Jump to ratings and reviews
Rate this book

আমাদের বাড়ীতে পান্ডার শুভাগমন

Rate this book

Paperback

8 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (80%)
4 stars
0 (0%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Farhana Sufi.
495 reviews
July 15, 2017


এই বইটার রিভিউ লিখতে হলে মূল বইয়ের থেকে বিশাল একটা গল্প লিখতে হয়। তাই ভাবলাম একটা ♥ দিয়ে ছেড়ে দেই।

কিন্তু...

এটা আমার পড়া প্রথম বই। 'পড়া' বলতে আমি সত্যি সত্যি প্পড়তে পারার কথা বলছি। আশির দশকে আমাদের যাদের জন্ম তারা কম দামে, খুব চমৎকার রঙচঙে, সুন্দর বাঁধাইয়ে চীনা আর রাশিয়ান বাংলায় অনুদিত বই পড়ে বড় হয়েছি। জন্মদিনের উপহারে এই বইগুলোর পালা পড়তো। 'আমাদের বাড়িতে পান্ডার শুভাগমন' আমার কাছে মনে হয় ৩ কপি আছে।

এটা সেই বই যার মাধ্যমে আমি শক্ত শক্ত শব্দের অর্থ শিখেছিলাম স্কুলে ভর্তি হবার আগেই। 'শুভ আগমন', সিচুয়ান 'প্রদেশ', ইত্যাদি।

শিখলাম পান্ডা শুধু চীনে পাওয়া যায়। তারা খায় শুধু বাঁশপাতা। তারাও পায়খানা করে, তাদেরও ডায়রিয়া হয়। 'জাউ' রেঁধে খাওয়াতে হলো আম্মুকে, 'জাউ' কেমন তা বুঝতে।

বন আর বনের প্রাণী সংরক্ষণ করা প্রয়োজন, তাদেরকে পোষ মানানো যায় না, উচিত না, তাও শিখলাম সেই বয়সেই।

নানাবাড়িতে মামাতো ভাইবোনেরা আমার চেয়ে বছর দুয়েকের ছোট। আমি সেখানে ওস্তাদ। নানার ইজিচেয়ারে সামনের বারান্দায় বসে একদিন সন্ধ্যায় চার বছরের আমি (তিনে স্কুলে ভর্তি হয়েছিলাম) ছোট ছোট শব্দ পড়া শিখে গেলেও, যুক্তাক্ষর পড়তে পারি না যে তা অস্বীকার করে, আঙুলে লাইন ধরে 'আমাদের বাড়িতে পান্ডার শুভাগমন' পড়ে শোনাচ্ছি ছোট ভাইবোনদেরকে। তারাও মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছে।

নানা যখন ধরলেন, বলতো এখানে 'প্রদেশ' কোথায়? আমি 'প' খুঁজে মোটামুটি ঠিক জায়গা দেখালেও যুক্তাক্ষর শিখিনি তা ধরা পড়ে গেল। সেই থেকে নাম 'পণ্ডিত'।

এখন 'পণ্ডিত' ডাকার কেউ নাই। বইগুলো আছে। ছোটবেলায় ফিরে যাওয়ার সুযোগ থাকলে আরও ভালো হতো।
Profile Image for Abir Mahmud.
2 reviews
June 8, 2024
আমার জীবনের প্রথম বই। আব্বু কিনে দিয়েছিলো। অনেক অনেক প্রিয়।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.