এবার সাহা’র কবিতায় হতাশা, প্রেমহীন হাহাকারের সাথে যুক্ত হয়েছে প্রযুক্তিমগ্নতার একাকীত্বের দিকটিও। একই সাথে রয়েছে জীবন হারানো হাঁটতে চলতে পারা জড় প্রাণের নি:শব্দ চলাচল। নতুন এক সত্য উদঘাটনে নিজেকে ব্যাপৃত করেছেন কবি। নতুন ধরণের আত্মমগ্নতা, নতুন পরিশুদ্ধ প্রেমের আহ্বানে সাড়া দিচ্ছেন তিনি। যা হারিয়ে যাচ্ছে তাকে আকড়ে ধরা কিংবা ‘পরিণত আবেগে ভিন্নভাবে উপলব্ধি করার আকুতি’ দেখা দিয়েছে বলেই হয়তো কবিতাগুচ্ছের শিরোনাম হয়েছে ‘সর্বাঙ্গে তোমার গুঞ্জন’।