Jump to ratings and reviews
Rate this book

কৃষ্ণ

Rate this book
যে দিন বছর আড়াইয়ের বালককে নিয়ে যমুনাপারে তার মামার বাড়ির দিকে যাত্রা করলেন, সেদিন তো তার ধাত্রী বউদিটি কেঁদে-কেঁদে একাকার। শিশুর মায়া বড় মায়া। তিনি শূধু সাত্ত্বনা দিয়ে বলেন, পুরাগমনায় চ।

আবার আসবে,
কৃষ্ণ আবার আসবে...

এ এক অন্য কৃষ্ণের কাহিনি।

প্রচ্ছদ – রঞ্জন দত্ত

130 pages, Hardcover

Published January 1, 2016

3 people are currently reading
109 people want to read

About the author

Bani Basu

89 books118 followers
Bani Basu is a Bengali Indian author, essayist, critic and poet. She was educated at the well-known Scottish Church College and at the University of Calcutta.

She began her career as a novelist with the publication of Janmabhoomi Matribhoomi. A prolific writer, her novels have been regularly published in Desh, the premier literary journal of Bengal. Her major works include Swet Patharer Thaala (The Marble Salver), Ekushe Paa (twenty One Steps), Maitreya Jataka (published as The Birth of the Maitreya by Stree), Gandharvi, Pancham Purush (The Fifth Man, or Fifth Generation?) and Ashtam Garbha (The Eighth Pregnancy). She was awarded the Tarashankar Award for Antarghaat (Treason), and the Ananda Purashkar for Maitreya Jataka. She is also the recipient of the Sushila Devi Birla Award and the Sahitya Setu Puraskar. She translates extensively into Bangla and writes essays, short stories and poetry.

Bani Basu has been conferred upon Sahitya Academy Award 2010, one of India's highest literary awards, for her contribution to Bengali literature.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (19%)
4 stars
26 (45%)
3 stars
17 (29%)
2 stars
2 (3%)
1 star
1 (1%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Chandreyee Momo.
233 reviews33 followers
August 16, 2023
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এর জন্ম, শৈশব, যৌবন, কুরুবংশের জন্মে তার ভূমিকা এবং তার চিন্তা ধারা, জগত সম্পর্কে জানার আগ্রহ এ সব কিছু উঠে এলো এই বইতে।
Profile Image for প্রিয়াক্ষী ঘোষ.
371 reviews38 followers
October 14, 2022
কোন আনুষ্ঠানিকতা নয়, দুই পরিবার বা দুটি মানুষের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও নয়, শুধু মাত্র পিতার চাওয়া ও বংশরক্ষার জন্য পৃথিবীতে আগমন কৃষ্ণ দ্বৈপায়ন এর। জন্মের কিছু দিন পরই মা কে ছাড়া বড় হয়ে ওঠা। এর পরই আশ্রম জীবন। সেখানে বাবার কাছাকাছি থাকা হলেও ঠিক পুরোপুরি ভাবে বাবাকে কাছে পাওয়াও হয়ে ওঠে না। মা বাবা, এমনকি আশেপাশের কারো স্নেহ ভালোবাসা ই তার ভাগ্য জুটলো না, নিজের পরিচয় ও চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকে সেই বালক একদিন হয়ে উঠলো ঋষি মুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
এ এক অন্য কৃষ্ণের কাহিনি।
Profile Image for Mahadi Hassan.
136 reviews13 followers
May 29, 2024
কালিন্দী'র তুলনায় এটা বেশ সাদামাটা লাগলো। ব্যাসের জীবন সাদামাটা বলেই কী না কে জানে!

তবে লেখিকার ভাষাও বেশ সাদামাটাই ছিল। কালিন্দীতে যেমন আটপৌরে একটা স্বরের আমেজ পাওয়া গিয়েছিলো, সেটা কৃষ্ণে অনুপস্থিত।
Profile Image for XoXo.
84 reviews3 followers
August 19, 2023
বইয়ের নাম দেখে প্রথমে ভেবেছিলাম বাসুদেব কৃষ্ণকে নিয়ে লেখা। পরে প্রচ্ছদ দেখে বিভ্রম ঘুচলো। পান্ডব, কৌরবদের আদিপিতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তার জন্ম, কৈশোর, যৌবন লেখিকা নিজের ভাষায় উপস্থাপন করেছেন। অলৌকিকতার আশ্রয় না নিয়েই বিস্তারে লেখার ব্যাপারটা ভালো লেগেছে।

তবে এক্সপেক্টেশন একটু বেশি ছিল।
Profile Image for Tahmina Afroz.
4 reviews
August 23, 2020
রাধা- কৃষ্ণের কৃষ্ণকে পাবো ভেবেই বইটি সংগ্রহ করা। দুই পাতা পড়েই আগ্রহ আরো বেড়ে গেল। কারণ ইনি কৃষ্ণ দ্বৈপায়ন ব‌্যাস। মহাভারতের রচয়িতাকে মহাভারতে পাওয়া গেলেও ঠিক ব‌্যক্তি দ্বৈপায়নকে পাওয়া যায় না। সেই ব‌্যক্তি দ্বৈপায়ন, তার বেড়ে ওঠা ও জিজ্ঞাসাকে ছোট পরিসরে শব্দবন্দি করেছেন বাণী বসু।

