Jump to ratings and reviews
Rate this book

রুশ বিপ্লব: কী ঘটেছিল?

Rate this book

161 pages, Unknown Binding

Published January 1, 1987

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (11%)
4 stars
12 (19%)
3 stars
31 (50%)
2 stars
10 (16%)
1 star
2 (3%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Farhana.
330 reviews202 followers
July 24, 2018
আমি হলদে হাওয়াই মিঠাই খেতে পছন্দ করতাম দেখে জিনাত মেয়েটা একদিন সন্ধ্যাবেলা (১১ব্যাচের ফেয়ারওয়েল ছিল ঐদিন) হুট করে মনে রেখে আমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে এল। আমি গ্রাফিক নভেল পড়তে ভালোবাসি দেখে মেয়েটা আমার জন্য এই বইটা নিয়ে এল। Well, I am touched (a little bit) cause someone remembered ~

বইয়ের আঁকাগুলো দুর্দান্ত কিন্তু আমার মনে হল অনুবাদ বইটাকে ডুবিয়ে দিয়েছে! একদম বেশ আক্ষরিক অনুবাদ করতে গিয়ে গ্রাফিক্সের কমিক্যাল সেন্স টাকে পুরো মাটি করে দিয়েছে। তার উপর বইটা বেশ প্রপাগাণ্ডা আর সমাজতন্ত্রের স্তুতি দিয়ে ভরা। আর অল্প জায়গায় অনেক বেশি ইনফো আঁটাতে গিয়ে ট্রাঞ্জিশন গুলো খুবই রাফ হয়েছে।
February 16, 2025
৩.৫/০৫

রুশ বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে রাশিয়ায় জারতন্ত্রের পতন, লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্রীদের ক্ষমতায় আরোহণ, পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ ও রাশিয়ায় গৃহযুদ্ধ নিয়ে গ্রাফিক নভেল আকারে ইতিহাসের কাহিনী।
সুন্দর চিত্রায়নের সাথে ননী ভৌমিকের সুখপাঠ্য ঝরঝরে অনুবাদ।
(যেহেতু কমিকস আকারে চিত্রায়িত ও বিবৃত, অনেক ক্ষেত্রেই গুগল করে নিতে হবে বিস্তারিত জানার জন্যে)
Profile Image for Benozir Ahmed.
203 reviews89 followers
December 31, 2016
My rating 3.4
তুলনামূলক অনেক বৃহৎ পরিসর নিয়ে লেখা একটা মোটামুটি সাইজ এর গ্রাফিক বই। অনুবাদ কিছু কিছু জায়গায় কিঞ্চিৎ দুর্বোধ্য লেগেছে।
তবে বইটা শুরু করলে অনেক দ্রুত শেষ করতে ইচ্ছা করবে।
যাঁহাদের রুশ বিপ্লব বা বলশেভিক আন্দোলন সম্পর্কে কিছুটা আগ্রহ আছে তাঁরা এই বইটাকে স্টার্টার হিসাবে নিতে পারেন।
Profile Image for Meem Arafat Manab.
379 reviews277 followers
September 14, 2018
প্রোপাগাণ্ডা সাহিত্য দেখতে এমন হওয়া ভালো। পড়তে খুব একটা ভালো না যদিও, তথৈবচ।
একতালে গেয়ে যাওয়া সোভিয়েতের গুণগান, এজ এক্সপেক্টেড। অনেক কথাই বহুবার বলে বলে নিস্তেজ হওয়া, কিন্তু সেটার শাপমোচন করতে আছে ভীষণ সুন্দর দেখতে দুইরঙা আঁকা। আমি দ্বিধাগ্রস্ত, বইটারে ভালো বলা যায় কি যায় না।
Profile Image for Rehnuma.
466 reviews23 followers
Read
August 24, 2025
❛... আমাদের দিন বিপ্লবীদের একটা সংগঠন, রাশিয়াকে আমরা উল্টে দেব।❜
- ভি. আই. লেনিন

প্রথম বিশ্বযু দ্ধ চলছে। এদিকে টালমাটাল পরিস্থিতির মধ্যে যেন আরেক ঝড় উঠছে রাশিয়ায়। অক্ষশক্তি আর মিত্রশক্তির নানা জটিলতায় দুমড়ে পড়ছে রাশিয়া। জারতন্ত্রের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। ১৯১৪ থেকে নানা সংকট, চড়াই উৎরাই পেরিয়ে আসে ১৯১৭ সালের ফেব্রুয়ারি।
স্বৈরাচার যখন দেখলো আর পারছে না তখনই তল্পি গুটিয়ে তারা নেমে গেল। তবে এখন রাশিয়ার হাল ধরবে কে?

