Jump to ratings and reviews

গোঁসাইবাগান #2

গোঁসাইবাগান ২

নিজের সারাজীবনের কবিতা পাঠের অভিজ্ঞতা এখন উজাড় করে দিচ্ছেন এই সময়ের প্রধান কবি জয় গোস্বামী। নিজের ভালোলাগা কবিতা নিয়ে কথা বলেছেন তিনি। একেবারে সাধারণ কবিতা প্রেমীর জন্য। এক-একটি কবিতার প্রতি মন নিবদ্ধ ক’রে, শব্দগুলির ভেতর দিয়ে যেতে যেতে এখানে দেখতে চাওয়া হচ্ছে কবিতাটি কী অভিজ্ঞতা তুলে আনল। কত ধরনের অর্থস্তর ধরে রইল একটি কবিতা। নিজের বেঁচে থাকা ও পারিপার্শ্বিক জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কবিতার অর্থকে আবিষ্কার করা হয়েছে এখানে। সেইসব অর্থই যে কবিতাটির একমাত্র গন্তব্য এমন দাবি নেই কোথাও। সাধারণভাবে যাঁরা কবিতাকে ভালোবাসেন, তাঁদের কাছে নিজের ভাবনাকে এগিয়ে দেওয়া। এখানে বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়রা যেমন উপস্থিত, তেমনই আছেন আজকের সময়ের তরুণ কবিরা। বয়েসে এত ছোটো কবিদের রচনা বিষয়ে একজন প্রতিষ্ঠিত প্রবীণ কবির এই গভীর শ্রদ্ধাশীল বিশ্লেষণ আমাদের সাহিত্যে দেখা যায় না। এইখানেও জয় গোস্বামী অনন্য। কবিতাপাঠের এই অভিজ্ঞতা পড়তে গিয়ে একা-একলা যে কোনো নিভৃত নারী-পুরুষ নিজের জীবনকেও পড়তে পারবেন কখন-কখনা। এই বই কোনা সমালাচনা গ্রন্থ নয়। কাব্যের ইতিহাসও নয়, এ বই কেবল আনন্দ-বর্ণনার বই। কবিতা পড়ার আনন্দ। এই বই একজন কবিতা উপভোগকারীর বিবরণ। কবিতাকে অনুভব করার যে-বর্ণনা এখানে আছে তা আর কোথাও এমনভাবে পাইনি আমরা। এ-এক নতুন জাতের বই। রোববার পত্রিকার যে ধারাবাহিক তিন বছর ধরে পাঠকের এখনও আকর্ষণকেন্দ্র সেই গোঁসাইবাগান-এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল।

252 pages, Hardcover

Loading...
Loading...

About the author

Joy Goswami

125 books74 followers
ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।

জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।

জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.