কল্পবিশ্ব পত্রিকা তার পথচলা শুরুর প্রথম দিন থেকেই যে বিষয়বৈচিত্র্য ও গুণমানে কতখানি সমৃদ্ধ ছিল, তার একটি চমৎকার উদাহরণ হল এই সংকলন। এর বিষয়বস্তুর বর্গীকরণ করলেই ব্যাপারটা স্পষ্ট হয়। সেটি হল~
ক) তিনটি অসাধারণ নন-ফিকশন;
খ) চারটি বিশ্ববিখ্যাত কাহিনির সুললিত বঙ্গীকরণ;
গ) কল্পবিশ্ব-র নানা ইভেন্টে সংগৃহীত বিবিধ মণিমুক্তো;
ঘ) দশটি মৌলিক গল্প।
বাংলায় কল্পকাহিনি চর্চার একটি অনুপম প্রতিনিধি হিসেবে কাজ করেছে আলোচ্য বইটি। উৎকৃষ্ট মুদ্রণ ও লে-আউট বুঝিয়ে দিয়েছে, কনটেন্ট রচনার পাশাপাশি পরিবেশনেও কল্পবিশ্ব আপোষহীন। সব মিলিয়ে তাই এই বই স্পেকুলেটিভ ফিকশনের অনুরাগীদের জন্য এক চমৎকার উপহার।
সুযোগ পেলেই পড়ে ফেলুন।