Jump to ratings and reviews
Rate this book

অনীশের সেরা ১০১

Rate this book
এই বইয়ের নাম 'অনীশের সেরা ১০১', যার আসল মানে, 'অনীশের পছন্দের ১০১'। গল্প লেখার কাজটা আমি শুরু করেছিলাম ১৯৬৮ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে, আমার বয়েস তখন সতেরো মাইনাস। আর আমার সাম্প্রতিকতম গল্প প্রকাশিত হয়েছে ২০১৫-র জানুয়ারিতে। তা হলে অঙ্কের হিসেবে আমার এই তেষট্টি প্লাস বয়েসে লেখালিখির বয়েস দাঁড়াল প্রায় সাতচল্লিশ বছর। এই সুদীর্ঘ সময়ের লেখালিখি থেকে ১০১টা গল্প বেছে নেওয়াই যায়!

তবে এই সংকলনে ৮৮টি গল্পের পাশাপাশি সাজিয়ে দিয়েছি ১৩টি নভেলেট। সেগুলোকে 'গল্প' হিসেবে ধরে নিয়েই মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০১, এবং আপনার কাছে সেই উপহার তুলে দিচ্ছি।

এই সংকলনের সবচেয়ে পুরোনো গল্প আর সবচেয়ে নতুন গল্প, এই দুটি গল্পের মধ্যে সময়ের দূরত্ব চল্লিশ বছরেরও কিছু বেশি। কোনও বিশেষ ক্রম অনুসরণ করে গল্পগুলোকে সাজানো হয়নি। বরং আমি আমার ইচ্ছেমতো সাজিয়ে দিয়েছি।

এই সংকলনে রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্প ছাড়াও আছে কিছু অন্যরকম গল্প। আর অন্তত চোদ্দো-পনেরোটি এমন গল্প আছে যেগুলো আমার কোনও বইতে এল এই প্রথম।

899 pages, Hardcover

Published January 1, 2015

11 people are currently reading
35 people want to read

About the author

Anish Deb

94 books29 followers
Anish Deb (22 October 1951 – 28 April 2021) was an Indian Bengali writer and academic. He was noted for his writings in the science fiction and thriller genre. He received several literary awards including Vidyasagar Award in 2019.

Anish Deb was born in 1951 in Kolkata. He completed his B.Tech. (1974), M.Tech. (1976) and Ph.D. (Tech.) with 1 silver and 2 university gold medals in Applied Physics from the Rajabazar Science College campus of University of Calcutta.

Anish Deb started his writing career in 1968. He also edited a number of collections of popular fictions, novels and detective stories. Some of his notable writings are: Ghaser Sheesh Nei, Saper Chokh, Teerbiddho, Teish Ghanta Shat Minute, Hate Kalome Computer, Bignyaner Dashdiganto, Jibon Jokhon Phuriye Jay.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (40%)
4 stars
6 (22%)
3 stars
10 (37%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Taznina Zaman.
252 reviews63 followers
May 12, 2019
এক কথায় দারুন বই। শেষ এরকম ফিলিংস পেয়েছিলাম সত্যজিৎ রায়ের ১০১ টা গল্পের সংকলন পড়ে। সায়েন্স ফিকশন, রহস্য, ডিটেকটিভ, হরর, সাসপেন্স সব ধারার গল্পই আছে, এবং সবগুলোই সুপাঠ্য। কিছু কিছু গল্পে কাহিনীর পুনরাবৃত্তি ঘটেছে কিন্তু তা ক্ষমার যোগ্য। বইটা সফট কপি পড়েছি, সুযোগ পেলেই হার্ড কপি কিনে ফেলবো। নিজের কালেকশনে রাখার জন্য আর অন্যকে উপহার দেয়ার জন্য পারফেক্ট একটা বই।
Profile Image for Naimul Arif.
109 reviews5 followers
June 8, 2020
অনেকগুলো অনেক কোয়ালিটির গল্প থাকার কারণে সম্পূর্ণ বই এর উপর মন্তব্য করা একটু কঠিন। তবে মোটের উপর ভালো অবশ্যই। বিরক্তিকর নয়।
গল্পগুলো খুব ভালো না হলেও পড়া যায়, কারণ অনীশ দেব এর ফিনিশিং চলনসই হওয়ায় বাজে গল্পগুলোও শেষ পর্যন্ত উতরে যায়।
Profile Image for DIPANJAN MUKHERJEE.
86 reviews
January 25, 2026


A hand-picked compilation of the best 88 stories and 13 novelettes of Anish Deb .Truly, a collector’s item.
প্রতিটি পাতা চমকের পর চমক এনে দিয়েছে।
A must-read for thriller lovers.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.