Jump to ratings and reviews
Rate this book

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

Rate this book

64 pages, Hardcover

Published January 1, 1984

Loading...
Loading...

About the author

Shankha Ghosh

132 books67 followers
Shankha Ghosh (Bengali: শঙ্খ ঘোষ; b. 1932) is a Bengali Indian poet and critic. Ghosh was born on February 6, 1932 at Chandpur of what is now Bangladesh. Shankha Ghosh is regarded one of the most prolific writers in Bengali. He got his undergraduate degree in Arts in Bengali language from the Presidency College, Kolkata in 1951 and subsequently his Master's degree from the University of Calcutta. He taught at many educational institutes, including Bangabasi College, City College (all affiliated to the University of Calcutta) and at Jadavpur University, all in Kolkata. He retired from Jadavpur University in 1992. He joined the Iowa Writer's Workshop, USA in 1960's. He has also taught Delhi University, the Indian Institute of Advanced Studies at Shimla, and at the Visva-Bharati University.
Awards:
Narsingh Das Puraskar (1977, for Muurkha baro, saamaajik nay)
Sahitya Akademi Award (1977, for Baabarer praarthanaa)
Rabindra-Puraskar (1989, for Dhum legechhe hrit kamale)
Saraswati Samman for his anthology Gandharba Kabitaguccha[1]
Sahitya Akademi Award for translation (1999, for translation of raktakalyaan)
Desikottam by Visva-Bharati (1999)
Padma Bhushan by the Government of India (2011)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (31%)
4 stars
8 (42%)
3 stars
3 (15%)
2 stars
1 (5%)
1 star
1 (5%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Atri .
220 reviews160 followers
April 18, 2022
যদি

যদি আমি দেশ হয়ে শুয়ে থাকি আর এই বুকের উপরে যদি চলে যায়
হাজার হাজার পা-র চলাচল

রক্তের ভিতরে শুধু বয়ে যায় জলস্রোত প্রতিটি রোমাঞ্চে যদি
ধান জেগে ওঠে

কান পেতে শুনি যদি মাঠ থেকে ফিরবার অবিরাম জয়ধ্বনী
চন্দনার গান

প্রতিটি মুখের থেকে যদি সব বিচ্ছেদের হেমন্তহলুদ পাতা
ঝরে যায়

হাত পেতে বলি যদি, এস ঔ আল ধরে
চলে যাই সেচনের দেশে

যদি মাটি ফুলে ওঠে আর সব খরা ভেঙে
ছুটে আসে বিদ্যুতের টান -

হতে পারে, সব হতে পারে যদি এই মহামৃত্তিকায় আমার মুখের দিকে
ঝুঁকে থাকো আকাশের মত।

***

খুলে যাচ্ছে তোরণ

এই চিঠিটি কাকে লিখব তা এখনও জানি না
কিন্তু লিখে ফেলতে হবে

লিখে ফেলতে হবে যে সময় হয়ে এল, জড়িয়ে নেবার সময়
উঠে পড়তে হবে এবার

কোনো কাজ আর ফেলে রাখবার নয়
নিচু হয়ে জলের ছায়ায় দেখে নিতে হবে সবার মুখ

সবার মুখে আমার ছায়া, আর আমার শরীর জুড়ে কত জনের কত দিনের অবিরল বিশ্বাস

কোথা থেকে এসেছিল এত? জমা রইল সব
এবার লিখে ফেলতে হবে

লিখে ফেলতে হবে যে আমিও আছি
আমিও আছি তোমার সঙ্গে হাত মেলাব বলে

আর, যাকে লিখব সেও হয়তো আসতে শুরু করেছে এতদিনে
স্বপ্নের মধ্যে খুলে যাচ্ছে, কেবলই খুলে যাচ্ছে পথে পথে
বানিয়ে তোলা তোরণ!

