ক্ষণিকা: এক গ্রীষ্মের ছায়াতল আর আত্মার অনুবাদ
রবীন্দ্রনাথ ঠাকুরের Stray Birds আমি প্রথম পড়ি ১৯৯৮ সালে। পরের গ্রীষ্ম, ১৯৯৯-এর দগদগে দুপুরগুলোয় আমি বইটি বাংলা করে অনুবাদ করতে বসেছিলাম—শুধু মুগ্ধতা নয়, একরকম ভালবাসা আর নিঃশব্দ আত্মীয়তার টানে। আজ বুঝি, আমি আসলে আমার নিজস্ব ক্ষণিকা তৈরি করছিলাম—একটি একান্ত, ঘরোয়া, আবেগমাখা অনুবাদ, যেখানে প্রতিটি কবিতা যেন আমার হৃদয়ের জানালায় এসে বসে থাকা এক একটা পাখি।
এই বই ধারাবাহিক কোনও কাব্যগ্রন্থ নয়। বরং প্রতিটি কবিতা ক্ষণিক—হৃদয়-চিন্তার ঝলক। কিছু লাইন যেন জেন গুরুদের ধ্যানমগ্ন মন্ত্র:
“Butterflies count not months but moments, and yet have time enough.”
এর বাংলা আমি করেছিলাম:
“প্রজাপতি মাস নয়, মুহূর্ত গোনে—তবুও তার সময় যথেষ্ট।”
আর তখনই বুঝেছিলাম—জীবনের ব্যাপ্তি নয়, তার গভীরতাই মূল্যবান।
রবীন্দ্রনাথ এই কবিতাগুলোর মাধ্যমে প্রকৃতি, প্রেম, ঈশ্বর আর নিঃসঙ্গতার এক অলিখিত সেতু নির্মাণ করেন। এখানে নদীর ধারে দাঁড়ানো এক চরিত্রও ঈশ্বরের সন্ধান করে, আর শুকনো পাতার ঝরে পড়া থেকেও জেগে ওঠে জীবনদর্শন।
গ্রীষ্মের সেই একাকী বিকেলগুলোয় আমার হাতে কলম, সামনে খাতা, আর পাশে রবীন্দ্রনাথ—এই অনুবাদ যেন আমার একান্ত ব্যক্তিগত সাধনার মতো ছিল। পাঠক ছিলাম না শুধু, নিজেকে তার ভাষার আত্মীয় ভাবতাম।
আজও যখন কোনও কবিতার একটা পঙক্তি হাওয়ার সঙ্গে উড়ে এসে মনে পড়ে যায়, মনে হয়—Stray Birds আমার কাছে কেবল বই নয়, এটা আমার গ্রীষ্মের আত্মজীবনী। আমার নিজের লেখা ক্ষণিকা, একান্ত ভালোবাসার ছায়াতলে অনূদিত।
আমি আমার একটি প্রিয় কবিতার অনুবাদ দিলাম এখানে। অনুবাদটি করেছিলাম ১৯৯৮ সালের অগস্ট মাই।
মূল কবিতার প্রারম্ভ এরকম:
অবিনয়
হে নিরুপমা,
চপলতা আজ যদি কিছু ঘটে
করিয়ো ক্ষমা।
এল আষাঢ়ের প্রথম দিবস,
বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত
কানন-’পরে—
নবকদম্ব মদিরগন্ধে
আকুল করে॥ ............
আমার অনুবাদ:
Unhumbled
O peerless maid,
If wayward moods do mischief make,
I crave thy grace for my mistake.
Lo, Asharh's first resplendent day—
The woods in rapture pine and sway;
Bakul paths with buds are wild,
Drunken scents the groves beguiled,
And 'mid the boughs where Kadamb bloom,
The winds stir all with heady fume.
O peerless maid,
If eyes today their bounds betray,
Forgive their crime, I humbly pray.
See how the sky in corners far
Is riven by the lightning’s spar!
From out thy lattice, swift and sly,
A playful wind peeps with an eye.
The air within grows bold and brash,
Through doors and halls it leaps and dashes.
O peerless maid,
If tunes today too madly sigh,
Forgive the song, and let it fly.
Now pours the rain in torrents loud,
The river swells, the banks enshroud,
And forest leaves, with trembled voice,
In murmur sweetly do rejoice.
Moist breath of wind from region wide
Now sings the ballad of the tide.
O peerless maid,
If I in rite or rule do err,
Pray, blame me not, nor harshly stir.
The sun lies hid, the day is dim—
This earthly stage seems faint and grim.
No task remains, no soul is near,
The roads are bare, the fields unclear,
No cattle low, no footsteps ring—
A painted hush on everything.
O peerless maid,
If now my heart be rash or bold,
Forgive the slips that love hath told.
Thy dusky eyes, O gentle grace,
Now bear the raincloud’s soft embrace.
Thy curling locks, in shadow dressed,
Are garlanded with jasmines pressed.
And on thy brow, in season’s glow,
The monsoon lays its welcome-show.