২৯ মে, ২০২৫
অল্প একটু বাকি আসে। কালকে শেষ হবে আশা করি। যেহেতু খুব একটা কাজ হচ্ছে না, আর রিভিউ লিখতে অনেক সময় লাগতেসে, একটু লিখে রাখতেসি এখন।
ভালোই। যদিও সে আরো ভালো লিখতে পারে।
এমনিতে ভাষা খুব একটা ভালো লাগে না। জল - বা এগুলাকে আমি খারাপ ভাবতে চাই না, বাংলাদেশে তার মতো অনেকে যদি এটা ইউজ করে। যদিও বিভূতিভূষণ, বাঘা যতীন, আর এরকম অনেকের মতো যদি কোনো কোনো মুসলমানদের কথাও কখনো বলা হইতো একটু ভালো হইতো - উনি নিশ্চই মনে করে না, অনেক ভারতীয় ছাগলের মতো - যে বাংলায় (পৃথিবীর কথা ছেড়ে দিলাম) সবার (সমান) কন্ট্রিবিউশন নাই। বিশেষ করি যদি অ্যামেরিকায়ই সেট করা হয় বেশিরভাগ বই, আর অ্যামেরিকানরা (কালোরা কম) প্রমিনেন্টলি ফিচারড হয়, আর ওইদিক থেকে দৃষ্টিকটু ভাবে শুধু এক রকম মানুষরা।
এমনিতে ভাষা, ট্রেডিশনালিস্ট-দেশীঅ্যাকিউরেটিস্টদের দ্বৈরথের বাইরেও - অনেক সময়ই অতিরিক্ত কাব্যিক - সেন্টেন্স বেশি বড় - আর এটা অবশ্য এডিটিং এর দুরবলতা - মাঝে মাঝে সেন্টেন্স বেশি বড় বা কাব্যিক হওয়ায় গ্রামার এ ভুল। এমনিতে অবশ্য বাংলাদেশের এডিটিং এর লেভেল এতই খারাপ, সেই তুলনায় এইটা যথেষ্ট ভালো।
প্লটেও মনে হয় একটু একটু দুরবলতা আসে। অনেকগুলারই অবশ্য অনেক লজিকাল একটা ব্যাখ্যা কিছু পরে পাওয়া যায়। কিন্তু ইসাবেলকে ওই পারসুআর এর সম্পর্কে জিজ্ঞেশ না করার কি কারণ থাকতে পারে? ওই ফ্লোরিডার পথে লং ড্রাইভে? যদি অ্যাকনলেজ করা হইতো তাহলেই হয়ে যাইত, আরেকটা প্রশ্ন যেরকম করসিলো। কিন্তু ভুল ভাল ফ্রেঞ্ছ কে পরে যেভাবে অ্যাড্রেস করা হয়, আমি ইম্প্রেসড হইসি খুব। প্রথমে শুধু দুঃখ পাইসিলাম উনি এতো অযত্নের সাথে ওই রিসার্চটা করসে ভেবে, হয়তো আমাদের রিডারদের জন্য এইটা ম্যাটার করবে না, এইরকম কোনো জায়গা থেকে। আর তারপর, ওই এফবিআই এসে সমস্ত ঘটনারই যে একটা খুবই রিসেনেবল আর স্বাভাবিক ব্যখা দিলো এটাও খুবই ভালো। আমরা যে, আর আ'ও যে ওই দুইটা পসিবিলিটিকে নিয়েই সামনে যাবে, আর যেভাবে এখন যাচ্ছে, এর পুরাটাই খুব ভালো। গ্র্যান্ড ক্যানিয়নে, যেভাবে একটা পসিবল পারসুয়ার আসে, যেভাবে, হয়তো-আসে-হয়তো-নাই টা হ্যান্ডেল্ড হচ্ছে, সেটাও খুব ভালো।