একই সাথে দ্বাপর ও কলি যুগের এই দর্শক তাঁর জীবনের কোন সিদ্ধান্তই স্বেচ্ছায় নেননি। কখনো পিতার ইচ্ছায়- কখনো মায়ের প্রতি দেওয়া পিতার আশীর্বাদ রক্ষা করতে পালন করেছেন। জীবনের নানা অভিজ্ঞতায় দেখেছেন ও বুঝেছেন যা, তাই লিখে গেছেন নিজের শ্লোকে, কিছুটা রহস‌্যাবৃত করে। এভাবেই এক কৃষ্ণের হাতে লেখা হয়েছে আরেক কৃষ্ণের নীতির কথা।

“পুরাগমনায় চ।
আবার আসবে,
কৃষ্ণ আবার আসবে...
এ এক অন‌্য কৃষ্ণের কাহিনি।"
Profile Image for Oyindrila Basu.
Author 8 books1 follower
April 17, 2019
Another masterpiece. I never knew so much about Vyasa, as I did from this book. A rediscovery on Mahabharata.
Profile Image for অলকানন্দা .
111 reviews5 followers
March 3, 2026
বইয়ের নাম কৃষ্ণ দেখে আপাতদৃষ্টিতে অনেকেরই মনে হতে পারে এটি শ্রীকৃষ্ণের জীবন অবলম্বনে রচিত, কিন্তু না, এই কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি পরাশর মুনির ঔরসে কালিন্দী ওরফে সত্যবতীর গর্ভজাত সন্তান। জ্ঞানপিপাসু কৃষ্ণদ্বৈপায়নের জন্ম, শৈশব, কৈশোর, পিতার কাছে জ্ঞানার্জন এবং পরবর্তীতে মাতা সত্যবতীর বুদ্ধিতে কুরুবংশ রক্ষার এক কূটনৈতিক অথচ চাঞ্চল্যকর নকশার অংশবিশেষ উঠে এসেছে এই উপন্যাসে।

"কালিন্দী" বইটিতে কাহিনীবিন্যাসে যেমন টানটান উত্তেজনা ছিলো, কাহিনির মোড় ও বাঁক তীক্ষ্ণ ছিলো, এই বইটিতে সেটির কিছুটা অভাব পেয়েছি আমি; কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে যে বিষয়টি মুগ্ধ করেছে তা হলো কৃষ্ণদ্বৈপায়ন ও তার মাতা সত্যবতীর চরিত্র চিত্রায়ণের মাধ্যমে মানবমনের জটিল মনস্তত্ত্বকে বয়ান করেছেন স্বয়ং লেখিকা। লেখিকার লেখনশৈলীতে সত্যবতীর কূটবুদ্ধি এবং কৃষ্ণদ্বৈপায়নের সিদ্ধান্ত গ্রহণকে যৌক্তিক আর মানবিক দৃষ্টিকোণ থেকেও পেশ করা যেতে পারে।

বাণী বসুর শব্দচয়ন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যারা তার রচিত মৈত্রেয় জাতক পড়েছেন, তারা জানেন যে কত আগ্রহ জাগানিয়া এবং চিত্তাকর্ষক রূপে তিনি তথ্য উপস্থাপনে সিদ্ধহস্ত। তাই বলব, যারা সহজ সাবলীল ভাষায় পৌরাণিক কাহিনী পড়তে চান, তাদের জন্য বাণী বসুর এই মহাভারত সিরিজটি সুখপাঠ্য।

পরিশেষে এটাই বলব, এই উপন্যাসের শুরুটা হয়ত "কালিন্দী" র মত অত ইন্টারেস্টিং লাগেনি আমার, কিন্তু শেষটা পড়ে ঘোরে আটকে গেছি আমি। নতুন এক চিন্তার খোরাক যুগিয়েছে আমাকে এই উপন্যাসের শেষটি!

উপন্যাসের নামঃ কৃষ্ণ
লেখিকাঃ বাণী বসু
ধরনঃ পৌরাণিক - সামাজিক উপন্যাস
প্রথম প্রকাশঃ জানুয়ারি ২০১৬
প্রকাশনীঃ দে'জ পাবলিশিং
মোট পৃষ্ঠাসংখ্যাঃ ১৩০
Profile Image for Aritra De.
66 reviews7 followers
August 15, 2024
কালিন্দী পড়েছিলাম বেশ কিছু মাস আগে। বাণী বসুর মহাভারত সিরিজের দ্বিতীয় বইটি পড়তে হয়তো একটু বেশিই দেরি করে ফেলেছি। এত সুন্দর গদ্য ভাষা, সুন্দর বর্ণনায় মহাভারতের কৃষ্ণ দ্বৈপায়নের জীবন আলেখ্য হয়তো বাণী বসুই সব থেকে ভালো ফুটিয়ে তুলতে পেরেছেন। আপাতত অন্য সব কিছু ছেড়ে এই মহাভারত সিরিজটাই শেষ করবো ভাবছি।
Profile Image for Biva Podder.
58 reviews3 followers
February 26, 2022
গল্প সবই গল্প, যা শোনানো হবে, তাই শুনবে
Profile Image for It's  Jizy.
57 reviews
December 30, 2020
Those who can read bengali and love the Mahabharata or stories and fictions based on Mahabharata..this book is a must read.
Profile Image for Raktim Sarkar.
31 reviews7 followers
June 30, 2024
যারা এই ঘটনার কিছুই জানে না, তাদের ভালো লাগতে পারে। আমি সবটাই জানতাম। নতুন কিছু পাইনি। শুধু লেখার কায়দার জন্য এটুকু দিচ্ছি। নইলে তাও দিতাম না।
Displaying 1 - 11 of 11 reviews