বুর্জোয়াদের হাতে দেশ কি ঠিকভাবে চলবে? গঠিত হলো সাময়িক সরকার। দেশের মানুষ রুটি, কাপড়ের আশায় বুক বাঁধে। গঠিত হয় বলশেভিক। কিন্তু শান্তি তখনো বহু দূরে।
বিপ্লব যেহেতু হয়েছে তাই সম্ভাবনা আছে প্রতি বিপ্ল বের। সুবিধাবাদী, ভোগবাদীরা আবার শাসনযন্ত্রে বসে নাকাল করতে থাকে অবস্থা। জনগণ, সোভিয়েত ইউনিয়ন চায় যু দ্ধবিরতি এদিকে দেশীয় সুবিধাবাদীরা মিত্রশক্তির সাহায্যের আশায় তাদের সাথে জোট বাঁধতে থাকে।
বিপ্লবের বছর ঘুরার আগেই হতাশা, আ ক্রমণ, ক্ষমতার লোভে জর্জরিত হয়ে যায় রাশিয়া।
ক্ষমতা অদ্ভুত জিনিস। যার হাতে আসে তাকে সম্মোহিত করে দেয়। প্রজাতন্ত্রের শিকল থেকে মুক্ত করে লেনিন স্বপ্ন দেখেছিল সমাজতান্ত্রিক এক দেশের। কিন্তু ভোগবাদী, বাইরের শ ত্রু আর ঘরের শ ত্রুদের বিনাশ করতে করতে পেরিয়ে যায় বছর। এর মধ্যেই শুরু হয় আবার বিপ্লব। সাময়িক সরকারকে হটিয়ে ক্ষমতা নেয়ার আগেই নেতৃত্বের অভাবে তা বেহাত হয়ে যায়।

বলশেভিকরা বিপদে পড়ে যায়। তবুও ভেতরে ভেতরে কাজ করতে থাকে। কিন্তু দেশের মানুষ অভাব আর যু দ্ধে ক্লান্ত। তারা কতদিন এই অত্যাচার সহ্য করবে?

মার্কিন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের বাইরের আক্রমণ প্রতিহত করতে গিয়ে যখন অবস্থা বেহাল তখনই এগিয়ে আসে দেশের আপামর জনগণ, দেশে দেশে ধর্মঘট চলে। রাশিয়ায় আর অ স্ত্র দেয়া যাবে না। গৃহযু দ্ধ বন্ধ করতে হবে।

১৯১৭ পেরিয়ে ১৯১৮, ১৯১৯, ১৯২০ বছরগুলো গৃহযু দ্ধ আর বাইরের আক্রম ণে জর্জরিত হতে থাকে রাশিয়া।
এরমাঝেই লেনিনের উপর হয় হামলা। একই দিনে প্রাণ হারান গুরুত্বপূর্ণ নেতা।
মানুষের আশা হতাশায় পরিণত হতে থাকে। ওদিকে যু দ্ধের লাভ নিয়ে দর চলে মিত্রশক্তির। সাথে সুবিধাবাদী নেতারা তো ছিলই।

এভাবেই ১৯২১ সালে অবশেষে যু দ্ধ শেষ হয়। বিধ্বস্ত দেশকে আবার মাথাতুলে দাঁড়াতে উদ্যোগ নেয়া হয়। নতুন স্বপ্ন দেখা হয়। ধীরে ধীরে নিরক্ষতার পরিমাণ কমে। শিশুদের স্বপ্ন বড়ো হয়। আকাশ পাড়ি দেয়ার আশা তৈরি হয়। বিপ্লব, প্রতি বি প্লব আর শ ত্রুর ঝঞ্ঝা পেরিয়ে সোভিয়েত ইউনিয়ন তাদের নতুন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যায়।
ট্যাংক আর বিমান দিয়ে হামলা করেও কেন লাভ হলো না এই প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে।
লেনিন বলেছিলেন,
❛যে জনগোষ্ঠীর শ্রমিক ও কৃষকেরা দেখতে পেয়েছে যে তারা রক্ষা করছে মেহনতিদের ক্ষমতা, সেই সাধনা যার বিজয়ে নিশ্চিত হবে তাদের আর তাদের সন্তানদের পক্ষে সংস্কৃতির সমস্ত আশীর্বাদ, মানবিক শ্রমে সৃষ্ট সবকিছু ভোগ করার সুযোগ, তাদের কখনো পরাজিত করা যায় না।❜

তাইতো এক নতুন রাশিয়ার জন্ম হয়েছিল ১৯২১ এরপর...


