Jump to ratings and reviews
Rate this book

বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ গল্প

Rate this book

272 pages, Hardcover

First published January 1, 2000

Loading...
Loading...

About the author

Buddhadeva Bose

105 books124 followers
Buddhadeva Bose (also spelt Buddhadeb Bosu) (Bengali: বুদ্ধদেব বসু ) was a major Bengali writer of the 20th century. Frequently referred to as a poet, he was a versatile writer who wrote novels, short stories, plays and essays in addition to poetry. He was an influential critic and editor of his time. He is recognized as one of the five poets who moved to introduce modernity into Bengali poetry. It has been said that since Tagore, perhaps, there has been no greater talent in Bengali literature. His wife Protiva Bose was also a writer.

Buddhadeva Bose received the Sahitya Akademi Award in 1967 for his verse play Tapaswi O Tarangini, received the Rabindra Puraskar in 1974 for Swagato Biday(poetry) and was honoured with a Padma Bhushan in 1970.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (64%)
4 stars
3 (21%)
3 stars
2 (14%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Nusrat Onnesha.
55 reviews
May 8, 2026
এই বইটার জন্য ৫ তারা অনেক কম হয়ে যায়।



একেকটা গল্প মোটামুটি ১৫-২০ পেজের ভেতর।প্রতিটা গল্প শেষ করার পর আমার মনে হয়েছে একটা সুদীর্ঘ উপন্যাস শেষ করলাম এবং আমি এতটাই বুদ হয়েছিলাম সেখানে যে সেই মুগ্ধতাটুকু পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত আমি পরের গল্পটা শুরু করতে পারবো না।যতটা সম্ভব দিন বাঁচিয়ে বইটা পড়লাম।শেষ করতে মনই চাচ্ছিল না।তবুও শেষ হয়ে গেলো।


লেখকপত্নী প্রতিভা বসুর বেশ অনেকগুলো বই আমার পড়া।২০২৫ এ পড়া অন‍্যতম একটা বেস্ট বই হলো “ জীবনের জলছবি “ ।২/১ টা গল্প পড়ে আমার মনে হলো তাদের নিজেদের জীবনের কিছু খন্ড অংশও বুঝি গল্পে চলে আসছে।কেমন একটা পরিচিত আরাম আরাম অনুভূতি যেনো।
Profile Image for Bornik C.
123 reviews
July 31, 2021
অসাধারণ ১৯ টি ছোটগল্পের সংকলন। বিংশ শতাব্দীর শুরুর দিকে লেখা হলেও এখনও পড়ার মত। নিম্নলিখিত গল্প গুলি এই সংকলনের অন্তর্ভুক্ত -

জ্বর
প্রশ্ন
চোর! চোর!
বিরুপাক্ষ দেবের কাহিনী
তুলসী গন্ধ
রাধারানীর নিজের বাড়ি
ফেরিওয়ালা
সুপ্রতিম মিত্র
অবছায়া
অসমাপ্ত গল্প
একটি কি দুটি পাখি
মা, বোন, ভাই
জয়জয়ন্তী
একটি লাল গোলাপ
দুই মা
প্রথমা
একটি জীবন
তুমি কেমন আছো
অনুদ্ধারণীয়
Profile Image for Dipto Shaha.
21 reviews3 followers
March 18, 2022
ছোটগল্পে সাধারণত প্রধান দুই একটা চরিত্র ঘোরাঘুরি করে তার মধ্যে যদি একটা চরিত্র সম্ভাব্য ঘটনায় তার অংশ গ্রহণ কিংবা তার ক্রিয়ার প্রতিক্রিয়া এসব নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভোগে তবে সেই ছোট গল্প অসামান্য হয়ে ওঠে। এই বইয়ের প্রত্যেকটা গল্পরই একেকটা নিজস্ব দিক আছে। কোন গল্প বেদনাকে ছুঁয়েছে কোনটা বা ছুঁয়েছে স্মৃতিকাতরতা কিংবা নিজের অস্তিত্ব হীনতা। সবমিলিয়ে বই টা অনেক সুন্দর । বাংলা ছোটগল্পে বুদ্ধদেব বসু অবশ্যপাঠ্য।
2 reviews
March 2, 2024
এধরনের রিমার্কেবল উপমা আর বর্ণনার এতটা রিলেটেবল ডিটেইলিং, আগে খুব বেশি পড়িনি। একদম তুচ্ছ ব্যাপার, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা, তার যে মনোজগতের বর্ণনা দিয়েছেন, মিল পেয়ে অবাক হতে হয়। গল্পগুলো মানব মনের বিভিন্ন আবেগ আর আবেগঘটিত হাহাকার বা শুন্যতা নিয়ে, পড়তে প্রায় সময়ই চমকে উঠতে হয় উপমার অদ্ভুত কিন্তু দারুণ প্রয়োগে।
Displaying 1 - 4 of 4 reviews