বিশ্বজুড়ে এখন প্রোগ্রামিং নিয়ে মাতামাতি। মনে হচ্ছে প্রোগ্রামিং ছাড়া মানব সভ্যতা আর এগোতে পারবে না। তবে, সেই প্রোগ্রামিং জানা সবাই যে প্রোগ্রামিং স্কুল থেকেই আসবে এমন কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না। কারণ সংখ্যাটা প্রোগ্রামারের চাহিদার সংখ্যার চাইতে অনেক বড়। কাজেই আমেরিকার হোয়াইট হাউস হোক আর আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুরের জলিলগঞ্জ গ্রাম হোক— সব জায়গাতেই প্রোগ্রামিং নিয়ে অনেক আগ্রহ-উদ্দীপনা। এই আগ্রহের জোয়ারে কী হাবলুরা বসে থাকবে? সারাজীবন ফাঁকিবাজি করে, শর্টকাট পথ ধরে বের হয়ে যাওয়া হাবলুরা কী এখানে কোনো পথ পাবে না? হাবুল দ্য গ্রেট ঝংকার মাহবুব থাকতে সেটা কি আর হবে? কাজে প্রোগ্রামিং-এর চিপাচাপা দিয়ে বলদরা কীভাবে বস হয়ে উঠতে পারে তার জন্য ঝংকারের এই বই। এর আগের
ঝংকার মাহবুব. Studied in Department of Industrial and Production Engineering, BUET. Did Masters in Computer Science in North Dakota State University. Currently working as a web developer for Nielsen, Chicago.
প্রোগ্রামিংয়ের বলদ To বস - শিক্ষামূলক বই লেখক - ঝংকার মাহবুব এটি লেখকের প্রোগ্রামিং সিরিজের দ্বিতীয় বই। এটিতে আরেকটু Advance Concept নিয়ে আলোচনা করা হয়েছে। আগের "হাবলুদের জন্য প্রোগ্রামিং" বইটির তুলনায় এখানে ব্যাবহৃত উদাহরণ এবং গল্পগুলো বেশি ভাল লেগেছে। বইটিতে পাওয়া যাবে এমন কিছু ধারনা যা কাজে লাগবে যারা প্রোগ্রামিং জানে অথবা জানে না এমন সবার জন্যই। তাই যারা অলরেডি প্রোগ্রামিং জানে তারাও তাদের কনসেপ্ট ঝালিয়ে নিতে পারে বইটি পড়ে। এবার আসা যাক বইটির ম্যাটেরিয়ালের আলোচনায়। এখানে বেসিক ডাটা স্ট্রাকচার Stack, Queue, Hash Table or Doctionary, Linked List সুন্দর করে ভাল ভাল উদাহরন দিয়ে বুঝানো হয়েছে। তাছাড়া অবজেক্ট এবং ক্লাসের কনসেপ্ট যেভাবে বুঝানো হয়েছে তা প্রসংসার দাবিদার। কিন্তু এখানে সার্চিং এলগরিদম যেটুকু বুঝানো হয়েছে তা একেবারেই যথেষ্ট নয়। সর্টিং এর বেপারে এত কম লেখা দেখে আমি অবাক যদিও এই টপিক খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেলাতেও সার্চিং এর মতই আরো দরকার ছিল কন্টেন্ট। ট্রি নিয়ে বললে বলতে হয় কনসেপ্ট ভালমতো বোঝানো হলেও উদাহরন এবং কোডিং একদমই দেখানো হয়নি। শেষে চাকরিক্ষেত্রে এবং ডেভেলপমেন্ট এর সময়ের কোডিং আলোচনা তথ্যপূর্ণ এবং জরুরি। সবশেষে একটা পুরো কোড লিখে একটা সফটওয়্যার বানানোর অধ্যায়টি চমৎকার ছিল। সর্বোপরি একটি মেলানো মেশানো অভিজ্ঞতা। Personal Rating - 5/10★ 😐 (সবাই জানে আমি কৃপণ)
>>>হাবলুদের জন্য প্রোগ্রামিং এর পরের পার্টটি হলো এই বইটি।এর আগের ও এই বইটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজকে কেন্দ্রু করে লেখা হয়নি।প্রথমটি বইটি প্রত্যেক প্রোগ্রামের বেসিক টপিক গুলো বুঝিয়ে দিয়েছে গল্পের মাধ্যমে।তবে বুঝানোর ক্ষেত্রে javascript কে ব্যবহার করা হয়েছে।আর এটা সেটার অ্যাডভান্স টপিক নিয়ে লেখা।যেমন অ্যালগেরিদম,ডাটা স্ট্রাকচার,ফাংশন ইত্যাদি মত টপিক নিয়ে লেখা।তা অসাধারন ভাবে গল্পের মাধ্যমে বুঝিয়েছে। সাথে প্রতিটা টপিক এর শেষে মানে প্রতিটা চাপ্টারে শেষে ঐ টপিক এর উপর ভিত্তি করে টাস্ক দিয়ে দেওয়া হয়েছে যাতে ফাকি বাজি করার সুযোগ না থাকে😅
পরিপাক তন্ত্রে প্রেশার না ফেলে খুব সহযেই হজমযোগ্য প্রোগ্রামিং এর বই। পড়তে ক্লান্ত লাগেনি, পুরো সময়টাই মজায় মজায় কেটেছে। লিটনের চায়ের দোকানে বসে কোন উরাধুরা টাইপের বড় ভাইয়ের সাথে গল্পের ভঙ্গিমায় পুরো বইটা লেখা। এক্ষেত্রে লেখক সফল ও বলা চলে। দাত ভাঙ্গা শব্দ গুলোকেই ভেঙ্গে টুকরো টুকরো করে এক্সপ্লেইন করেছেন ঝংকার ভাই। প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট গুলো শেখার জন্য এই বইটা অবশ্যই রেকমেন্ডেড।
তবে, সব গুনের পাশাপশি যদি খুব Picky হয়ে কিছু দোষ বলতে হয়; তাহলে বলব, কিছুকিছু জায়গাতে লেখক অতন্ত্য সাধারন জিনিস নিয়ে তুলনামূলক বেশি টেনে ফেলেছেন। যদিও বইটা টার্গেটেড বলদ-দের জন্য, তবুও অামার মনে হয়েছে বইয়ের এই একই পরিসরের মধ্যেই অমার মত বলদরাও অারো একটুখানি ইন-ডেপ্থ শিখতেই পারতো টপিক গুলোর উপরে। এছাড়া কিছু কিছু যায়গায় বিরাম চিহ্নের ভূল ব্যবহার চোখে লেগেছে। কিন্তু ওই যে বললাম, এগুলো খুব Picky হলেই বলা চলে। অামি খুব Picky দের দলে নই। সব মিলিয়ে ভাল এক্সপেরিয়েন্স। :)