What do you think?

পুরনো কলকাতার পড়াশোনা
64 pages, Paperback
First published December 1, 1990
About the author
Purnendu Pattrea
76 books26 followersPurnendu Patri (sometimes Anglicised as Purnendu Pattrea) was an Indian poet, writer, editor, artist, illustrator, and film director. He was best known for his poems and stories, particularly for his poetry collection Kathopokathan in Bengali, and for his experimentation with book cover design. He also was a researcher of the history of Kolkata.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
April 7, 2022
এখন আমাদের কত সুযোগ সুবিধা পড়ালেখার। হাত বাড়ালেই স্কুল। বাড়িতে ভালো গৃহশিক্ষক। পড়াশোনায় গোল্লায় যাওয়ার সুযোগ নেই। কিন্তু আজ থেকে একশ বছর আগের সময় টা কেমন ছিল? কিভাবে চলত তখনকার বাচ্চাদের পড়ালেখা! তখন ছাত্ররাই বা কতটা আগ্রহী ছিল পড়ালেখায়!
এসব প্রশ্নের উত্তর পেয়েছি,শ্রদ্ধেয় লেখক পূর্ণেন্দু পত্রীর লেখা বই "পুরনো কলকাতার পড়াশোনা " তে। এই বইয়ে লেখক সেকালে বিখ্যাত ব্যক্তিদের পড়ালেখা নিয়ে বলেছেন,সেখানে ছিল বঙ্কিম, রবীন্দ্রনাথ, ভূদেব,রাজনারায়ণ বসু সহ আর কত প্রথিতযশা ব্যক্তি।
কলকাতা সিরিজের বইগুলো দারুণ, একেকটা রত্ন।

February 17, 2022
রবীন্দ্রনাথ ঠাকুরের ও তেইশ বছর আগে জন্মছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ কলকাতায় আর বঙ্কিমচন্দ্র নৈহাটির কাঁঠালপাড়ায়। এই সময়ের মত সেই সময়েও শহর আর গ্রামের ভেদাভেদ থাকলে কি হবে হাতে খড়ির পাঠাশালা তখন সব জায়গায়। বঙ্কিমচন্দ্রের গ্রামেও পাঠশালা ছিল একটা। বাড়ি থেকে দু-পা বাড়ালেই। কিন্তু কোনদিনই সে পাঠশালায় গিয়ে বসেননি মাটিতে আসন পেতে। নিজের গ্রাম থেকে পাঠশালা-ইস্কুল সবকিছু ডিঙিয়ে এক্কেবারে হুগলী কলেজে, তখন অবশ্য কলেজের নাম ছিলো মহম্মদ মহসীন কলেজ।
ঘটনাটা আসলে ততোটা সহজ ছিলো না, তা ছিলো মুশকিল আসান পীরের লাঠির মত ছিলো আঁকাবাঁকা।
পুরনো কালকাতার পড়াশোনা টা কেমন ছিলো তা রীতিনীতি নিয়ে লেখক পূর্ণেন্দু পত্রী এই বইটা সাজিয়ে তোলেন নাই, তিনি পুরনো কলকাতার পাঠশালা, চতুষ্পাঠী তে সেই সময়ে বিখ্যাত মানুষ গুলোর পড়ালেখাটা কেমন ছিলো, কঠিন ও মজার ঘটানা চমৎকার ভাবে তুলে এনেছেন " পুরনো কলকাতার পড়াশোনা " বইটাতে।
লেখক পূর্ণেন্দু পত্রীর কলকাতা সিরিজের আরও একটা চমৎকার বই।

February 3, 2022
১৯-শতকের কলকাতার পড়াশোনা, ছাত্র, শিক্ষক সংক্রান্ত কিছু ছোট ছোট রচনা। ঐতিহাসিক গুরুত্ব বা গভীরতা – কোনোটিই নেই। লেখকের তা উদ্দেশ্য ছিল, এমনও বোধ হয় না। আড্ডার ছলে লেখা; আড্ডাপ্রিয় বাঙালি তাঁর নানা পরিচিত মুখের ছাত্রবেলার কথা পড়বে, ভালো লাগবে – এটুকুই।
Pleasure read. One time read.
Pleasure read. One time read.
Displaying 1 - 3 of 3 reviews