অদ্ভুতভাবে খুন হয়ে গেলেন এক প্রবীণ সাংবাদিক। ঘটনাক্রমে গোয়েন্দা মারুফ আর তাত বন্ধু সাংবাদিক রোমান জড়িয়ে পড়ল কেসটায়। যতই গভীরে যাচ্ছে ততই চারদিক থেকে শত্রুর বৃত্তটা ছোট হয়ে ঘিরে ধরছে তাদের। এদিকে মারুফ তার তীক্ষ্ণ স্মরণশক্তিতে এক দেখায় চিনে ফেলল খুনীকে। আশ্চর্যের বিষয় হলো সবার সামনে বসে থাকলেও কোন প্রমাণ নেই এই গুপ্তঘাতককে ধরার মতো। মারফ বুঝতে পারল, সবসময় বুদ্ধিতে আর পরিকল্পনায় ওর থেকে-দু'কদম এগিয়ে থাকছে লোকটা। শুরু হলো মারুফের সাথে রহস্যময় গুপ্তঘাতকের ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ।
সিরিজের প্রথম কথা কমিক্স 'দেড় ব্যাটারি' প্রথম কয়েক পাতা পড়েই রেখে দিয়েছিলাম। কাহিনীতে বেশ কয়েক জায়গায় কেমন জানি অস্পষ্টটার ছাপ ছিল। কিন্তু তারপরও কমিক্স এর এই দ্বিতীয় বইটা হাতের সামনে পাওয়ায় নিয়ে বসলাম। পড়তে পড়তে সিরিজের প্রথম পড়ার সময়ের তিক্ত অভিজ্ঞতা নিমিষেই ভুলে গেলাম। সত্যি খুব প্রশংসনীয় কাজ!
সিরিজের প্রথম কমিক্স বইটা পরে একটু বিরক্তই হয়েছিলাম। খাপছাড়া, নিতান্তই কাঁচা কাজ ছাড়া কিছুই মনে হয়নি। কিন্তু তারপরেও পরের এপিসোড নিয়ে কয়েকজনের রিভিউ আগ্রহি করে তোলে। মারুফ সিরিজের দ্বিতীয় এপিসোড বেশ গোছানো। সেইসাথে ইলাস্ট্রেশন দারুন। ভালো লেগেছে বেশ।
সিরিজের প্রথম বইটির চেয়ে storyline এবং character buildup এ বইটিতে আরো developed বলে সিরিজটির starter বই বললেও ভুল হবে না । প্রথম বইটি যেখানে মারুফ আর তার কর্ম পদ্ধতি সম্পর্কে খুব আবছা ধারণা দিয়েছে , সেখানে এই দ্বিতীয় বইটি সেই অপূর্ণতা অনেকাংশে কাটিয়ে উঠেছে। illustrations বেটার হওয়া শুরু করেছে , প্লট জমে উঠছে।