Jump to ratings and reviews
Rate this book

নিলির ভালোবাসা

Rate this book
নিবো অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। টানা চোখ, টিকালো নাক আর লম্বা চুলে অদ্ভুত লাগছে মেয়েটিকে। বেশি সুন্দর লাগছে শরীরের হালকা সবুজ রঙের কারণে। যখন মেয়েটির কন্ঠ শুনল এবং নাম জানতে পারল 'নিলি', তখন আরও বিস্মিত হলো সে। একজন মেয়ের কন্ঠ এত সুন্দর হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন রূপের নিলিকে দেখে চমকে উঠল নিবো। নিলি এখন আর সবুজ নয়, সোনালি। সোনালি নিলি সবুজ নিলির থেকে অনেক অনেক সুন্দর। এত সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, হারিয়ে যেতে দূরে অনেক দূরে, লাল, নীল কিংবা সবুজ জিজিল নামক গ্রহ-উপগ্রহে।

নিবো যখন নিলির সঙ্গে এক জিজিল থেকে অন্য জিজিলে জ্ঞহুরে বেড়াতে ব্যস্ত, তখন তাদের পথে বাধা হয়ে দাঁড়াল মিমিচুন গ্রহের উন্নত বুদ্ধির রোবটেরা। তারা নিলিকে জিজিল থেকে দূরের কোনো গ্রহে পাঠিয়ে দিতে চায়, আর খুঁজে বের করতে চায় নিবোকে। কারণ জিজিল গ্রহে নিবোর বেঁচে থাকার কোনো অধিকার নেই

এদিকে নিবোকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে নিলি। একটার পর একটা কৌশল অবলম্বন করতে থাকে সে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। রোবটদের কাছে ফাঁস হয়ে যায় তার চতুরতা। পরিণামে বিচ্ছেদ ঘটে নিবো আর নিলির।

শেষ পর্যন্ত কী ঘটেছিল নিবো আর নিলির জীবনে? আবার কি তারা ফিরে পেয়েছিল আনন্দ আর ভালোবাসায় ভরা জিজিলের রঙিন জীবন? নাকি তারা হারিয়ে গিয়েছিল দূর মহাশূন্যের নিকষ কালো অন্ধকারে?

272 pages, Hardcover

First published February 1, 2016

2 people are currently reading
20 people want to read

About the author

মোশতাক আহমেদ (English: Mustak Ahmed) ৩০ ডিসেম্বর ১৯৭৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে এম ফার্ম ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি একজন চাকুরীজীবি। তাঁর লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তিনি অধিক আগ্রহী হলেও গোয়েন্দা এবং ভৌতিক ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালভাসা,অতৃপ্ত আত্না, নীল মৃত্যু, লাল শৈবাল, জকি, মীম, প্রেতাত্মা, রোবো, পাইথিন, শিশিলিন ইত্যাদি। সায়েন্স ফিকশন সিরিজ- রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট। প্যারাসাইকোলজি- মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতরে জোনাকি ইত্যাদি। ভ্রমণ উপন্যাস- বসন্ত বর্ষার দিগন্ত, লাল ডায়েরি, জকি। স্মৃতিকথা- এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ- নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। তিনি কালি কলম সাহিত্য পুরস্কার ২০১৩, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ পুরস্কার পেয়েছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (25%)
4 stars
4 (25%)
3 stars
7 (43%)
2 stars
0 (0%)
1 star
1 (6%)
Displaying 1 of 1 review
169 reviews62 followers
July 12, 2017
রোমান্স রচনা হিসেবে কোনোমতে চলে কিন্তু সাই-ফাই হিসেবে অতি অখাদ্য।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.