পাঠ প্রতিক্রিয়া:

❝রুশ বিপ্লব: কী ঘটেছিল❞ ইয়েলেনা দব্রভোলস্কায়া এবং ইউরি মাকারভের লেখা কমিক আকৃতির রুশ বিপ্লব নিয়ে লেখা বই।

রুশ বিপ্লব নিয়ে ধারনা আমার এবিসিডি জাতীয়। খুব বেশি জানা নেই। ১৬০ পৃষ্ঠার কমিক আকারে লেখা বইটা পড়ার জন্য তুলে ভেবেছিলাম ঝট করে পড়ে নিবো।
তবে শুরুতে বেশ বেগ পেতে হয়েছে পড়তে। যে ইতিহাস নিয়ে পড়া শুরু করলে শেষ কোথায় সেই কিনার করা যাবে না এমন ইতিহাসকে কার্টুনের আকারে মাত্র ১৬০ পাতায় ঠাঁই দেয়া চাট্টিখানি কথা নয়। আর সে লেখা পড়তে একটু বেগ পেতে হবেই।

বিপ্লব, প্রতিবিপ্লব আর বেহাত বিপ্লবের মাঝে রাশিয়ার গুরুত্বপুর্ণ এবং কঠিন অনেকগুলো বছরের কথা এসেছে। এসেছে সাধারণ মানুষ থেকে শ্রমিক, মজুর, সেনা সহ সকলের অংশগ্রহণ এবং মতামত। কীভাবে বলশেভিকরা আসলো, সোভিয়েত ইউনিয়ন তৈরি এবং বেহাত বিপ্লবের হাত থেকে পরিত্রাণ পেতে নতুন রাষ্ট্রের গঠনে এগিয়ে যাওয়ার ইতিহাস বেশ ভালোভাবেই এনেছেন। প্রাথমিক বা চটজলদি ধারনার জন্য বইটি পড়া যেতে পারে। এতে আগ্রহ তৈরি হবে বিশদ ব্যাখ্যা কী জানার।

বইটা পড়তে গিয়ে বিপ্লব এবং এর পরবর্তী সময়ের সাথে খুব বেশি সম্পর্ক তৈরি করতে পেরেছি। ক্ষমতা, কুক্ষিগত করা আর হারানো ক্ষমতা হাতের মুঠোয় আনার যে প্রয়াস সেগুলো যেন ১০০ বছর পরেও কোন অন্য ভূখণ্ডের ঘটনার সাথে মিলে যায়। রাজনীতি আর এর ভেতরের কূটনীতিগুলো সবসময়ই সব দেশ, কাল, স্থানে অভিন্ন।

বইটা ভালোই লেগেছে। শেষে বেশ তাড়াহুড়ো ছিল। সোভিয়েতের বেশ গুনগান করা হয়েছে। প্রাথমিক ধারনার জন্য বইটা পড়লে সময় খারাপ যাবে না। যদি ইতিহাসের কঠিন লেখা পড়তে বিতৃষ্ণা লাগে তবে একটু কমিকের মাধ্যমেই ইতিহাস জানা মন্দ নয়।

অনুবাদ:

ননী ভৌমিকের করা অনুবাদ খুবই কাঠখোট্টা লেগেছে। আক্ষরিক অনুবাদের কারণে বইটা পড়তে গিয়ে আমি বেগ পেয়েছি। সহজ বিষয়গুলোও দুর্বোধ্য ঠেকছিল অনুবাদের কাঠিন্যে।


লেনিন ঠিক বলেছিলেন,
❛ইতিহাসের অসাধারণ ত্বরণ ছাড়াও প্রয়োজন ছিল তাতে বিশেষ রকমের বড়ো বড়ো বাঁক, যাতে এইরকম একটা বাঁক নিতেই রোমানভ রাজতন্ত্রের র ক্ত আর নোংরায় ভরা গাড়িটা তক্ষুনি উল্টে পড়ে।❜
Profile Image for Aqsa.
104 reviews24 followers
January 22, 2019
That fact that CBSE made us skip the chapter on the Russian Revolution way back in Class 10th in History, was now remembered and forgiven.

