দুটো গল্প ছিল। "চন্দ্রবর্মার গুপ্তধন" ও "শুভঙ্কর স্যার এবং জীবনের লক্ষ্য"। রেটিং ২ দেবার কারন দ্বিতীয় গল্পটা। নইলে প্রথমটির জন্য মাত্র ১ বরাদ্দ থাকতো। জানতে ইচ্ছে করছে লেখক কোন শতাব্দীতে প্রথম গল্পটা লিখেছেন!! মাইক্রোস্কোপ দিয়ে দূরের বস্তু দেখা যায়? ডাকাত দলেরা তলোয়ার নিয়ে তাড়া করে, তাও আবার যেখান-সেখানের ডাকাত নয়--খোদ শুশুনিয়া পাহাড়ের ডাকাত? পাতি ঘুমের অসুধ জলে গুলে একদল ডাকাতকে কাবু করে ফেলা যায়? তাদের কি টেস্টবাড নেই? আর সর্বোপরি, রাস্তা থেকে খপাৎ ধরে কাউকে গুপ্তধন উদ্ধার করতে যাওয়া যায় বুঝি? ছোটবেলায় মা-বাবা শেখায় নি, কেউ কিছু এরকম বললে তার সাথে হুট করে চলে যেতে নেই? ফালতু ও অযৌক্তিক কান্ড নিয়ে লেখা প্রথম গল্পটা, যেখানে সাধারন বুদ্ধি কুলুঙ্গিতে রেখে আসাই ভালো। হ্যাঁ, শেষে একটা ছোট্ট চমক আছে। ওইটুকু না থাকলে মাইনাস রেটিং পড়তো নির্ঘাৎ। কিন্তু মন ভালো করে দিল, একদম ছোট্ট পরের বাহুল্যবর্জিত গল্পটা। একটা সুন্দর ছোটগল্প এক শিক্ষক ও তাঁর প্রাক্তন ছাত্রকে নিয়ে। মায়াভরা ও সম্পূর্ণ।