এ-কালের পূজাবার্ষিকীর বিষয়ে আমার সবচেয়ে বড় অভিযোগ একটাই, সিরিজ কাঁহা হে? সিরিজের এত অভাব কেন? বিশেষ করে আনন্দমেলায়?
এখনকার লেখার মান নিয়ে কাটাছেঁড়া করার কথা বাদ দিলাম, কিন্তু পত্রিকার পৃষ্ঠা থেকে সিরিজ উধাও হয়ে যাওয়ার কারণটা কী? কয়েকটা যাও বা রয়েছে, সেও বেশিরভাগ মধ্যমানের। পূজাবার্ষিকীর সেই অদ্ভুতুড়ে-কাকাবাবু-মিতিনমাসি-অর্জুন-পাণ্ডব গোয়েন্দা যুগ কবে ফেরত আসবে?
যতদিন না আসছে, ততদিন কি শুধুই এই পুরনো বই-ই ভরসা?
আর এতসব বলার কারণ, বইটির গপ্পো দু'টি কাল্ট ক্লাসিকের পর্যায়ে উত্তীর্ণ। সেগুলিকে নিয়ে আলাদা করে আলোচনা করার কীইবা থাকতে পারে?