***

কাব্যতত্ত্ব

কাল ও-কথা বলেছিলাম না কি?
হতেও পারে, আর সেটা মানছি না।
কাল যে-আমি ছিলাম, প্রমাণ করো
আজও আমি সেই আমিটাই কি না।

মানুষ তো আর শালগ্রাম নয় ঠিক
একইরকম থাকবে সারাজীবন!
মাঝেমাঝে পাশ ফিরতেও হবে
মাঝেমাঝেই উড়াল দেবে মন।

কাল বলেছি পাহাড়চূড়াই ভালো
আজ হয়তো সমুদ্রটাই চাই।
দুয়ের মধ্যে বিরোধ নেই কিছু
মুঠোয় ভরি গোটা ভুবনটাই।

আজ কালকে যোগ দিয়ে কী হবে?
সেটা না হয় ভাবব অনেক পরে।
আপাতত এই কথাটা ভাবি -
ফুর্তি কেন এত বিষম জ্বরে?

***

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

একটা দুটো সহজ কথা
বলব ভাবি চোখের আড়ে
জৌলুশে তা ঝলসে ওঠে
বিজ্ঞাপনে, রংবাহারে।

কে কাকে ঠিক কেমন দেখে
বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্মভূমি!

বিকিয়ে গেছে চোখের চাওয়া
তোমার সঙ্গে ওতপ্রোত
নিওন আলোয় পণ্য হলো
যা-কিছু আজ ব্যক্তিগত।

মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।

***

ভোর

আলো এক পাশে থাকে, সে আলোর ভিতরে থাকে না
জল তাকে ডাক দেয়, মাটি তার পায়ে পায়ে হাঁটে
তার কোনো দুঃখ নেই, আজ তার ভার আছে শুধু।

একাকার হয়ে আছে তার সব দিনে আর রাতে
প্রতিবিম্ব নিয়ে আজ একা একা দূরে গিয়েছে সে
সুন্দর যেখানে এসে জীবিকার সীমায় মিশেছে।

তুমি তাকে একা বলো? স্বচ্ছতায় কতদূর একা?
সে দেখে দিগন্তময় স্থির তার ভবিতব্যরেখা ঢেউয়ের উপর ঢালে আলো, সেই আলো পাশে থাকে

আমিও তো কাজ চাই, কাজের ভিতরে পাব তাকে।
Profile Image for Akash.
457 reviews168 followers
December 23, 2024
কাব্যতত্ত্ব, বোধ, জন্মদিন, মেঘের মতো মানুষ এবং মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে — এই কাব্যগ্রন্থের আমার ভীষণ প্রিয় পাঁচটি কবিতা।

"কাল ও-কথা বলেছিলাম না কি?
হতেও পারে, আজ সেটা মানছি না
কাল যে-আমি ছিলাম, প্রমাণ করো
আজও আমি সেই আমিটাই কি না।"

অথবা,

"যে লেখে সে কিছুই বোঝে না
যে বোঝে সে কিছুই লেখে না
দু-জনের দেখা হয় মাঝে মাঝে ছাদের কিনারে
ঝাঁপ দেবে কি না ভাবে অর্থহীনতার পরপারে!"

এবং,

"তোমার জন্মদিনে কী আর দেব শুধু এই কথাটুকু ছাড়া যে
কাল থেকে রোজই আমার জন্মদিন।"
Profile Image for Pavel Rezoan.
38 reviews11 followers
May 5, 2025
বিকিয়ে গেছে চোখের চাওয়া
…. তোমার সাথে ওতপ্রত
নিয়ন আলোয় পণ্য হলো
যা কিছু আজ ব্যাক্তিগত।

মুখের কথা একলা হয়ে
…. রইলো পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।
Profile Image for Kaniz Fatema.
105 reviews16 followers
July 1, 2025
Even though I love reading poetry, I rarely understand it fully. This was my very first Shankha Ghosh, and while I can’t say I understood the meaning of every poem, I truly loved quite a few. Especially the title poem—it’s now one of my absolute all-time favourites.
Profile Image for Pree.
41 reviews10 followers
January 24, 2023
... বিকিয়ে গেছে চোখের চাওয়া
তোমার সঙ্গে ওতপ্রোত
নিওন আলোয় পণ্য হলো
যা-কিছু আজ ব্যক্তিগত।

মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।
Displaying 1 - 5 of 5 reviews