Jump to ratings and reviews
Rate this book

তালনবমী

Rate this book
ছোটদের জন্য লেখা বিভূতিভূষণের একমাত্র গল্পগ্রন্থ। এতে আছে : তালনবমী, রঙ্কিণীদেবীর খড়গ, মেডেল, মশলাভূত, বামা, বামাচরণের গুপ্তধন প্রাপ্তি, অরণ্যে, গঙ্গাধরের বিপদ, রাজপুত্র ও চাউল।

104 pages, Hardcover

First published April 1, 1944

Loading...
Loading...

About the author

Bibhutibhushan Bandyopadhyay

209 books1,168 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
104 (58%)
4 stars
54 (30%)
3 stars
17 (9%)
2 stars
2 (1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 19 of 19 reviews
Profile Image for Harun Ahmed.
1,758 reviews517 followers
September 2, 2023
৩.৫/৫

এই গল্পগ্রন্থটা "ছোটদের জন্য লেখা" কিন্তু পুরোটা পড়ে মনে হোলো, এসব গল্প বড়জোর ছোটদের উপযোগী কিন্তু ছোটদের উদ্দেশ্যে রচিত নয়। "তালনবমী"র মতো ভয়ংকর গল্প বাংলাসাহিত্যে কি খুব বেশি আছে? মনে হয় না। বড়দের নিষ্ঠুরতা আর হৃদয়হীনতার কাছে ছোটদের রোমান্টিক কল্পনার জগৎ দুমড়ে মুচড়ে যায় "তালনবমী " গল্পে। এ গল্পটা পড়লে প্রতিবার মন খারাপ হয়ে যায়। এর পরের বেশিরভাগ গল্পই ভৌতিক বা রোমাঞ্চধর্মী। প্রতিটা গল্পই বিভূতির স্বভাবসুলভ নিস্পৃহ ভঙ্গিতে লেখা যেখানে পাঠককে ভয় দেখানোর বিন্দুমাত্র প্রচেষ্টা নেই। জোর না করানোতেই বেশিরভাগ গল্প উল্লেখযোগ্য হয়ে উঠেছে। এতোদিন পর অবশ্য কিছু গল্পের প্লট পুরনো মনে হবে। শেষ গল্প "চাউল" আবার প্রবল একটা ধাক্কা দিলো। এভাবে এমন নিষ্করুণ, ঠাণ্ডা, বিষাদময় গল্প লেখা বিভূতির পক্ষেই সম্ভব!
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,908 followers
April 3, 2026
উপনয়ন উপলক্ষ্যে উপহার পাওয়ার সময় থেকে আজ অবধি গত একচল্লিশ প্লাস বছরে এই বইয়ের গল্পগুলো যে কতবার, কত জায়গায় পড়েছি, তার ইয়ত্তা নেই। ইন্টারেস্টিং ব্যাপার হল, গত একশো বছরে পৃথিবী ভীষণরকম বদলে এই গল্পগুলোর কাঁদানোর, ভয় পাওয়ানোর, বা চমকে দেওয়ার ক্ষমতা এক বিন্দুও কমেনি।
সত্যিকারের ক্লাসিক বোধহয় এদেরই বলে, তাই না?
October 22, 2022
ছোট বেলায় খেলার সাথী কিংবা নিকট আত্নীয়ের কারো জন্মদিন বা কোন অনুষ্ঠানে দাওয়াতের কথা শুনলে দিন গুনতাম, কখন সে দিন আসবে!!আর কোন কারণে দাওয়াত না পেলে কী যে কষ্ট হতো!!এইরকম ঘটনা সবার জীবনে হয়েছে কমবেশি।
তালনবমী, ছোট এক গল্প যেখানে দেখানো হয় গ্রাম বাংলার ছবি তারসাথে দেখানো হয় দারিদ্র্যকে, আর দেখানো হয় ছোট দু ভাই নেপাল-গোপালের সুন্দর শৈশবকে।
নেপাল,গোপাল খুব গরীব গৃহস্থের ছেলে ঘরে চালের আকাল তাই এখন পেটপুরে খেতে পারে না।এর মধ্যে শুনতে পাই গ্রামের জটিপিসির বাড়িতে তালনবমী তে সবাইকে খাওয়াবে।তারা নেমন্তন্নের আশায় দিন গুণে বিশেষ করে ছোট ভাই গোপাল।
গোপাল নেমন্তন্ন যাতে হাতছাড়া না হয় এই জন্য পিসি কে সকাল সকাল তাল দিয়ে এসেছে বিনেপয়সাতে।
অবশেষে সে শুভ দিন চলে আসে গোপালের অংক মেলে না,কেন পিসি তাদের এখনো দাওয়াত দেয়নি বা কিছু বলেনি।এমন সময় সে দেখে তাদের বাড়ির সামনে দিয়ে তার পরিচিত বাচ্চারা তাদের বাবা-মা কে নিয়ে পিসির বাড়িতে নেমন্তন্ন খেতে যাছে, ছোট গোপালের চোখ জলে ঝাপসা হয়ে গেল।
