাতে তার থেকে সত্যটা বেরিয়ে আসে, বেরিয়ে আসে সাবজেক্ট-মানুষটির সত্ত্বা!


বড় গভীর বোধ থেকে বলা এ’কথা।


মহাত্মন্‌ দলাই লামার ছবিটার দিকে তাকিয়ে থাকলে ওঁর এই কথার মর্ম অনুধাবন করা যায়-যাঁর মধ্যে রঘু খুঁজে পেয়েছিলেন গুরু নানকদেবকে।


বুকের বড় কাছে এ’বইয়ের স্থান গো!


দু’দিন এ’বই হাতে করো, বন্ধু—-যেদিন বৃষ্টি হবে সেদিন; আর যেদিন হবে না!!
Profile Image for Sumeet.
Author 1 book3 followers
December 24, 2023
The Bazigar images in the backdrop series are absolutely incredible. Photographers will enjoy Rai's style where he uses a wide angle lens with a wide aperture, and deliberately includes clutter, to tell a story or a myriad of stories. A master at work, in a genre that isn't his favourite.
Profile Image for Era.
44 reviews2 followers
November 28, 2016
This review was first published at The Era I Lived In

The saying, a picture is worth a thousand words stands true for this book that has words limited to the foreword by Raghu Rai and his portraits doing the rest of the talking.

The book, aptly titled ‘People’ has a portrait of Ustad Bismillah Khan on the front cover and Indira Gandhi on the back cover both of whom were captured when the subjects were not conscious of the camera. As the author states he aims to get the truth of the person to emerge in the photograph, every portrait is a testament of this belief.

Be it the fleeting moments of the lives of the common or the legendary, Raghu Rai’s portraits stand out in black and white, his preference for portrait photography. He believes that colors make for average portraits a against the grey tones, highlights and contrasts of black and white. The book comprises of up to 75% portraits in black and white with only a handful of the colored ones.

The strength of the expression in a person’s eyes or face with remarkable clarity has been the stand out feature for me of each of his portraits. Each picture tells a story that has been cleverly left up to the reader to unravel limiting the captions to very brief introduction.

Portraits of the singers while performing (like the front cover) make a powerful statement while the struggles of life shine bright in the pictures of the common people. I was particularly touched by the portrait of R.K. Laxman, the cartoonist best known for creating the ‘Common Man’. Another memorable portrait was of the victims of the Bhopal Gas Tragedy where the hurt, rage and anguish in their hearts surfaces in the picture.

This is a book for everyone who loves photography and believes in its magical powers of immortalizing people, freezing moments to be cherished forever. I highly recommend this beautiful collection of portraits that speak volumes about the subjects, telling an untold story every time you look at the photographs.
Displaying 1 - 3 of 3 reviews