Jump to ratings and reviews
Rate this book

জগুমামা রহস্য সমগ্র #02

জগুমামা রহস্য সমগ্র ২

Rate this book
সাতটি রুদ্ধশ্বাস রহস্য বিজ্ঞান অ্যাডভেঞ্চারে ঠাসা জগুমামা রহস্য সমগ্র দ্বিতীয় খণ্ড। 'সাগর পাহাড় মৌমাছি', 'আকাশে মৃত্যুর বিষ', 'রহস্য রাতের পদ্মায়', 'মূর্তি ও মৃত্যুফাঁদ', 'সাক্ষী ছিল ছবি', 'আলেকজান্ডারের আংটি', 'আরবি পুঁথি রহস্য'। এই খণ্ডে বিজ্ঞানী জগুমামার অভিযান যেমন গোপালপুরের সাগরবেলা থেকে সিকিম, কোচবিহার থেকে লক্ষ্ণৌ, আবার কলকাতার আশেপাশে, তেমনই দেশ ছাড়িয়ে বিদেশেও -বাংলাদেশ থেকে বিলেত। বিজ্ঞান আর রহস্য, সুদূর ইতিহাস থেকে গায়ে কাঁটা দেওয়া ভ্রমণের অভিজ্ঞতা একমলাটে, এক-একটি কাহিনিতে। সবমিলিয়ে দারুণ জমজমাট।

268 pages, Hardcover

Published January 1, 2013

Loading...
Loading...

About the author

Tridib Kumar Chattopadhyay

72 books14 followers
জন্ম ৩০ অক্টোবর ১৯৫৮।

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (19%)
4 stars
11 (52%)
3 stars
4 (19%)
2 stars
1 (4%)
1 star
1 (4%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sourav Das.
72 reviews5 followers
April 22, 2021
জগুমামা র সাথে পরিচয় কিশোর ভারতী পত্রিকার হাত ধরেই। কোনোদিনই মামা - ভাগ্নের জুটি কে খারাপ লাগেনি। প্রতিটা গল্পই টানটান উত্তেজনার। কিন্তু গল্পের শেষটা যেন অপ্রত্যাশিত। হুট করে শেষ হয়ে যায়। ওইটুকু বাদ দিলে মোটামুটি উপভোগ্য মামা - ভাগ্নের অ্যাডভেঞ্চার। শিশু - কিশোরদের জন্য উপযুক্ত পাঠ্য।
Profile Image for Owlseer.
236 reviews13 followers
June 26, 2025
সাগর পাহাড় মৌমাছি - ২/৫
আকাশে মৃত্যুর বিষ - ১/৫
রহস্য রাতের পদ্মায় - ১/৫
মূর্তি ও মৃত্যুফাঁদ - ২/৫
সাক্ষী ছিল ছবি - ১/৫
আলেকজান্ডারের আংটি - ১/৫
আরবি পুঁথি রহস্য - ২/৫
Profile Image for Sourav Mukherjee.
52 reviews1 follower
November 12, 2022
A fine mix of adventure, crime-thriller with a touch of science and technology. I think, that's quite rare in Bengali literature.
Displaying 1 - 3 of 3 reviews