"জলে ঝাপসা" মানে একটি স্বপ্নের ইতি যেটা সে বিগত কয়দিন ধরে দেখে আসছিলো।
ছোট ছোট জিনিস গুলো শিশুকালে আমাদের হৃদয়ে আচঁড় কাটে।যখন গোপাল বড় হবে এই নেমন্তন্ন না দেওয়ার বিষয়টা তার কাছে তুচ্ছ মনে হবে কিন্তু ছোট বলেই এত কষ্ট।ওর খেলার সাথীরা যখন নেমন্তন্ন খেয়ে গল্প করবে তখন নেপাল,গোপালকে চুপ থাকতে হবে।তাদের যে নেমন্তন্ন করেনি ভুলে সেটা বলা যাবেনা এটা বলা মানে নিজের অপমান ছোট গোপাল সেটা বুজে।
এত সুন্দর গল্প কয়জন লিখতে পারে? এত সুন্দর দর্শন কয়জনের লেখার পাওয়া যায়!!গুটি কয়েকজন তাদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন। তার অনেক ছোটগল্প পড়েছি সবগুলো আমাকে মুগ্ধ করেছে।বাংলা সাহিত্য ধন্য এমন একজন গুণী লেখক পেয়েছিল বলে।
Profile Image for Mubtasim  Fuad.
419 reviews66 followers
May 10, 2026
কিছুদিন আগে আমি “সহজ পাঠের গপ্পো” ফিল্মটা দেখি। যেটা ছিল মূলত, বিভূতিভূষণের “তালনবমী” ছোট গল্পের উপর বেজ করে। ফিল্মটা আমায় ইমোশনালি বেশ এট্যাচ করে নিয়েছিল। ভেবেছিলাম গল্পটাও পড়ব কিন্তু আমার কাছে তো বিভূতি গল্পসমগ্রটা নাই। যে দাম, কেনাও হয়ে উঠে নাই। উইশলিস্টে রেখে দিছি শ-খানেক বছর। এরপর বাধ্য হয়ে অডিওবুক শুনলাম আর শেষ করলাম একবুক হতাশা নিয়ে।
আহা, বিভূতিমশাই কি দারুণ না লিখতেন, হৃদয় নিংড়ে ইমোশন বের করবার যোগ্যতা ছিল ওনার।
আমি দ্রুততততত ওনার গল্পসমগ্র কালেক্ট করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ!!!
Profile Image for Kaushik Pahari.
4 reviews
February 8, 2020
Amazing simple short story. Everyone must read this at least once in their lifetime
Profile Image for DEYA CHAKRABORTY.
37 reviews
November 7, 2021
বিভূতিভূষণের দেবযান পড়তে গিয়ে মহা হোচট খেয়ে সিদ্ধান্ত নেই যে উনি যতই আমার প্রিয় লেখক হন না কেন, উনার লেখা আরো পড়লে সে ভক্তি বিতৃষ্ণায় রূপান্তরিত হতে বাধ্য। তাই বেশ কিছুকাল যাবত উনার বইপত্র ঘাঁটাঘাঁটি করা থেকে বিরত ছিলাম।
গত কয়েকদিন যাবত ছোটগল্প পড়েই চলেছি। সেই সুবাদে মনে পড়ল যে বিভূতিভূষণের ছোটগল্প সমগ্র মাঝে একবার শুরু করে মাঝপথে ছেড়ে দিয়েছিলাম বটে, কিন্তু গল্পগুলো ছিল ঠাসা বুনটের। তাই আবার গুগলে উনার ছোটগল্প খুঁজতে বের হয়ে পেলাম - তালনবমী।
এগারটি ছোটগল্পের বেশিরভাগ রহস্যময়তায় ঘেরা - মেডেল, এবং বামা দুটো গল্পই চমৎকার। সেদিক থেকে তালনবমী ভিন্ন ধাঁচের, ভীষণ মায়ায় জড়ানো একটা লেখা - যেন সেই চিরাচরিত বিভূতিভূষণ!
Profile Image for Abir Yeasar.
84 reviews1 follower
January 7, 2025
শেষ লেখাটার (“চাউল”) জন্য ৫ এ ৫। অন্তত এটা সবার পড়া উচিত।
Profile Image for Aatrolita George.
59 reviews14 followers
September 30, 2023
তালনবমী গল্পটা এতো দুঃখের। নেপাল আর গোপাল কত আশা করে বসে থাকে তালনবমীর দিন তাদের নেমন্তন্ন করা হবে, ভালো মন্দ খেতে পাবে দুজনে ,এই আশায় তারাই বাড়িতে তাল কুরিয়ে দিয়ে আসে। শেষমেষ তাদের ডাকা হয়না। অসম্ভব গরীব ঘরের দুটো শিশুর তালের বড়া খাবার ছোট্ট আশা টুকু পূর্ণ হলোনা। ঠাকুরের পূজো অথচ শিশুবেশী ঠাকুর দের কপালে এতটুকু খাবার জোটে না।
Profile Image for Bookreviewgirl_xo.
1,256 reviews109 followers
May 9, 2025
১। তালনবমী : ৪/৫

