Jump to ratings and reviews
Rate this book

দমকা হাওয়া

Rate this book
সুগতর ব্লু হোয়েল ফিনান্সিয়াল সার্ভিস যখন বাজারে রমরমিয়ে উঠল, সুগত তখন টাকার দাপে বদলে গেল রাতারাতি। দামি গাড়ি, নিত্যনতুন নারী, বিদেশি মদ— সুগতর কেতাই আলাদা। অহনা আর স্বামীকে ধরাছোঁয়ার মধ্যে পাচ্ছিল না। ঘৃণা জমছিল তার মনে। একদিন সুগতকে ছেড়ে চলে এল অহনা। মা-কে নিয়ে সে এখন মফস্‌সলে, গড়ে তুলেছে আশাবরী সমিতি। আলাইপুরের সাধারণ মানুষ অহনাকে খুব সম্মান করে। হঠাৎই একদিন সেখানে এসে হাজির হয় অর্ঘ্য, অহনার বান্ধবীর ভাই। কী এক প্রোজেক্টের কাজে নাকি অর্ঘ্যকে কিছুদিন থাকতে হবে আলাইপুরে। সংসারের ওপর ক্ষোভে কর্কশ হয়ে গিয়েছে অহনা। অর্ঘ্যের সঙ্গ পেয়ে সে কি একটু পালটাবে? সুগত তাকে ফিরিয়ে নিতে এলে সে কি ফিরে যাবে আদৌ? অর্ঘ্যকেই বা পুলিশ খুঁজছে কেন? সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ‘দমকা হাওয়া’য়। অসুখী মানুষের আশ্রয় স্নিগ্ধ ভালবাসা।

163 pages, Hardcover

Published December 1, 2014

4 people are currently reading
85 people want to read

About the author

Suchitra Bhattacharya

162 books243 followers
Her writing focuses on contemporary social issues. She is a perceptive observer of the changing urban milieu and her writing closely examines the contemporary Bengali middle class. Crisis in human relationships and the changing values of the present era along with degeneration of the moral fibre of the society in the backdrop of globalisation and consumerism are depicted in her prose. Exploitations and sufferings of women regardless of their social or economic identities find a distinct voice in her writing. While she is famous for her writing on women's issues, she does not consider herself as a feminist. She took up many odd jobs in her early youth and finally joined the public service which she left in 2004 to become a fulltime writer. Her long career is reflected in many of her stories and novels.

Over the past two decades, Suchitra has written about 24 novels and a large number of short stories in different leading Bangla literary magazines. Some of her acclaimed novels are Kachher Manush (Close to Me), Dahan (The Burning), Kacher Dewal(The Wall Of Glass), Hemonter Pakhi(Bird of Autumn), Neel Ghurni, Aleek Shukh(Heavenly happiness), Gabhir Ashukh (A Grave Illness), Uro Megh(Flying Cloud), Chhera Taar, Alochhaya(Shadows Of Light), Anyo Basanto(Another Spring), Parabas, Palabar Path Nei, Aami Raikishori, Rangin Pritibi and Jalchhobi among others. Her novels and short stories have been translated into many Indian languages such as Hindi, Tamil, Telugu, Malayalam, Oriya, Marathi, Gujarati, Punjabi and English. She also writes novels and short stories for children. Her novel Dahan was made into a movie by famous Bengali director, Rituparno Ghosh.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (22%)
4 stars
7 (22%)
3 stars
13 (41%)
2 stars
4 (12%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Arghadipa Chakraborty.
189 reviews5 followers
June 13, 2024
🍁 উপন্যাস:- দমকা হাওয়া
🍁 লেখিকা:- সুচিত্রা ভট্টাচার্য
🍁 প্রকাশক:- আনন্দ পাবলিশার্স
🍁 মুদ্রিত মূল্য:- ৩৫০ টাকা

সুগত চৌধুরীর বাহ্যিক চাকচিক্যের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল অহনা। বিয়ের পর নিজের পেশার খাতিরে সুগত চালু করলো ব্লু হোয়েল ফিনান্সিয়াল সার্ভিস। সময়ের গতিহীন প্রবাহে যখন সুগতর এই কাজ রমরমিয়ে উঠলো, তখন টাকার দাপটে সে বদলে গেল রাতারাতি। তখন তার জীবনে অহনার চেয়েও বেশি প্রাধান্য পায় দামী গাড়ি, নিত্যনতুন নারী আর বিদেশি মদ। এভাবেই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে ক্রমশ। অহনার মনে সুগতর প্রতি এক আকাশ ঘৃণা জন্মায়; যেই ঘৃণার তীব্রতায় সে স্বামীকে ছেড়ে, স্বামীর গৃহ ছেড়ে মাকে নিয়ে চলে আসে আলাইপুরে। গড়ে তোলে আশাবরী সমিতি।

