NIRBACHITO RAHASYA ROMANCHO [Adventure] Edited by Ranjit Chattopadhyay
একশো বছরের গোয়েন্দা কাহিনী সংকলন যেমন ‘গোয়েন্দা আর গোয়েন্দা’, ‘নির্বাচিত ভূতের গল্প’ও তেমনি একশো বচর ঠেকে বাছাই করা গা-ছমছম-করা এক আশ্চর্য ভৌতিক সম্ভার। এবার পাঠক্অসাধারণের হাতে তুলে ধরা হচ্ছে তৃতীয় যে সংকলনটি তের নাম ‘নির্বাচিত রহস্য রোমাঞ্চ’। এটির অভিনবত্ব হচ্ছে এই যে, ভূত এবং গোয়েন্দার কাছাকাছি থাকা সত্ত্বেও সম্পূর্ণ পৃথক আরেক জগতের চেহারা ও চরিত্র নিয়ে এর প্রস্তুতি। এককথায় এবং সহজ করে যাকে বলা যেতে পারে অপরাধ জগতের কাহিনী। মানূষ প্রয়োজনের তাগিদে অপরাধ করে এবং যুগে যুগে সামাজিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে-অপরাধের প্রকৃতির অদল বদল ঘটতে থাকে স্বাভাবিক নিয়মেই। সেই পরিবর্তনশীল পরিস্থিতির বিস্তার এতই ব্যাপক যে একটিমাত্র গ্রন্থে তার পরিপূর্ণ রূপদানের চিন্তা অবান্তর ছাড়া আর কিছূই নয়।তাই ভগ্নাংশ পরিমাণ নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে পরিমাণ যত ভগ্নাংশই হোক না কেন, তারই মধ্যে আমরা পাচ্ছি বিন্দুতে সিন্ধুর মত বিচিত্র এমন এক স্বাদ যা থেকে পৃথিবী নামে এই বিরাট ভূখণ্ডের সমগ্র অন্ধকার রূপটিই আমাদের সামনে স্পষ্ট আলোকরেখার মত উদ্ভাসিত হয়ে ওঠে প্রকটভাবে। ষড়রিপুর তাড়নায় অন্ধকারের সিঁড়ি বেয়ে মানুষের যে কুটিল পরিক্রমা চলেছে যুগ যুগ ধরে এবং সৃষ্টির শেষ দিনটি পর্যন্ত যার গতি অব্যাহত থাকবে বলেই আমাদের বিশ্বাস, তারই টুকরো টুকরো বহু চিত্র আমরা পাই প্রাচীন শিলালিপিতে, অর্বাচিন ইতিহাসের পাতায়, এ যুগের সাহিত্যের গল্পকল্পে। আমাদের এবারকার এই গ্রন্থনা একশো বছরের সেই সাহিত্যকল্প থেকে ছেঁকে বার করে আনা এমন-কিছু কাহিনীর একত্রীকরণ যা অনাস্বাদিরপূর্ব ও অচিন্ত্যনীয়। এই বহু বিচিত্রের সমাহারকে পুষ্ট করেছেন যাঁরা তাঁরা হলেন বাংলা সাহিত্যের সেই চিরনমস্য ত্রৈলক্যনাথ, শরৎচন্দ্র, পরশুরাম, তারাশঙ্কর-বিভুতিভূষণ-শরদিন্দু-মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রেমেন্দ্র মিত্র, প্রবোধ সান্যাল, সুবোধ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এর পরও আছেন সত্যজিৎ রায়, বিমল কর, রমাপদ চৌধুরী, সমরেশ বসুর মত দিকপাল লেখকবৃন্দ। সুনীল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী, সমরেশ মজুমদার প্রমুখ আরো অনেক-অনেক বিশিষ্ট ও জনপ্রিয় লেখক তো আছেনই। অপরাধ-জগৎ নিয়ে এইসব লেখকের কলম-নিঃসৃত বিশেষ স্বাদের এই গল্পগুলি আজ বাংলা সাহিত্যের চিরসম্পদ। সেই সম্পদ একত্রীকরণ করে রহস্যপিপাসু কৌতূহলী পাঠকসাধারণের হাতে তুলে দিতে পারার জন্যে আমরা আজ বিশেষভাবে গর্ববোধ করছি। জীর্ণ কীটদষ্ট সংগ্রহশালা থেকে অধুনালুপ্ত ও বিস্মৃত সে-যুগের লেখক ও লেখা এবং এ-যুগের লেখক ও লেখা এবং এ-যুগের অসংখ্য লেখকের বিশাল রচনাসম্ভার থেকে ব্যতিক্রমধর্মী গল্পের বহু-আয়াস সাপেক্ষ সন্ধান করে বিপুলায়তন এই গ্রন্থটির দুরূহ সম্পাদনা যিনি করেছেন তিনি হলেন রহস্য-রোমাঞ্চধর্মী কিংবদন্তীপ্রায় একটি পত্রিকার অর্ধশতাব্দীকালের পরিচিত সম্পাদক শ্রী রঞ্জিত চট্টোপাধ্যায়। পারিবারিক সূত্রে আশৈশব সাহিত্য-পরিবেশে লালিত তিনি তাঁর এই গ্রন্থ সম্পাদনায় যেমন রহস্য রোমাঞ্চের বৈচিত্রের দিকটাকেই প্রধান মনে করেছেন, তেমনি নজর রেখেছেন তার সাহিত্যমূল্যের দিকেও। ফলে ‘নির্বাচিত রহস্য রোমাঞ্চ’ সবরকম পাঠককেই টানটান খুশি করতে পারবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। লেখক ও লেখার যথার্থ ধারাবাহিকতায়, সাহিত্যের ক্রম-বিবর্তনের সুনিপুণ পরিচয়ে শতাব্দীকালের এই গল্প সঞ্চয়নে যে সার্বজনীন আবেদন স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে, তা যেমন স্বতন্ত্র তেমনি সার্থক। সাম্প্রতিককালে ঠিক এই ধরনের একটি বৈচিত্রময় পূর্ণাঙ্গ সংকলনের খুবই অভাব ছিল এদেশে। সম্পাদক শ্রী রঞ্জিত চট্টোপাধ্যায় সেই অভাব পূরণ করায় বাংলার পাঠকসাধারনের কাছে নিঃসন্দেহে ধন্যবাদার্হ হলেন। শুধু পড়া নয়, উপহারের পক্ষে এবং ব্যক্তিগত সংরক্ষণের দিক থেকেও ‘নির্বাচিত রহস্য রোমাঞ্চ’ এক অনন্য, অনবদ্য ও অপরিহার্য গ্রন্থ হিসেবে সমাদৃত হবার যোগ্য।
বইটা মূলত রহস্য-গল্পের সংকলন। কিছু আছে সাধু ভাষায় লেখা। তবে এসবের মধ্যে 'অদ্ভুত প্রতিহিংসা', 'সাক্ষী', 'দুর্ঘটনা', 'টোপ', 'অভিশপ্ত হাত', 'ঘাটবাবু', 'কালো বাঘ', 'সম্পূর্ণ অকারণে', 'শিকার', 'সামান্য ঝুঁকি'-এই গল্পগুলো সবচে সেরা।