২। রঙ্কিণীদেবীর খড়গ : ৩.২৫/৫

৩। মেডেল : ৩.৭৫/৫

৪। মসলাভূত : ২.৭৫/৫

৫। বামা : ৩.৫/৫

৬। বামাচরণের গুপ্তধন প্রাপ্তি : ৩.৫/৫

৭। অরণ্যে : ২.৫/৫

৮। গঙ্গাধরের বিপদ : ৩.২৫/৫

৯। রাজপুত্র : ২.৭৫/৫

১০। চাউল : ২.৭৫/৫
Profile Image for Habiba♡.
360 reviews23 followers
March 4, 2026
আগে কবে পড়েছিলাম মনে নেই। আজকে আবার পড়লাম। এত মায়া লেগে গেলো।
Profile Image for Sujan Gupta.
26 reviews3 followers
August 26, 2020
NOT A REVIEW BUT SYNOPSIS. YOU'VE BEEN WARNED.

[বিভূতিভূষণের কিশোর ছোটগল্পের সংকলন। মোট ১১টি গল্পের সংকলন।]
নেপাল আর গোপাল দুভাই। অভাবের সংসার। জটি পিসিমাদের বাড়িতে তালনবমীর নিমন্ত্রণ খাবার প্রত্যাশা করলেও শেষকালে তা আর তাদের কপালে জোটে না। মানুষের এই স্বার্থপর, সংকীর্ণ মনোভাব দেখে যারপরনাই আহত হয় ছোট্ট গোপাল। বাংলা সাহিত্যের একটি রত্নতুল্য ছোটগল্প।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for এশা.
140 reviews53 followers
July 10, 2023
একটি শিশুর চোখ দিয়ে সমাজের বৈষম্য মূলক আচরণকে দেখানো হয়েছে।
Profile Image for Himu.
65 reviews
December 16, 2024
ছোট্ট একটা গল্প কিন্তু কি বিশাল প্রভাব ফেলে! কত অল্পে মানুষ খুশি হয়! কিছু মানুষের চাহিদা কি কত অল্প! তার সেই ছোট্ট ইচ্ছে গুলো পূরণ করতে কত পরিশ্রম করতে হয়!
Profile Image for AbuSaleh Sheikh.
37 reviews
October 11, 2025
বিভূতিভূষণের চিরাচরিত সহজ, সাবলীল এবং প্রকৃতিপ্রেমী ভাষাশৈলীর এই বইটি খুললেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই।
Profile Image for Israt Sharmin.
328 reviews4 followers
November 17, 2025
একবাক্যের অনুভূতি, আহ্হারে...
Profile Image for Nur Fayes.
37 reviews1 follower
May 30, 2021
ছোট, সুন্দর এবং অসাধারণ
Profile Image for Nur Binte Maksud.
58 reviews1 follower
February 16, 2025
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটদের জন্য লেখা এই গল্পগ্রন্থে রয়েছে "তালনবমী, রঙ্কিণীদেবীর খড়গ, মেডেল, মশলাভূত, বামা, বামাচরণের গুপ্তধন প্রাপ্তি, অরণ্যে, গঙ্গাধরের বিপদ" ও "রাজপুত্র ও চাউল"—এই নয়টি গল্প।

