আমরা অনেকেই সেল্ফ-হেল্প বা আত্মউন্নয়নমূলক বইয়ের সাথে পরিচিত। এই বইটি সেই ক্যাটাগরির ইসলামি ভার্সন।
আত্মোন্নয়নমূলক বইয়ের মধ্যে কালজয়ী একটি বই নেপোলিয়ন হিলের How to win friends and influence people। আশি বছরেরও অধিক সময় আগে বইটি রচিত এবং এখনও আগের মতোই প্রভাব ফেলে যাচ্ছে মানুষের মাঝে।
বইটি আগেই পড়েছিলাম। কিন্তু ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর জীবন উপভোগ করুন (মূল বই আরবিতে) বইটি প'ড়ে আমি বিস্ময়বোধ করলাম— আরে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা এই শিক্ষা পাই! যা তিনি ব'লে গিয়েছেন চৌদ্দশত বছরেরও বেশি সময় পূর্বে!
রাসুলুল্লাহর (সাঃ) পূর্বেও অনেক দার্শনিক আত্মোন্নয়নের অনেক দিকনির্দেশনা দিয়ে গেছেন বটে, তবে আধুনিক যুগের সাথে প্রিয়নবীর শিক্ষা যে এতো সামঞ্জস্যপূর্ণ তা বইটি পড়ার আগে বুঝতে পারিনি।
আমরা অনেকেই মনে ক'রে থাকি আল্লাহর রাসুল ছিলেন গম্ভীর চরিত্রের অধিকারী। কিন্তু তার জীবনী পাঠ করলে তার অনেক গুণের মধ্যে রসিকতা এবং কৌতুকও আমাদের চোখে পড়ে। মোটকথা যেই গুণগুলো থাকলে মানুষের কাছে প্রিয় হওয়া যায়, তার সকল গুণই তার মধ্যে ছিলো; সিরাত পাঠের মাধ্যমে আমরা এর প্রমাণ পাই।
বইটির অধিকাংশ জুড়েই হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের দ্বারা মানুষের মন জয়ের দিকটি খুঁজে পেয়েছি। মাঝেমাঝে প্রসিদ্ধ কিছু সাহাবি এবং ইমামদের জীবনের অমূল্য কিছু শিক্ষনীয় ঘটনা তুলে ধরেছেন লেখক।
মুসলিম, অমুসলিম সকলের পড়ার জন্য হাইলি রেকমেন্ডেড একটি বই।
জীবনের বাঁকে বাঁকে মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা সঠিকভাবে সমাধান করে জীবনকে আনন্দময় ও সাচ্ছন্দ্য করা সম্ভব।কিন্তু অনেক সময় সমস্যা এতই জটিল হয় যে,সেগুলোর সামনে নিজেকে অসহায় মনে হতে থাকে। এমনসব পরিস্থিতিতে এই কালজয়ী গ্রন্থ “Enjoy Your Life” আপনার অসাধারণ উপকার সাধন করতে পারে।ড.মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর ২০ বছরের অভিজ্ঞতার সারনির্যাস এই গ্রন্থ। এর আরবি সংস্করণের মুদ্রণসংখ্যা প্রকাশের পর প্রথম বছরেই ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ছাড়িয়ে যায়।
সাধারণ মানুষ ব্যক্তিগত ও সামাজিকভাবে যেসব সমস্যার সম্মুখীন হয়, এই বইয়ে নবি চরিতের আলোকে সেগুলোর সমাধান পেশ করা হয়েছে।উপস্থাপনা সহজ ও সাবলীল।অনুবাদও চমৎকার। এই বইয়ে উদাহরণ পেশ করা হয়েছে রাসুল সাঃ,সাহাবায়ে কেরাম ও বু্যুর্গানে দীনের জীবন -চরিতের আলোকে।আর এগুলোর মাধ্যমেই উন্নত ও সফল জীবন যাপন করার জন্য উৎসাহ দেয়া হয়েছে।
আমি সাধারণত মোটা মোটা বই দেখলে ভয় পাই,কিন্তু এই বইটি পড়তে আমার খুব বেশি সময় লাগে নি। আর এই বইটি একবার পড়ে আলমারিতে রেখে দিলে লেখকের চেষ্টা বৃথা যাবে।বারবার পড়া যায় এটি এমন এক কালজয়ী গ্রন্থ।
এই বই থেকে একটি শিক্ষাও জীবনে কাজে লাগাতে পারলে বোঝা যাবে বইটির সার্থকতা। আর এই বইটি শুধু মুসলমান না, সবাই পড়তে পারে। এই বইটি পড়লে অন্তর থেকেই লেখকের জন্য দোয়া আসে। জ্ঞানপিপাসু মানুষদের একবার হলেও এই “Enjoy Your Life” বইটি পড়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।
আমি সাধারণত মোটা মোটা বই দেখলে ভয় পাই,কিন্তু এই বইটি পড়তে শুরু করার পর আমি বইটাতে ডুবে যাই...খেয়াল ছিল না কিছু।আমার খুব বেশি সময় লাগে নি।বারবার পড়া যায় এটি এমন এক কালজয়ী গ্রন্থ।তাইতো বারবার পড়ি।জীবনে মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা সঠিকভাবে সমাধান করে জীবনকে আনন্দময় ও সুন্দর করা সম্ভব।কিন্তু অনেক সময় সমস্যা এতই জটিল হয় যে,সেগুলোর সামনে নিজেকে অসহায় মনে হতে থাকে। সাধারণ মানুষ ব্যক্তিগত ও সামাজিকভাবে যেসব সমস্যার সম্মুখীন হয়, এই বইয়ে সেগুলোর সমাধান পেশ করা হয়েছে।উপস্থাপনা সহজ ও সাবলীল।বইটি পড়ার পর থেকে আমি নিজের মাঝে অন্যরকম শক্তি অনুপ্রেরণা অনুভব করি...
আর এই বইটি শুধু মুসলমান না, সবাই পড়তে পারে।বইটি শিক্ষামূলক। জ্ঞানপিপাসু মানুষদের একবার হলেও এই “Enjoy Your Life” বইটি পড়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।
আমাদের জীবনে আছে সমস্যা, দুঃখ, কষ্ট। এত সব কিছুর মাঝে জীবন থেকে না৷ জীবন চলে জীবনের মত৷ তাহলে এই সমস্যা গুলোকেই জীবনের সাথী বানিয়ে চললে কেমন হয়? কেমন হয় জীবনকে উপভোগ করলে তাও আবার নবী চরিত্রের আলোকে? বইটি আপনাকে সেখাবে জীবনের সমস্যাগুলো নিয়ে আপনি কীভাবে সামনের পথে এগিয়ে চলবেন৷