দুপুর তিনটে থেকে পরদিন ভোর ছ’টা—এই পনেরো ঘণ্টার পরিসরে শাহ সাদেক আলী, জরিনা, আলীজাহ্ এই তিনটি মানুষ ও সেই সঙ্গে সময়ের প্রাণস্পন্দনটি শোনা গেল সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘সীমানা ছাড়িয়ে’তে। তৎকালীন রাজনৈতিক বন্ধ্যাত্ব, বিপন্ন মূল্যবোধ ও আদর্শের আসন্ন পরাজয়ের মুহূর্তে এই তিন চরিত্রের প্রতিক্রিয়া কেবল তাদের অস্তিত্বেই নয়, বৃহত্তর পটভূমিতেও প্রযোজ্য।