Sanjib Chattopadhyay (Bengali: সঞ্জীব চট্ট্যোপাধ্যায়) (born February 28, 1936 in Kolkata) is a Bengali novelist and writer of short stories. His style is characterised by use of short satirical sentences mixed with very lively language.
Childhood and education: Sanjib Chattopadhyay spent his childhood in the hilly terrain of Chota Nagpur Plateau under the care of his father after his mother died when he was five. They relocated to Calcutta and he was admitted to Victoria Institution school which he joined at grade seven. He later went to Scottish Church College, Calcutta where he studied chemistry.
Work: The subjects of his fiction are mostly families living in Calcutta city. Within the confines of these homes, he challenges the moral values of the fast-changing middle class of the city. Chattopadhyay frequently uses old men as his protagonists. These aged characters create the spiritual and philosophical edge found in his novels Lotakambal (The Blanket and Quilt) and Shakha Prasakha (Branches). His most famous novella Swetpatharer tebil (The Ivory Table) is an example of his characteristic style of story-telling which mixes tension, dilemma, curiosity, pity, humor, and satire. He has written fiction for children and continues to write for magazines and newspapers. Chattopdhyay current writing is related to Ramkrishna Paramhansa, Sarada Devi and Swami Vivekananda. Some of his major works apart from the above mentioned are: পরমপদকমলে (At His Divine Feet) ক্যান্সার (Cancer) দুটি চেয়ার (Two Chairs) রসেবশে রাখিস মা রসেবশে বেশ আছি রসেবশে তুমি আর আমি (You And I) একে একে (One By One) কলিকাতা আছে কলিকাতাতেই (Calcutta Is In Calcutta) Apart from that his notable juvenile literature includes রুকু-সুকু, বড়মামা-মেজমামা series which are fun-filled and analyse various philosophical aspects of life through the eyes of children.
Awards: Chattopadhyay is the recipient of the Ananda Puraskar in 1981 and the Sahitya Academy Award for his book শ্রীকৃষ্ণের শেষ কটা দিন in 2018.
ফরেস্ট গাম্প মনে পড়ে? সেই যে My mama always said, life is like a box of chocolates. You never know what you're gonna get. সঞ্জীবের লেখা উপন্যাসগুলো নিয়েও এই একই উক্তিটি রিসাইকেল করতে মন চায়। ক্ষীণতনু বইটিতে বেঞ্চিতে বসা টম হ্যাঙ্কসের দেখা না পেলেও, একটি অদ্ভুত গোছের উপন্যাস পড়তে পাবেন, এটুকু বলতে পারি। অদ্ভুত গোছের বলছি কারণ বইটিকে ঠিক কোন গোত্রে গোত্রীভূত করবো, সেটাই বুঝে পাচ্ছি না এখনও অবধি।
চকোলেট বাক্সের উপমাটা তাই সঞ্জীব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দিব্যি যথাযথ। মানুষটির লেখনী নিয়ে হা-হুতাশ শুনি বিস্তর। শ্লেষাত্মক শব্দচয়ন ও তারাবাতি ন্যায় গদ্যে, লেখকের গল্প-উপন্যাস অনেকের কাছেই দুর্বোধ্য ঠেকে। তাদেরকে দোষ দেওয়া যায় না একেবারে। এই উপন্যাসটিরও প্রথম দশ-বারো পাতা আমায় নিদারুণ ভুগিয়েছে। যেন ফেলটু কোনো ডাক্তার আমি। রুগীর হাত ধরে বসেই আছি স্রেফ। নাড়ির হিসেব পাই না আর।
তবে সবুরে মেওয়া ফলে।
এই গল্পটিতেও বেশ চমৎকার ভাবে ফললো। কটা সিঁড়ি বেয়ে উঠে ঈগলের চোখ দিয়ে দেখলে উপন্যাসটিকে এক পঞ্চাশোর্ধ ব্যক্তির ব্যক্তিগত ম্যানিফেস্টো বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। পিনাকীরঞ্জনের ভীত হতাশ জবানিতে নিজ-জীবনের খুঁটিনাটি রোজনামচা। স্ত্রী, পুত্র, দুই কন্যার সাহচর্যে এক রিক্ত তিক্ত মানুষের হিউমারাস হাহাকার! লেখকের পরিচিত সেন্স অফ হাস্যরস ঠিকরে ওঠে এই পর্যায়ে। আবার প্রাগৈতিহাসিক যুগের যথা নিয়মে, দেখা মেলে সামান্য মিসোজিনিরও।
তবে এসব ঠুনকো হিসেব পেরিয়েই গল্পের গরু গাছে না চড়ে সেঁধিয়ে যায় এক চোরা গলির অভ্যন্তরে। গলিটির অন্ধকার সেঁচে পাওয়া যায় সংসার-ধর্মের এক করুন চালচিত্র। যার অবক্ষয়ী কলকাঠি, এই পৃথিবীর আদি-অকৃত্তিম প্রতিষ্ঠানের বিরুদ্ধে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে, আজ অনেক অনেকদিন। উপন্যাসটিও পিনাকীরঞ্জনের কাঁধে হাত রেখে খুঁজে বেড়ায় বেঁচে থাকার প্রকৃত মাশুল। কড়া নাড়ে অলৌকিকের দরজায়। হাত মেলায় দর্শনের সাথে। সাধুবাদের ভাষায় জানায় ভোগতত্ত্বের হদিস।
তবুও দাবানল নেভে কই?
