এ যেন এক নিস্তরঙ্গ নির্জীব ক্ষীণতোয়া এক বৈচিত্র্যহীন অবহেলিত ধারা।অবোধ শিশুদের প্রবোধ দেওয়ার সান্তনারুপে হয়ত গোটা কয়েক ছড়া আর গল্পের গুঞ্জন ছাড়া জোরেশোরে শোরগোল অতীতে তো নয়ই বর্তমানে হালের কান্ডারী রূপে আছেই হাতে গোনা দুতিন জন;যার সিংহভাগই এপার বাংলায় জাফর ইকবালের অধীনস্থ।মেঘের কোলের বাদল টুটে মাঝেমধ্যে আহসান হাবীব, হুমায়ূন আহমেদরা অবশ্য আনাগোনা করেন কিন্তু এই বেড়ে ওঠা প্রজন্মের বড় হয়ে বড়াই করে বলার মতো শিশুতোষ বইয়ের সংখ্যা গুনতে যাওয়া রীতিমত বাতুলতা।
কিন্তু ঐ যে বলে না একলা চলার পথে প্রান্তরে প্রস্তরের কাঁটা কে কেটে স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল তারারা তমসাচ্ছন্ন তন্দ্রা ভেংগে ঠিক জ্বলে ওঠে তাদের মধ্যে একজন সাজেদুল ইসলাম। লিখেছেন খুবই কম কিন্তু সবটাই ছিল তার শিশুদের জন্য।
আলজেব্রা জ্যামিতির পাতা থেকে ঘুরে ভূগোলের ঘোরে ইতিহাসের গোলমেলে ঘোল গিলে চিংড়ি ফড়িং এ যদি কারো মন না ভরে;রইলো পড়ে চেরাপুঞ্জির বেবির উসখুসে গল্পে্র উল্লাসে এপ্রিলস্য ফুলের ভুলে শার্লক তোমরা হতেই পারো।রক্ষে শুধু এতেই হাসিতে যারা বড় ভালোবাসে ভুলোমনা হয়ে ষাঁড়ান্তরের শেষে আচমকা প্রেজেন্টে ফেঁসে প্যারালাইসিস না হয়ে যায়!
শিশু কিশোরদের জন্য লেখাই আমাকে সবচেয়ে বেশী টানে। পড়াও হয় অমন বইই। সম্ভবত আমার ভেতরের বাচ্চাটা এখনো বড় হতে নারাজ। যাই হোক ছোট ছোট গল্পগুলো বেশ মজার। কিছু গল্প আগে থেকেই পড়া, তবুও এক বসায় শেষ করে ভালো লাগছে। আজকাল পড়ার হিসেব রাখতে ভালো লাগে না বলে গুডরিডসে আপডেট দেয়া হয় না তেমন। এখানে হয়তো বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাপি রিডিং। :)
সাজেদুল করিমের বারোটি হাসির গল্প বইটি বিশ্বসাহিত্য কেন্দ্র বুকশপ আর রকমারিতে পাওয়া যেতে পারে
রকমারি আর গুডরিডসে লেখকের বইয়ের লিস্ট ছাড়া আর কোনো তথ্যই পেলাম না।কেউ যদি লেখক সম্পর্কে কিছু জেনে থাকেন জানালে খুশি হবো।কারণ আমি অনেকবারই বলেছি সঞ্জীব চট্টোপাধ্যায় আমার অনেক প্রিয় লেখক।আর এই লেখককে বলা যায় ছোটদের সঞ্জীব।সঞ্জীব চট্টোপাধ্যায় যেমন রসায়নের অধ্যাপক,তাই লেখাতে বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা প্রকাশ পায়,এই লেখকের লেখায় তেমনি গাণিতিক বুদ্ধিমত্তা প্রকাশ পায়,তাই ধারণা করছি গণিতে ডিগ্রী আছে হয়তো তার।আর সাথে সেন্স অফ হিউমারও এতটা ভালো কোলাবোরেট করা যে কিশোরদের সাথে সাথে আমাদের বয়সী পাঠকদেরও মন জয় করে নিবেন তিনি অনায়াসে।
আর বইটি থেকে কলকাতা সম্পর্কে এত ভালো একটা অংশ পেলাম যে ঠিক করেছি আজকে থেকে আবার আমার কলকাতার ছবি আপলোড দেয়া শুরু করবো!!