Jump to ratings and reviews
Rate this book

কালভৈরব

Rate this book
কিশোর-কিশোরীদের উপযোগী এই গ্রন্থে ২টি উপন্যাস।
১। কালভৈরব উপন্যাসে রাত দুপুরে তার শোবার ঘরের জানলায় একটা বিকট দর্শন মুখ দেখেছিল অদ্বয়। সেটা দৈত্য, ড্রাগন না কোন অশরীরী? পরদিন সকালেই তার স্কুলের বন্ধু প্রলয়কে জানলো সে ব্যাপারটা। হেড স্যার ওর নাম দিয়েছেন ক্ষুদে গোয়েন্দা। কারন, ইতিমধ্যেই বেশ কয়েকটি কেসে অত্যাশ্চর্য ক্লু বের করে সে পুলিশ বিভাগেরই নজর কেড়ে নিয়েছে। কার এই বিকট মুখখানা? কাহিনীর শুরু থেকেই জমাট রহস্য। শেষ পর্যন্ত নেপাল, ধুলিখেল হয়ে সেি রহস্যের জট খুলল আর এক রাত দুপুরে।
২। দ্বিতীয় উপন্যাসটি সদ্য কেনা এক সাইকেল চুরির ঘটনা। রাত্তিরে স্কুলের হস্টেলে ফেস্ট খেতে এসেছিল ওরা। ছুটির আগে একটা গ্র্যান্ড ফিস্ট হয় হোস্টেলে। নীলাভও এসেছিল তার চকচকে নতুন সবুজ রঙের সাইকেলটায়। রাত্তিরে প্রচন্ড বৃষ্টি। কেউ বাড়ী ফিরতে পারেনি। আর সেই রাতেই যেন কর্পূরের মত উবে গেল সাইকেলটা। অথচ চারপাশে মানুয সমান উঁচু পাঁচিল। আর গেটে দারোয়ান। তাহলে?

88 pages, Unknown Binding

Published January 1, 2002

2 people want to read

About the author

Debal Debbarma

51 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
2 (100%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Little Blezz.
70 reviews22 followers
August 4, 2017

কালভৈরব!
জমাট বাঁধা রহস্যের হাতছানি কালভৈরব!
আসছে আমার-আপনার সকলের প্রিয় দেবল দেববর্মার দু-দুটি উপন্যাস একই মলাটে কালভৈরব!
অতঃপর শিঙা, ভেঁপু, খোল-করতাল ও দেবতাদের পুষ্পবৃষ্টি সহযোগে কালভৈরবের ইহজগতে পদার্পন; এবং এসেই....। দেবলবাবু নর্মাল গল্প লিখুন। কেন বোঝেন না যে সব বিষয়ে সবাইকে পটু না হলেও চলবে। পাঠকে মাথার দিব্যি দেয়নি, যে আপনাকে রহস্য-রোমাঞ্চই লিখতে হবে; মানছি এখানে আজগুবি লেখেননি (মানে খুবই সামান্য লিখেছেন), কিন্তু কোথায় রহস্য কোথায় রোমাঞ্চ....কে বলে তা বহুদুর!!
"১। কালভৈরব উপন্যাস
--আমার পূর্বক্রিয়া, 'বাবারে!'
--আমার প্রতিক্রিয়া 'বাবাগো!'
কারন...
ক) একটা ঘটনা বারবার সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে বলা। মাকে, বাবাকে, রঞ্জনকাকুকে, বাবার বন্ধুকে, নিতাইকাকুকে,পুলিশকে। থাম ভাই। 😑
খ) সাধারন ইংরেজীটাও বাংলা তর্জমা করে দেওয়া। "news paper stall" মানে খবরের কাগজের দোকান? একটা CID জোক ছিল না?
"-দয়া টাংকি মেঁ পানী নেহী হ্যায়
-ক্যায়া টাংকি মেঁ পানী নেহী হ্যায়?
-হাঁ দয়া, টাংকি মেঁ পানী নেহী হ্যায়
-ইসকে মতলব সমঝে দয়া, টাংকি খালি হ্যায়" 😅
গ) আর এই এক ছেলে আছে অদ্বয়! হাবে ভাবে গোয়েন্দার সাকরেদ। এবং এই ছেলেটার কাজ কি? কবে ঘি দিয়ে ভাত মেখেছিল, আজও তার গন্ধ শুঁকে যাওয়া। প্রলয়ের নাম যে ক্ষুদে গোয়েন্দা, সেটা উপরোক্ত সব ব্যাক্তিকে এলার্ম ক্লকের মত জানান দেওয়া। ঐ একটি কাজই সে ভালো পারে, আর ওটাই মন দিয়ে করেছে সারা গল্প জুড়ে। এমন গাধা ছেলে যে কিছুই বোঝে না প্রলয় তাকে হাতে ধরে না বুঝিয়ে দিলে। 😣
ঘ) প্রলয় যা যা বলে, সবাই নির্দ্বিধায় মেনে নেয়; মায় অদ্বয়ের মা-বাবা, এমনকি পুলিশও। সে যা যা প্রশ্ন করে, সবাই সব উত্তর দিয়ে দেয়। আরও অদ্ভুত ব্যাপার হল, সেই প্রশ্নোত্তর থেকে কিছুই ধারনা করা সম্ভব না। ও হ্যা, সাসপেক্টকেও এরা দেখি আগেভাগে সব জানিয়ে দেয়। 🤔
ঙ) এই গল্পের আর একটা অসাধারন দিক, কিডন্যাপাররাও বন্দীদের কাছে সব বলে দেয়!!! 🙄
চ) হঠাৎ তুমি/তুই নিয়ে তালগোল তো আছেই (এটা ইগনোরেবল...এত ভুল ধরলে প্রকাশক পেটাবে আমায়)
৬৪ পাতার পর থেকে গল্পটা সামান্য গতিপ্রাপ্ত হয়েছে। ও হ্যাঁ ভালো কথা, 'সেই জিনিস'টা 'সেই জায়গা' থেকে উদ্ধারের পর, এই পাকা বালক প্রলয় বললোই না কিভাবে খুঁজে পেল!!
২। দ্বিতীয় উপন্যাসটি মন্দের ভালো। বিশেষ কিছু না, শার্লকের একটা কনসেপ্ট হালকা করে চালিয়ে দিয়েছে। তবে হ্যাঁ ঐ ব্যাটা প্রলয় এখানেও সন্দেহভাজনদের দুটো করে প্রশ্ন করেই রেহাই দিয়েছে। হোমস, প‌োয়ারোরা এর থেকে কিছু শিখতে পারে!! ওহ, ওনাদের সময়ে তো এই বাচ্চাটা জন্মায়নি!!
***সবমিলিয়ে ২/৫ দেওয়া গেল। 🤨
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.