Jump to ratings and reviews
Rate this book

গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র #1

গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র ১

Rate this book
GOENDA INDRANATH RUDRA SAMAGRA – VOL-I
A Collection of Detective Stories & Novels by Adrish Bardhan

প্রচ্ছদ – গৌতম রায়

কে এই ইন্দ্রনাথ রুদ্র?

সে এমনই এক শখের গোয়েন্দা যার প্রিয় বসন দামি পাঞ্জাবি আর চুনোট করা ধুতি-ফুল –কোঁচা গোঁজা থাকে পাঞ্জাবির পকেটে। সে ভালবাসে ল্যাভেণ্ডার-সুবাস। তার দুই চোখে কমল-হিরের ঝিকিমিকি। সে অপূর্বকান্তি সুদর্শন পুরুষ, দীর্ঘকায়, গৌরবরণ, নাক-মুখ-চোখ-চিবুক যেন ইটালিয়ান মার্বেল কেটে গড়া। সে অনায়াসেই মেগাস্টার হতে পারত অথবা নামী আইনবিদ-অথবা দেশপ্রিয় রাজনীতিবিদ-কিন্তু সে তা হয়নি। চেহারায় সে কবি-কবি, সরু গোঁফে নিপুণ সূক্ষ্মতা-নবনীতকোমল আপাতদৃষ্টিতে –কিন্তু বজ্রকঠিন লৌহমুষল দ্বৈরথ সমরের সময়ে, তখন সে মূর্তিমান বিভীষিকা, চলমান বিদ্যুৎ, নরাকারে চিতা, শরীরী অশরীরী। অসাধারণ লক্ষ্যভেদী। সে অপরাধ-জগতের আতঙ্ক, অসহায় মানুষের পরম সুহৃদ। সে একা, বড় একা। যৌবনে স্কটিশ চার্চ কলেজে এক প্রণয় বিভ্রাটের পরিণামে এখন সে এক জীবন্ত ম্যাগনেট সুন্দরী মহলে- কিন্তু প্রেমের ফাঁদ সে পাতে শুধু কুহকিনী দুষ্কৃতিদের টেনে তোলার জন্য-নিজে থাকে সমস্ত আবেগ-ধরাছোঁয়ার বাইরে। সে নিত্য যোগব্যায়াম চর্চা করে , অবসর সময়ে বইয়ের পাতায় ডুবে থাকে- হ্যাঁ, সে একা ।। বড় একা। তার নাম ইন্দ্রনাথ রুদ্র – প্রাইভেট ডিটেকটিভ

সূচী-

ভানুমতীর খেল
আফিং ও ইন্দ্রনাথ রুদ্র
ভা রহস্য
আমার মনের মরীচিকা
প্রবঞ্চক সম্রাট
সোনার আতা
রুদ্রচক্র
অচলগড় রহস্য
ছুঁচোর গলায় চন্দ্রহার
কেমিক্যাল ডিটেকটিভ
বীমা রহস্য
ফটো ও ইন্দ্রনাথ রুদ্র
পাগল খুনি
সোনার খড়ম
স্তব্ধ অট্টহাসি
দাঁত থাকতে
হীরক বন্দরের হীরের কলম
কদাকার কেস
রূপোর রেকাবী
অদ্রীশ বর্ধনের গল্প নিয়ে গোয়েন্দা ধাঁধা-
ঘেঁটু পুজোতে ঢোল সানাই ।। ইন্দ্রনাথ রুদ্র
সুন্দরী তুমি শুকতারা
প্রেতিনী কন্যার কাহিনী

288 pages, Hardcover

Published January 1, 2002

Loading...
Loading...

About the author

Adrish Bardhan

131 books28 followers
জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে
ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু |
' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি |
ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন |
একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার |
ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (15%)
4 stars
7 (53%)
3 stars
3 (23%)
2 stars
0 (0%)
1 star
1 (7%)
No one has reviewed this book yet.