৩.৫/৫
ঋত্বিকের চলচ্চিত্রের সেই প্রগাঢ় মানুষগুলো এখানেও আছে। রাগী, প্রতিবাদী, দলছুট, হতাশাগ্রস্ত, স্বপ্নভুক এইসব মানুষেরা বড় জীবন্ত! ঋত্বিকের গদ্য কখনো শিথিল, কখনো শাণিত, কখনো ঘোরলাগা কাব্যিক।পড়তে পড়তে বোঝা যায় গল্পগুলো তাদের স্রষ্টা ঋত্বিকের চলচ্চিত্রকার সত্ত্বারই সম্প্রসারণ।সেই বুনো, তীক্ষ্ণ, ধারালো, মমত্বময়, কাব্যিক মানুষটাই গল্পগুলোয় উপস্থিত। যদিও গল্পের অন্তর্নিহিত ভাব সবসময় টানে না, কখনো বিষয়বস্তু পুরনো মনে হয় কিন্তু লেখকের টাটকা হৃদয়ের উত্তাপ ঢাকা পড়েনা কোথাও। এজন্য ঋত্বিকের গল্পপাঠ এক অসামান্য অভিজ্ঞতা।
(১৬ নভেম্বর, ২০২২)