পিনাকীরঞ্জনের মতো পুরুষেরা যেন বরাবরই জানেন যে ইহজীবনে সময়ের অভাবে কোনো প্রশ্নেরই উত্তর মেলে না ঠিক। যদিও বা পাওয়া যায়, তাও সে দেরিতেই মেলে। তাই ভদ্রবেশী নষ্ট বাঙালির দুই নৌকোয় পা দেওয়াটাই ইজি ওয়ে আউট। ইহাই যেন কোর্ট ম্যান্ডেডেটেড চরম পন্থা। মন উঠে গেলেও, মন লাগানোই নিয়ম। মুক্তির প্রতীক্ষা তাই গোপনেই শ্রেয়। (অবশ্য, নিষ্ফল আক্রোশে দীর্ঘশ্বাস সহযোগে এরকম একটা উপন্যাস লিখে ফেলাতেও মেরিট আছে বলে মনে হয়। আজ থেকে বছর পঁচিশ বাদে চেষ্টা করে দেখবো'খন। কোনো সুহৃদ পাঠকে রিভিউ করবেন নাহয়।)
এছাড়াও, সঞ্জীবের চিরাচরিত নকশায় বইতে পাই পিতা-পুত্র সম্পর্কের এক নরম প্রতিরূপ, যা বেশ হোলসম। তাই যদ্দিন না 'লোটাকম্বল' নিয়ে বসছি, এসব ছোটোখাটো বইতেই লেখককে 'জিগস পাজল'-এর মতো খোঁজার চেষ্টা করে যাই। ভালো-খারাপ মিশিয়েই আমার এই অন্বেষণ। এই উপন্যাসটির শেষটুকুও সামান্য কঠিন। মালিন্যে মলিন। তবুও, লেখকের চুম্বক মাফিক কলমের চাপে, এই যে শেষ রাত্তিরে নিজেকে এমন এক ঘোরের মধ্যে আবিষ্কার করলাম, এইটেই আমার চরম প্রাপ্তি।
যা ঘটে যায়, তা ঘটে যায়। জীবনের টেপরেকর্ডারে মুহূর্তের টেপকে গুটিয়ে পছন্দ মতো জায়গায় আর আনা যায় না। যা গেল তা চিরকালের জন্যে গেল। সব কিছুই একবার।
যখন কোনো কারণে অস্থির কিংবা অস্বস্তি কাজ করে মনের ভেতর, তখন সঞ্জীব চাটুজ্যের যেকোনো বই নিয়ে পড়তে শুরু করি। বইটা শেষ করে যখন উঠি তখন পরিস্থিতি মোটামুটি অনুকূলে। সেইসাথে ভাবনার খোরাকিও পেয়ে যাই।
"তুমি আর আমি" নামে কেমন প্রেম প্রেম গন্ধ আছে। তাইনা? অথচ ঘোরতর সংসারী এক লোকের সংসারবাস নিয়েই উপন্যাস। পীতাম্বর, রুনু, ঝুনু, সুপ্রিয়া দেবী, অক্ষয় বাবু এদের সবাইকে ছাপিয়ে উঠে এসেছে নির্লোভ, সাদামাটা জীবনযাপনকে আদর্শ করার এক আকুতি। সেই আকুতি বারবার জানান দিচ্ছে, হয় ভোগী হও নতুবা পুরো রিক্ত। মধ্যমপন্থা নিও না। তবে সমুহ বিপদ!
এ এক অন্য ধরনের লেখা। Genre বোঝা কঠিন আমার পক্ষে। ডার্ক কমেডি আর পঞ্চাশোর্ধ পুরুষের জীবনলিপি। প্রথম দিকে গল্পটাকে ধরতে সময় লাগলেও , পরেরদিকে বই ছাড়তে মান চাইছিল না।