আর এছাড়া আমার জন্য পারসোনালি খুব ইন্টারেস্টিং। আমি যেহেতু ফ্লোরিডা কিজ এ গেসি, সময় নিয়ে সব কিছুই দেখসি - আর খুবই তাড়াতাড়ি গ্র্যান্ড ক্যানিয়নেও যাচ্ছি - যদিও অ্যারিজোনা থেকে - সব কিছু খুবই ইন্টারেস্টিং করে দেয়। আমারতো বিন্দু মাত্র অ্যান্টিসিপেশন ছিলো না যে কি'জ, অথবা ক্যানিয়ন এতো প্রমিনেন্ট একটা রোল প্লে করবে! আর আমি খুব করে চাচ্ছিলাম একটা অ্যামিরিকান ওয়েস্টে, ওই দিকে সেট করা বই পড়তে এখন - কিন্তু অবশ্যই বাংলা বই তো ওই জন্য হাতে নেই নাই - আর আমার যাওয়া জায়গা কোনো বই তে আসলে, আর একটু ট্র্যাভেলের কন্টেক্সটে হয়তো - এটাও খুব ভালো আর ইন্টেরেস্টিং লাগে।
৩০ মে, ২০২৫
শেষ করলাম। ৩০ পৃষ্ঠার মতো বাকি ছিলো হয়তো। অনেক সময় লাগলো।
বেশি টানসে। শুধু শুধু।
ঢাকায় দুই ন্যারেটার এর দেখা হওয়া ভালো ছিলো। কিন্তু তার পরের সব, শুধু শুধু অনেক কষ্ট করে, এতো কাব্যিক সেন্টেন্স, এতো মাকালফল ইমোশনাল কন্টেন্ট, বেশির ভাগ অন্য লেখার সুত্র ধরে, কেন, কেন, পড়া লাগবে? আচ্ছা, দুই জনের, রুমী আর ন্যারেটার এর দুই রকম ইন্টারপ্রিটেশন আ'র ভুলে যাওয়ার। কিন্তু পোষায় নারে ভাই।
'আ', আর ক, খ, গ, এগুলার ব্যবহার কাজ করে না।
আমি আমার প্রথম পয়েন্ট ধরে (তারাশঙ্কর পরে অ্যাড হয়, আর অন্যদিকের পিঙ্ক ফ্লয়েড, কাফকা, বোরহেস), শেষে রুমী, জালালউদ্দীন, এসে একটু ভালো করসে।
কিন্তু ইম্পরট্যান্ট পয়েন্ট হইলো ত্যানাপেচানোর আগে কি হইসে। ক্লাইম্যাক্সটা - অ্যাকশন সিন টা - (আগেও - স্মিথসনিয়ান, বা ফ্লোরিডার পথে হয়তো) এত ভালো না। কিরকম, কিছু একটা ওয়ান্টিং। গতী, আর সাডেন অ্যাকশন আরো ভালো হলে ভালো হতো।
আর তারপর রিটার সাথে কথা - সব জট খুলার বেলা। ভালো লাগে নাই। একটা সারফেস লেভেলে হয়তো কিছুটা সেন্স মেক করে, কিন্তু তাও করে কিনা পুরাপুরি নিশ্চিত না। কিন্তু আর একটু ডিপে গিয়ে। অবশ্য জানি না এটা ডেপথ এর ব্যাপার কিনা। স্কাইলস কে কেনো ক তে পাঠাইলো - ওইখানে গিয়ে, তার যদি পারটিসান, লয়ালিস্টরা থাকেই, সে আবার অ্যাটেম্পট নিতে পারে না তার এইম ফুলফিল করার? ইসাবেল কে সরায়ে দেওয়ার? যদি স্কাইলস ইসাবেল আর পিয়েরকে মেরে ফেলার মতো কাজ করতে পারে, রিটা, বা রিটা আর ইসাবেল মিলে কেন তাকে মারার কথা চিন্তাও করে না - ওই লাস্ট সিনেও? কিভাবে ইসাবেল বেচে গেসিলো? ইসাবেল যদি ভবিষ্যৎ ফোরটেল করতে পারতো, কেন স্কাইলস বা রিটা পারতো না? ওরা কুইবেকে কি করতো? চারজন মিলে এক সাথে এক বাসায়, অফিসে থাকতো? ঠিক কাজটা কি পৃথিবীতে, আর ওই কাজের জন্য কুইবেকে কেন নেসেসারি ছিলো? যদি 'খ' জন্ত্র যে কোনো যায়গায়ই অ্যাক্টিভেট করা যায়, যেমন ওই ক্যানিয়নে, কেন তাহলে কি ওয়েস্ট যাওয়ার দরকার হইলো? প্রথমেই