Jump to ratings and reviews
Rate this book

বনতন্ত্র

Rate this book
রহস্যজনক ষড়যন্ত্রের তদন্তকাহিনী


পরিবেশনা – উজ্জ্বল সাহিত্য মন্দির

শরৎসঙ্ঘের পূজো মণ্ডপে থিমশিল্পী যতীন গিরির আশ্চর্য্য সৃষ্টি দেখতে গিয়ে একদল ছেলের হাবভাব সন্দেহজনক মনে হলো পল্লবের।
ক’দিন পরেই শহর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন যতীন গিরি। কোথায় গেলেন তিনি? এদিকে জুন মাস থেকে ঘটে চলা একের পর এক ঘটনা দেখে বীরেন মূর্মূর মনে স্থির বিশ্বাস জন্মাল জঙ্গলের মধ্যে একদল লোক এসে ঘাঁটি গেড়েছে। ওরা কারা?
এই উপন্যাসে ব্যবহৃত কিছু নাম অচেনা মনে হতে পারে পাঠকদের। অনিবার্য কারণে কিছু কিছু ক্ষেত্রে আসল নামের বদলে কাল্পনিক নাম ব্যবহার করা হয়েছে।

Hardcover

1 person is currently reading
4 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
4 (80%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
January 9, 2018
আগে খারাপ কথাগুলো লেখা যাক।
১. এই গল্পের যা ব্যাপ্তি হওয়া উচিত, মাত্র ১৪৩ পাতায় তার ভগ্নাংশ ধরা যায়। থেকে যায় শুধু অপ্রাপ্তি, আর তাড়াহুড়ো করে সব সুতো গোটানোর চেষ্টার চিহ্ন। মন ভরে না। বুক-ও ভরে না।
২. বইটা পড়তে-পড়তেই তার পাতাগুলো খুলে বেরিয়ে আসতে শুরু করল। একটা ১১০/- টাকার বইয়ের গুণমান এত খারাপ হলে তার ছোঁয়া লেগে যায় লেখাতেও, সে যত ভালোই হোক না কেন। লেখক এই বইটি পুনর্মুদ্রণের আগে প্রকাশক পাল্টানোর ব্যাপারে ভাবলে বাধিত হই।

এবার আসি ভালো কথায়।
১) প্রথমে "অপ্রকাশিত ছবি", এবং এবারে "বনতন্ত্র" একথাটা প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম কোণের ওই অসম্ভব গরিব, অথচ সবুজ আর লালে মেশানো জায়গাটা, বিশেষত ওই জায়গার মানুষদের প্রতি একটা অন্য রকমের মমত্ব রয়েছে লেখকের। সেই মমত্ব সেখানকার পটভূমিতে ন্যাকা প্রেম বা বোকা রাজনীতিতে প্রকাশ পায় না, পায় মানুষের হৃত সম্মান আর অধিকারের জন্য দাবিতে, আর সেই দাবি আদায়ের কৌশলে। একদা সৌরীণ সেন-এর লেখাগুলোয় আমরা যে বারুদ আর ঘামের সঙ্গে স্বপ্নের মিশেল পেতাম, দেবাঞ্জন তাঁর বইগুলোয় আমাদের সেই জিনিসের স্বাদ একটু হলেও দিতে শুরু করেছেন। মানুষকে সম্মান না দিলে কী হয়, তা এই রাজ্যের একদা হর্তাকর্তাবিধাতা দলটি হাড়ে-হাড়ে টের পেয়েছে। ভরসা রাখি, লেখকের এই বোধ ও চেতনা তাঁর লেখনীকে শাণিত ও নিষ্কলংক রাখবে।
২) পলিটিক্যাল থ্রিলার বস্তুটি এই মুহূর্তে লেখক বোধহয় সবচেয়ে ভালো লিখছেন। তার সঙ্গে যদি যোগ করা যায় এই কাহিনিটির নিজস্ব শিল্পভাবনা তাহলে যে একটি উপাদেয় বস্তু তৈরি হয়, একথা বলাই বাহুল্য। শুধু আক্ষেপ রয়ে গেল এখানেই যে বড়ো বেশি ধর-তক্তা-মার-পেরেক স্টাইলে উপন্যাসটা শেষ হল, তাই যে গ্রিটি ও বাস্তবানুগ সমাপ্তি প্রত্যাশিত ছিল, তার বদলে আমরা পেলাম শুধুই "অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার"-এর ইচ্ছাপূরণ।

বইটা পড়ুন, দুটো কারণে। প্রথমত, গল্পটা ভালো, গতিময়, গোছানো, পজিটিভ, এবং সুগঠিত। দ্বিতীয়ত, আপনারা পড়ে এই সংস্করণ শেষ করলে লেখক হয়তো অন্য জায়গা থেকে, ভালোভাবে, বইটি প্রকাশ করবেন।
পাঠ শুভ হোক।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.