A short history on what happened in the Great October Revolution in Russia and how the USSR came to be.

Enjoyable, great metaphorical images. Nicely edited, a little longer would have been boring and a little lesser would have been too sporadic and superficial. Just the optimum amount of information to give a larger context for the Russian Revolution.

Damn, I know so less about the world.
Profile Image for Riasat.
15 reviews7 followers
April 24, 2021
প্রগতি প্রকাশনীর বই; আরো পরিষ্কার করে বললে কমিক-বই। অনুমানমাফিক তাতে সোভিয়েত ইউনিয়নের সমালোচনা শোনা যাবে না- বোঝাই যায়। আর তাছাড়া সোভিয়েত ইউনিয়ন নিয়ে বলতে এটা অক্টোবর বিপ্লবের ঘটনাবলী নিয়ে বলশেভিক পার্টির ন্যারেটিভের কমিক-স্ট্রিপ।

স্বীকার করতে দ্বিধা নেই, আমার একধরণের পক্ষপাত রয়েছে সোভিয়েত ইউনিয়নে। "আধুনিক মানুষের" ইতিহাসের প্রথম সমাজতান্ত্রিক দেশ যে দেশে মানুষ নিজেদের "শ্রমিক" বলে পরিচয় দিতে গর্ববোধ করতো- পতনের ৩০ বছর পর এসে সে দেশকে আমার অতীন্দ্রিয় বলে মনে হয়, একটা রূপকথা বলে মনে হয়। এমন এক রূপকথা যেটা আসলে বাস্তব; দোর্দণ্ডপ্রতাপে পৃথিবীতে বেঁচে ছিলো যে দেশ, স্বপ্ন দেখিয়েছিলো গোটা দুনিয়াকে, বিকল্প হিসাবে মানমন্দিরের আসনে আসীন ছিলো। তাই এটুক অতি-প্রশংসাবাচক কমিক-স্ট্রিপকে আমি ক্ষমার চোখে দেখবো- এ আর অস্বাভাবিক কি!

বাংলা অনুবাদ প্রসঙ্গে বলবো, আমাদের বলার ভাষা, perceive করার ধরণ- সবই তো পরিবর্তন হয়ে গেছে, সে কারণে হয়তো একটু কঠিন মনে হয়েছে কিন্তু বেশ সুপাঠ্য, তবে কিনা কিছুটা বেখাপ্পা ঠেকেছে কিছু কিছু জায়গায়। তবে চিত্রণ(graphics)/অক্ষরের ধরণ(font) সবই বেশ আকর্ষণীয়; একদম Adventurous গল্পের মতো করে সাজানো।

অনেকে মনে করতে পারেন, সোভিয়েত নিয়ে চূড়ান্ত রকমের আগ্রহ না থাকলে বা এ নিয়ে আগে থেকে কিছু জানাশোনা না থাকলে হয়তো পড়তে খানিকটা কঠিন লাগবে- এ কথা সত্যি। কিন্তু একদম শূন্য থেকে শুরু করলে সমাজতন্ত্রীদের মূল কথাগুলো মাথায় গেঁথে যাবে অবলীলায়, যে, জাতিবিভেদের উপর শ্রেণিবিভেদ, রুটি-রুজির বস্তুবাদী প্রশ্নকে খুঁজতে চাওয়া ইত্যাদি। সেদিক থেকে এ বইকে একশো' তে একশো' দিতে কোনো কার্পণ্য নেই আমার
Profile Image for Levi.
140 reviews28 followers
Read
August 9, 2021
"No revolution is worth anything unless it can defend itself."

Packed and informative account of the Russian Revolution. Makes you realize that a revolution is never about a single 'insurrectionary' moment where political power is wrested from a single 'ruling class.' It is a long and complex push and pull process between political forces of all sorts. And that says a lot because the crucial moments of the Russian Revolution happened in less than a year. Imagine a revolution that lasts more than half a century or more.

A revolutionary organization that is united in principles of ideology and political strategy is necessary to prevent reactionary forces from going back to power.


