গোয়েন্দা গল্প-উপন্যাস নিয়ে ইংরেজি ভাষায় যেমন অসংখ্য সংকলন তৈরি হয়েছে এবং হয়ে চলেছে বাংলায় তেমনটা নয়। সেকালের বাঙালি গোয়েন্দাকাহিনি-লেখকদের সব রচনা চাইতেই হাতের কাছে পাওয়ার আজ আর উপায় নেই। প্রথম যুগের এই লেখকদের সবার সম্পর্কে খুব পরিষ্কার ধারণাও আমাদের নেই। গোয়েন্দাকাহিনি, রহস্যগল্প ঠিক জাতসাহিত্যের পর্যায়ে পরে না এমন একটা মনোভাবও শিক্ষিত বাঙালি পাঠকমহলে দীর্ঘদিন বজায় ছিল।আজও হয়তো খানিকটা থেকে গেছে। ‘সেকালের গোয়েন্দা কাহিনি’ সংকলনে রাখা হল প্রথম যুগের ছয়জন জনপ্রিয় গোয়েন্দাগল্প লেখকের রচনা। দীর্ঘ সময় ধরে নানা লাইব্রেরি ও ব্যক্তিগত সংগ্রহ থেকে লেখাগুলি উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা গল্পের চিরাচরিত আকর্ষণের পাসাপাশি এই রচনাগুলিতে আছে পুরনো কলকাতার হালচাল, রীতি-রেওয়াজ, তৎকালীন অপরাধ জগতের বিশ্বস্ত চিত্র। কাটতির হিসাবে গোয়েন্দাগল্পের জবাব মেলা ভার – সেকালেও যেমন, একালেও। এই সংকলনে অন্তর্ভূক্ত রচনাগুলির প্রথম প্রকাশকাল ১৮৯৪ থেকে ১৯০৫ – বাংলাদেশে এক রাজনৈতিক ও সামাজিক সন্ধিক্ষণ। শিক্ষিত বাঙালির মননে স্বদেশচিন্তা ও অপরাধজগৎ কীভাবে পাশাপাশি জায়গা করে নিয়েছিল তার অনুসন্ধান গবেষককে প্রলুব্ধ করতে পারে।
সম্পাদক অরিন্দম দাশগুপ্তের শিক্ষা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেস, ক্যালকাটা থেকে ইতিহাসের পাঠ। ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর করে সম্পাদনা করেছেন মিয়াজান দারোগার একরারনামা। এছাড়াও অনেক দুর্লভ গ্রন্থের সম্পাদক ও অনুবাদক।
Extremely disappointed with this book. It's basically a bunch of stories copied from badly written 19th century English detective stories. And here I was expecting a flavor of late 19th century-early 20th century Bengali culture and History. Very bad.
This book brings nostalgia of old Detective stories of Bengal. But the stories are poor in construct. The stories are very weakly developed compared to modern detective stories and most of the stories in those days are direct copy of then famous detective stories. Still it is a good read to view Calcutta of the old days.