কেনো ইসাবেল ��লে গেলো না? আর, স্কাইলস যদি নাই জানতো ও ফ্লোরিডা যাইতেসে, ওইখানে যাওয়ার এতো তাড়া কেন ছিলো? আর ওরা পিয়েরকে নিয়ে বোস্টন, বা ফ্লোরিডায় প্লেন এ করে গেলো না কেন? কেন একজন বোস্টন নিয়ে যাবে, আবার অন্যজন, স্কাইলস্কে ফাকি দিয়ে বোস্টনে আসবে, আবার আগের জন ফ্লোরিডা নিয়ে যাবে, তাহলে সে হুদাই স্কাইলস্কে ইভেড করে বোস্টন এ কেনে যাবে? এতোই তাদের স্কিলস, ভবিষ্যৎ দেখতে পারে, আর তারা হঠাত একজনের অ্যামেরিকান লাইসেন্সপ্লেট দেখে, বেট করে হিচহাইকার পিকআপ করে অ্যামেরিকা পর্যন্ত লিফট দিবে? আর পিয়েরকে তারা এতো বার উঠায় নিয়ে এইখানে ওইখানে নামায় দেয়, আর পিয়ের তাদের কে চিনে না, তাদের সাথে অ্যামেরিকায় যাইতে চায় না? বস্টনে যাওয়ার কথা বলে, রিটা কে এক যায়গায় উঠাইতে বলে, কিন্তু চিনে না? আর তারা যদি প্লেন এ নাই যাইতে পারে, আ' কে দিয়ে কেন অ্যামেরিকায় পাঠাইতে হবে, যখন একজন বা দুইজনই -রিটা আর ইসাবেল হুদাহুদি - গাড়ি চালায় অ্যামেরিকা আসতেসে? তোরাই ওকে নিয়ে আস্তে পারতেসিস না কেন? আর ওরা চারজনই যদি একসাথে কুইবেকে থেকে থাকে, একসাথে এক কাজে এসে থাকে, কেন স্কাইলস, রিটা পরের কথা, ইসাবেল আর পিয়েরের অ্যাবসেন্স প্রথম থেকেই খেয়াল করবে না - এইতা করেই সে স্মিথসোনিয়ান এ আসে? কিন্তু কি জানি রিটা বলে, এইটা ইসাবেল এক্সপেক্ট করে নাই বা কি জানি। ভাই, কোনো কিছুই কোনো লেভেলে কাজ করে না।
ওই ওয়ার্ল্ডের পৃথিবীতে অ্যাকচুয়ালি কি কাজ, তাদের আসল গোলটা কি? কেনো ইসাবেল ফেরত গেলো, গিয়ে কি করতেসে? এটা তো বুঝ্যা গেলো আমাদের পৃথিবী হ্যাবিটেবল, তাদের জন্যেও সুইটেবল। স্কাইলসের গোল হচ্ছে আমাদের কে মেরে ফেলে তাদের সবাইক এখানে নিয়ে আসা। ওদের গোলটা কি? কি করার জন্য ওরা মেশিন এ, বি, সি, দিয়ে সুইটেবল ওওারল্ড খুজতেসে? খুজে পাইলে, যেমন, এখন পাইসে টেরা, কি করার প্ল্যান ছিলো? কোনো প্ল্যান ছিলো না এটা কি হতে পারে? প্ল্যানটা কি ছিলো? ওরা এখানে সবাই চলে আসবে, আর আমরা আর ওরা পিস্ফুলি কোএকজিস্ট করবো? রিসোর্স নিয়ে কোনো কম্পিটিশন হবে না কারণ তাদের টেকনলজি এইসব পেটি নিড কে ছাড়ায় অনেক উপরে উঠে গেসে আগেই।
একটা ব্লেড রানার এর রেফারেন্স ছিলো, যদি না কোয়েন্সিডেন্স হয়ে থাকে, ঢাকায় বৃষ্টিতে হঠাত করে চরম কাকতালীয়ভাবে দুই ন্যারেটার এর দেখা হওয়ার পর। এটা কি আমার খুবই ভালো না লেগে পারে।
কিন্তু ওভারঅল, ডিজাপয়েন্টিং। খুব-ই হয়তো।