Profile Image for Matti Karjalainen.
3,293 reviews88 followers
March 2, 2023
Neuvostoliitto ei tainnut ikinä olla tunnettu sarjakuvistaan, eikä oikeastaan ihmekään, kun yrittää lukea "Venäjän vallankumous - miten se tapahtui?" (SN-kirjat, 1986) -albumia. Lukijalle tarjotaan melko raskassoutuinen tietopaketti Venäjän vallankumouksesta, toki asioita sopivasti painottaen ja puolueen virallista näkemystä tapahtumien kulusta tukien. Kuvallinen ilmaisu on sekin aika jäykkää ja hämmentävä ruutujako vaikeuttaa hetkittäin lukemista.
Profile Image for Rabeka Mustarina.
50 reviews25 followers
January 17, 2025
রুশ বিপ্লব নিয়ে তেমন জানাশোনা নেই। তাই প্রাথমিক নলেজের জন্য ব‌ইটা বেশ ভালোই লেগেছে। তবে রাজনীতি ও ইতিহাস খুব জটিল, সমাজতন্ত্রের পক্ষের এই বিবরণ যে সম্পূর্ণ সঠিক তা বলতে পারছি না।
Profile Image for Zanika Mahmud.
199 reviews9 followers
December 19, 2024
ভালো লেগেছে। ছোট্ট পরিসরে বিশাল এক ইতিহাস আঁকা সহজ না। রেকমেন্ড করছি।

এই বিপ্লবের ছায়া বাংলাদেশের ২৪ এর গনঅভ্যুত্থানের সাথে কোথায় যেন মিলেও যায়। সব ইতিহাস অবশ্য কোথাও না কোথাও তাদের সাদৃশ্যের ছাপ রাখেই।
Profile Image for Ahmed Abrar.
742 reviews12 followers
September 25, 2018
বইয়ের শিরোনামই সব বলে দিচ্ছে। ভালো বই। তবে ধারাবাহিকতা রাখতে ধৈর্য লাগবে।
Profile Image for Klinton Saha.
390 reviews5 followers
November 18, 2023
পুরোই জগাখিচুড়ী টাইপ অবস্থা। কিছুই মাথায় ঢুকলো‌ না,সব উপর দিয়ে গেছে।অন্য কোনো বই থেকে ইতিহাস জানতে হবে।
Profile Image for Al Capwned.
2,459 reviews17 followers
December 28, 2023
It's interesting to see how Soviets of 1985 perceived the Revolution that took place in 1917 and there are also a few unexpected choices to an overall expected art style.
Profile Image for AbuSaleh Sheikh.
37 reviews
July 12, 2025
ইয়েলেনা ডোব্রোভোলস্কায়া-এর রুশ বিপ্লব: কী ঘটেছিল?
বইটি রুশ বিপ্লবের এক সংক্ষিপ্ত, তথ্যভিত্তিক ও সহজবোধ্য ব্যাখ্যা তুলে ধরে। একটি ভারসাম্যপূর্ণ ও নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে ১৯১৭ সালের রুশ বিপ্লবের ঘটনাবলি চিত্রিত হয়েছে।
অসাধারন গ্রাফিক্স কিন্তু কাঠখোট্টা অনুবাদ!
Profile Image for Maisha Samiha.
76 reviews73 followers
January 3, 2018
বেশিরভাগই মাথার উপর দিয়ে গেছে :(

বলশেভিক বিপ্লবের নায়ক ভ্লাদিমির ই লেনিন এর রাজনৈতিক চেতনাকে অনেকটাই প্রভাবিত করেছে তার ভাই এর মৃত্যুদন্ডাদেশ এর প্রেক্ষিতে জার এর প্রতি প্রতিশোধ নেয়ার মনোভাব।
লেনিন পেত্রগ্রাদ ( বর্তমান সেইন্ট পিটার্সবার্গ) শহর থেকে রাজধানী স্থানান্তর করেন মস্কোতে ১৯১৮ তে। তাঁর উপর চোরাগোপ্তা হামলা ....... আধো আধো কিছু মাথায় ঢুকছে :/

আগে থেকেই যদি রুশ বিপ্লব ঠোটস্থ থাকে, তবেই হয়ত বইটা পড়ে আনন্দ পাবেন :|
Displaying 1 - 16 of 16 reviews