অমিতাভ পড়তে গিয়েছিল ব্যাচেলার অফ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (বি এম ই) ডিগ্রি কোর্স। তার পাঁচ বছরের হস্টেল জীবনে নানা অদ্ভুত ঘটনার ঘনঘটা। বিচিত্র যত বন্ধুবান্ধব। ভীরু প্রেম। উদ্ভট হাস্যরসে আগাপাশতলা ঠাসা। ‘অমিতাভ বি এম ই’ নির্মল আনন্দে সমৃদ্ধ এক অন্য যুগের ছবি।
হে হে, পুরো আনন্দই লেখনীতে। গল্প এমন আহামরী কিছু না, একদম সাধারণ! এই টপিকে ম্যালা বই লেখা হয়েছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অমিতাভের হোস্টেল লাইফের গল্প। তবে এই বইয়ে নানা সিরিয়াস বিষয় নিয়েও দারুণ রসিকতা করেছেন লেখক। শুরুই হয় রেগিং দিয়ে, সেটা পড়তেই যা হাসি পেয়েছে....তাতেই নিশ্চিত ছিলাম যে এ বই মিষ্টির প্যাকেট৷
অসাধারণ একটা আর্ট বলতে হয়, প্রতিটা লাইনেই হিউমার ছিল...প্রোফেসর, বন্ধু বান্ধব, নারী চরিত্র, ভীরু প্রেম সবকিছুতেই জাস্ট হিউমার। কোনো সিকোয়েন্স নেই উপন্যাসে, মনে হবে অনেকগুলো গল্প পড়ছেন....আর এরপর দুম করে হঠাৎ শেষ হয়ে যাবে।
যারা ভার্সিটি লাইফ বেইসড বই পড়তে চান, তারা এ বই পড়ে দেখতে পারেন। অনেক আনন্দ যে পাবেন তা নিশ্চিত....লাইট রিডিঙের জন্যও পার্ফেক্ট।
উদ্ভট হাস্যরসে সিক্ত সমাপ্ত গল্পে এক পলকে ফুটে উঠল মধুর স্মৃতির ডালায় অম্ল তথাপি আশ্চর্য রকমভাবে আকর্ষণীয় বিশ্ববিদ্যালয় বেলা।
অমিতাভ এখানে কথক,ভঙ্গি তার কিঞ্চিত পরিচিত হলেও বর্ননা সুধায় পুরোনো সময়কে ফিরে পাওয়ার ক্ষুধা হয়ে উঠে তীব্র। অনেক গুলো পাতা পরপর খুলে যায় আনমনেই।হোম সিকনেসের দুঃস্বপ্নের দিনগুলো কাটিয়ে হোস্টেল প্রাঙ্গন প্রানের চেয়ে ও বেশি হয়ে উঠার এ গল্ল যেন টিভির সেই রিপিট টেলিকাস্টে চলা আলিফ লায়লা,ম্যাকগাইভার বা ব্যানানাস ইন পাজামাস মতো; যতোই দিন যাবে সম্পর্কের অদৃশ্য সুতোয় বাঁধা মন মোহনের মাদকতার মোহনায় ভেসে যাওয়ার মাঝেমধ্যে ফিরে দেখা সেই দিন গুলোর রোমন্থন সুখের মতো।
চেনা পরিবেশ, পরিচিত প্লট, ততোধিক পরিচিত সব চরিত্রের সাথে কাল্পনিক তবুও বরাবরই পরম আরাধ্য টাইম ট্র্যাভেল আপনাকে আমন্ত্রণ।
অনবদ্য হাস্যরসে ঠাসা একটি বই। গল্পের প্লট নতুন কিছুই নয়, বহুল ব্যবহৃত। তবে লেখক লেখণীর জাদুতে তা-ই করে তুলেছেন চমৎকার। সত্যি বলতে দ্বিতীয় বার পড়েও বিন্দুমাত্র ঘাটতি পড়েনি আনন্দে। বাসের সিটে ঘামঝরানো অস্বস্তির ভেতর পড়েও যেমন মজা পেয়েছি, বাড়ির পালঙ্কে শুয়ে পড়তে পড়তে ঠিক তেমনি বিমলানন্দে হো হো করে হেসে কুটোপাটি হয়েছি। আবার প্রেম সংক্রান্ত হাহাকারে হয়েছি নিবিড় ভাবে একাত্ম! একবাক্যে বলতে পারি ছাত্রজীবণ বিষয়ে আমার পড়া সবথেকে ফাটাফাটি উপন্যাস এটাই।
লেখকের ভক্ত বনে গিয়েছি। আশাকরি তার লেখা বাকি উপন্যাস গুলোও সুযোগ পেলে ঠিক পড়ে ফেলব।
হাসির গল্প বা উপন্যাস খুবই কম পড়েছি। কিছু দিন আগেই এই 'অমিতাভ' সিরিজের ব্যাপারে জানতে পারি। অমিতাভ পড়তে গিয়েছিল ব্যাচেলার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (বি এম এ) ডিগ্রি কোর্স। তার পাঁচ বছরের হোস্টেল জীবনে নানা অদ্ভুত ঘটনার ঘনঘটা। বিচিত্র যত বন্ধুবান্ধব। ভীরু প্রেম। উদ্ভট হাস্যরসে আগাপাশতলা ঠাসা। পড়তে পড়তে নিজের হোস্টেল জীবনের কথা মনে পড়ছিল। খুব দমফাটা হাসির না, কিন্তু বেশ মজার বই।
দাম - ১৫০ টাকা আনন্দ পাবলিশার্স।
এটা ছাড়াও এই সিরিজের বাকি দুটো বই - মিস্টার অমিতাভ প্রিয় অমিতাভ