Manik Bandopadhyay (Bengali: মানিক বন্দ্যোপাধ্যায়) was an Indian Bengali novelist and is considered one of the leading lights of modern Bangla fiction. During a short lifespan of forty-eight years, plagued simultaneously by illness and financial crisis, he produced 36 novels and 177 short-stories. His important works include Padma Nadir Majhi (The Boatman on The River Padma, 1936) and Putul Nacher Itikatha (The Puppet's Tale, 1936), Shahartali (The Suburbia, 1941) and Chatushkone (The Quadrilateral, 1948).
মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের শেষ দিকের উপন্যাসগুলোর মধ্যে নাগপাশ একটি।
পুরাণে নাগপাশ নামে এক ধরনের পৌরাণিক অস্ত্রের উল্লেখ রয়েছে। যার আক্ষরিক অর্থ দুশ্ছেদ্য বন্ধন। উপন্যাসের নামকরণের যথার্থতা শেষ পাতায় পৌঁছানোর আগেই সার্থক বলে মনে হয়েছে।
নরেনের জবানিতে কাহিনী শুরু হয়। নরেন ও তার চারপাশে গড়ে ওঠা সমাজে নন্দন, মাধব, দীননাথ সহ আরো অনেকের জীবনই দারিদ্র্যের কষাঘাতে ক্লান্ত, শ্রান্ত, দুঃখ-দুর্দশায় জর্জরিত। ঘটনার ঘাত প্রতিঘাতে তৎকালীন চাকরির বাজারের মন্দা, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানা-পোড়েন, মধ্যবিত্ত জীবনের কৃত্রিমতা, আত্মগ্লানি ও আত্মমর্যাদার মাঝে প্রতিনিয়ত চলতে থাকা দ্বন্দ্বের সুর ধরে বাস্তবতার এক নির্মম চিত্র ফুটে উঠেছে লেখনীতে। জীবন নিছক হাঙ্গামার ব্যাপার। পরিবেশ- পরিস্থিতির জ্বালায় প্রাণ বিষিয়ে উঠলেও সমাজ ও সম্পর্কের দুশ্ছেদ্য বন্ধন ছিন্ন করা যায় না, এমনকি অস্বীকার করতেও কত অপারগ আমরা!
প্রতিটি পাতার ভিন্ন সব জীবনবোধ, প্রতিটি সংলাপের আড়ালে লুকানো একেকটি বোঝাপড়া -এইরকম শব্দে, বাক্যে সরল অথচ নিখুঁতভাবে প্রকাশ করার অসাধারণ দক্ষতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
আমার প্রিয় লেখকদের মধ্যে সবার শুরুতে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, তাই হয়তো আমার ভালোলাগাটাও খানিকটা বায়াসড। তবে মনোস্তাত্বিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বললে, সময় নিয়ে পড়তে পারলে বইটা অবশ্যই ভালো লাগার মতো।