প্রথম গল্প "তালনবমী", যা পড়ার সঙ্গে সঙ্গেই এক ধরনের বিষাদ ঘিরে ধরে। গল্পের প্রতি পরতে দারিদ্র্যের বাস্তবতা আর শৈশবের সরল স্বপ্নগুলোর ভেঙে যাওয়ার বেদনা স্পষ্ট হয়ে ওঠে।নেপাল-গোপাল দুই ভাই, এক গরিব কৃষক পরিবারের সন্তান। অভাব তাদের নিত্যসঙ্গী, তাই পেটপুরে খাওয়ার সুযোগ খুব কমই আসে। এমন সময় তারা শোনে, গ্রামের জটিপিসি "তালনবমী" উপলক্ষে সবাইকে খাওয়াবে। দাওয়াতের আশায় তারা দিন গুনতে থাকে, বিশেষ করে ছোট ভাই গোপাল, যে নিশ্চিত হতে সকালেই পিসির জন্য বিনা পারিশ্রমিকে তাল কুড়িয়ে নিয়ে আসে।

অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসে, কিন্তু পিসি তাদের ডাকেনি! গোপাল অবাক হয়ে দেখে, তার বন্ধুদের বাবা-মা তাদের নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন। অথচ তাদের কেউ আমন্ত্রণ জানায়নি। এই দৃশ্য দেখে গোপালের চোখ জলে ভরে ওঠে—তার ছোট্ট মন যে এতদিন ধরে দাওয়াতের স্বপ্ন দেখেছিল, সেটা মুহূর্তেই চুরমার হয়ে যায়।

"তালনবমী" নিছক একটা ছোটগল্প নয়, এটি এক নির্মম বাস্তবতার প্রতিচিত্র। বড়দের অবহেলা আর কঠোরতার কাছে শৈশবের সরলতা কীভাবে ভেঙে পড়ে, বিভূতিভূষণ সেটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পটি পড়লে এক ধরনের হতাশা ঘিরে ধরে, যা সহজে মন থেকে মুছে যায় না।

এরপরের গল্পগুলোতে রয়েছে রোমাঞ্চ আর অতিপ্রাকৃত ঘটনার মিশেল। বিভূতিভূষণের লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি ভয় পাওয়ানোর জন্য অপ্রয়োজনীয় বর্ণনা দেন না, বরং সাধারণ ভঙ্গিতেই এমন এক আবহ তৈরি করেন, যা পাঠকের মনে স্থায়ী প্রভাব ফেলে।

সবচেয়ে শেষের গল্প "চাউল" আবার নতুন করে নাড়া দেয়। গল্পটি যেন এক কঠোর বাস্তবতার দর্পণ, যেখানে দারিদ্র্যের নির্মম সত্য সামনে এসে দাঁড়ায়। এমন সংযত অথচ গভীর বিষাদময় গল্প শুধু বিভূতিভূষণের পক্ষেই লেখা সম্ভব!

এই গল্পগ্রন্থটি যদিও ছোটদের জন্য লেখা, তবুও প্রতিটি গল্পই এমনভাবে রচিত যে, এগুলো ছোটদের জন্য উপযোগী হলেও মূলত বড়দের মনেই সবচেয়ে বেশি দাগ কাটে।
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 19 of 19 reviews