১৯৯৩ সালের পাক্ষিক আনন্দ বিচিত্রার ঈদ সংখ্যায় এই উপন্যাসটি প্রথম ছাপা হয়। আমাদের মনের সূক্ষ্মতম লেখাওগুলো, সমাজ ও সময়ের নানান ছবি, কিভাবে বিকৃত হয়ে চলছে সমাজ, কমছে নিরাপত্তা, বাড়ছে সংশয়, সর্বোপরি আমরা কোথায় চলেছি, কিভাবে চলেছি এইসব অসঙ্গতিগুলোকে উপজীব্য করেই সেসময় লেখা হয় এই উপন্যাস। আনিস সংকেত টেলিভিশন জগতে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি যে বইও লেখেন তা হয়ত তার টিভি জনপ্রিয়তার স্রোতে অনেকেই জানেন না।
Hanif Sanket (Bengali: হানিফ সংকেত) is a Bangladeshi entertainer, TV presenter, writer and producer. He is known as the creator of the TV show Ittyadi.
দেশসেরা উপস্থাপক শুধু উপস্থাপনা দিয়েই দেশের সবার কাছে পৌঁছে গেছেন— জয় করেছেন অবশ্যই। আমিই কি জানতাম তিনি লিখে ফেলেছেন ১৮টি বই! প্রচারের প্রচেষ্টা যাদের জীবনের সাথে আড়াল তারা বড় হন আড়ালেই। যথারীতি হানিফ সংকেতের জীবনদর্শন প্রতিফলিত হয়েছে তাঁর এই প্রথম প্রকাশিত বইয়েও। বলা যায় সাধারণ ঘটনার মধ্য দিয়েই তিনি স্পষ্ট এঁকেছেন সমাজের অসঙ্গতিগুলো। আমাদের সে অসঙ্গতিগুলো এখনো মিলিয়ে যায়নি, কবে যাবে কে জানে! ভাল মানুষেরাও হারিয়ে যাননি, তবে তাদেরকে ভুগতে হয়— সময়ে মূল্য পান না, হারানোর পর তার দাম বেড়ে যায়। তাতে হয়ত কোনো এক পক্ষের লাভেরই উঁকি থাকে। তবুও স্বপ্ন থাকে— ঘুম ভেঙে সে স্বপ্নের সকাল দেখার প্রত্যয় নিয়ে অপেক্ষা করি। আমরা তরুণেরা— হয়ত প্রাক্তন তরুণেরাও।