হঠাৎই একদিন আলাইপুরে তাদের বাড়িতে আসে অহনার বান্ধবীর ভাই অর্ঘ্য। কিন্তু তাকে পুলিশ খুঁজছে কেনো? সংসারের ওপর ক্ষোভে কর্কশ হয়ে গিয়েছে অহনা। অর্ঘ্যের সঙ্গ পেয়ে সে কি একটু পাল্টাবে? অতীত না ভবিষ্যত - অহনার জীবন নিয়ন্ত্রণ করবে কে? সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস "দমকা হাওয়া"য় অসুখী মানুষের আশ্রয় স্নিগ্ধ ভালবাসা।

এই বইটি পড়ে ভালোই লাগলো। তবে লেখিকার "অন্য বসন্ত", "নীল ঘূর্ণি", "কাঁচের দেয়াল", "কাছের মানুষ", "অর্ধেক আকাশ" পড়ে যে মুগ্ধ ও বিমোহিত হয়ে গিয়েছিলাম, সেই মুগ্ধতা এই বইটি পড়ার পর খুঁজে পেলাম না। এ হয়তো আমারই দোষ, প্রিয় লেখিকার কলম থেকে সাধারণ কিছু আশা করতে পারি না। যাইহোক, যাঁরা সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তারা একবার পড়ে দেখতেই পারেন।
Profile Image for Sujit Arjun.
46 reviews2 followers
January 18, 2026
অর্ঘ্য এবং সুগত, একজন শ্রেণিসংগ্রামের কথা বলে আর অন্যজন সাধারণ মানুষের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ফন্দি করে! অদ্ভূত এক বৈপরীত্যের মধ্যে প্রবাহিত হয়েছে এক সুবিশাল নদী ,অহনা। যার জীবনের প্রথম খরস্রোতা ধারা তাকে ক্ষতবিক্ষত করে তুলেছিল, শান্তি খুঁজতে গিয়ে পায়নি , কোথা থেকে এক অশান্ত পাহাড় এসে নদীর বুকে শান্তির ধারা বইয়ে দিয়েছে।
এই সেই এক রাতের দমকা বাতাস , যার শারীরিক ভাষা বড়ো ক্ষীণ , অদৃশ্য ।কিন্তু চোখের ভাষা , নদীর ঠাণ্ডা হাওয়া , ছেড়ে আসা দাম্পত্য যেখানে দুমড়ে মুছড়ে গেছে। সম্পর্কের এক অন্যরকম দোটানায় রচিত কাহিনী।

যদিও, লেখাটি প্রথম থেকেই ততটা আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি।ঘটনার প্রবহমানতার কিছু খামতি চোখে পড়েছে, কখনও কখনও কাহিনী সরে গেছে দ্রুত ,কখনো ধীর স্থির হয়ে পড়েছে ,অকারণ। সুচিত্রা ভট্টাচার্যের ছোঁয়ার অভাব বোধ করলাম।
Profile Image for Arpita Patra.
30 reviews2 followers
February 17, 2025
প্রথম থেকেই‌‌ অর্ঘ্যর চরিত্র রহস্যজনক লাগার কারণে অর্ঘ্যর চরিত্র প্রাধান্য পেয়েছে আমার পড়ায় ।‌
কারোর সাথে সংসার করতে গেলে তাকে তলিয়ে দেখতে হয়। বাইরের চাকচিক্য দেখে প্রেমে পড়ে অহনা সুগতের প্রতি । টাকা মানুষের বিবেক বুদ্ধিকে লোপ পাইয়ে দেয়।‌সুগতর তাই হয়েছিল। মদ-টাকা-দামি জিনিসপত্রের আগ্রহ বাড়ার পর দূরত্ব বাড়তে লাগলো স্বামী স্ত্রীর মধ্যে। সুগত যখন চন্দ্রাণীর সাথে ব্যস্ত তখনি অহনা মাকে নিয়ে চলে আসে আলাইপুরে। অনেকের সহায়তায় গ্রামের মেয়ে বউদের নিয়ে গড়ে তোলে আশাবরী সমিতি। যার খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র।
তারপর হঠাৎ করে তাদের বাড়িতে আসে অহনার বান্ধবীর ভাই অর্ঘ্য‌। কেন সে দিনের পর দিন মিথ্যে বলছিল , কেনই বা গা ঢাকা‌ দিয়ে ছিল এতদিন। অহনা আর অর্ঘ্যর সম্পর্কের শেষ পরিণতিই বা কি ছিল। মিথ্যের আড়ালে থেকে কোনোদিন সৎভাবে জীবনযাপন করা যায় না লেখিকা সেটাই দেখিয়েছেন।

পাঠ প্রতিক্রিয়া:- লেখিকার প্রথম বই পড়ি অন্য বসন্ত। তারপর গহিন হৃদয়। মনের মধ্যে এক অজানা কারণে লেখিকার প্রতি অনেক আশার জন্ম হয়েছিল। এই বইটি আশাহত করেছে । সামান্য প্লটভাবে লেখা , হয়তো কোথাও গিয়ে সেই লেখার বুনট খুঁজে পাইনা।‌ খুব সাধারণ মানের লেগেছে ।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.