জেমস হার্ডলি চেজ'র লেখা Do Me a Favor, Drop Dead অবলম্বনে এই উপন্যাস। বিক্রম ৫ বছর জেল খেটে উপস্থিত হয় লোনাভেলা নামক ছোট্ট পাহাড়ি শহরে। জানতে পারে যদি ফুফু মারা যায় তাহলে ৪০ কোটি টাকার সম্পদের মালিক হবে কেলকার। নজর পড়লো বিক্রমের। পরিচয় হলো রহস্যময়ী নারী মিসেস কেলকারের সাথে। জড়িয়ে পড়লো বিক্রম রহস্যময়ীর জালে।
উপন্যাস পড়ে প্রথম প্রশ্নটা জাগলো ভারতে কেন এই উপন্যাসের প্লট? কোন বিশেষত্ব খুজে পেলাম না।
ছোট্ট একটা বই, তারপরেও শুরুতে মনোযোগ দিতে পারছিলাম না। আর খুব দ্রুত শেষ হয়ে গেল যেন। খুব দ্রুত এগিয়ে গেছে গল্প। আর নামগুলো একটু বিদঘুটে। পড়ার গতিতে স্পিডব্রেকারের কাজ করে।
আর হ্যা, প্রাপ্তবয়স্কদের জন্য— এ সিলটা দেয়া যায় এই বইয়ের উপরে।