Jump to ratings and reviews
Rate this book

পৃথিবীর শেষ কমিউনিস্ট

Rate this book
চাকরির খাতিরে ঠান্ডা যুদ্ধের চাপা টেনশন আমার জীবনেও ছায়া ফেলেছিল। লালফৌজের দলে থাকার সুবাদে নানা রকম লোকের সঙ্গে মিশতে হয়েছে যাদের সকলেই ঝুঁকি নিতে ছিল তুখোড়, ফলে কিছুটা আঁচ আমার বরাদ্দেও জুটেছিল। সোভিয়েত ইউনিয়ন আমার সেই নস্টালজিয়ার অসুখ যা আর সারবে না। এই এক-মেরু মুদ্রারাক্ষসের দুনিয়ায় আমি অচল। তার হদিস হয়তো পাঠকেরা গল্পগুলোর মধ্যে পাবেন।
- নবারুণ ভট্টাচার্য
২৮/১/১০

103 pages, Hardcover

Published January 1, 2010

1 person is currently reading
46 people want to read

About the author

Nabarun Bhattacharya

32 books105 followers
Nabarun Bhattacharya was an Indian Bengali writer deeply committed to a revolutionary and radical aesthetics. He was born at Baharampur (Berhampur), West Bengal. He was the only child of actor Bijon Bhattacharya and writer Mahashweta Devi.

He is most known for his anarchic novel, Herbert (1993), which was awarded the Sahitya Akademi Award, and adapted into a film by the same name in 2005.

Nabarun is renowned as a fiction writer, and justifiably so. But he wrote poems as well and Ei Mrityu Upotyoka Aaamaar Desh Na (This Valley of Death Is Not My Country) is arguably his most acclaimed collection of poems.

Nabarun over the years consistently contributed to various little magazines, which together constitute a promising alternative mode of literary culture in Bengal that challenges the influence of big capital. It is equally noteworthy that his writing style deconstructs the gentle middle class ethos of the Bengali society. Most of his characters belong to the lower strata of existence. His fictions reinvigorate the received Bengali language with forceful idioms and expressions from the margins, which might often bombard the chaste taste of a Tagorean upper and middle class, still very much under the spell of a 19th century Victorian sensibility.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (15%)
4 stars
7 (36%)
3 stars
7 (36%)
2 stars
2 (10%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Meem Arafat Manab.
377 reviews268 followers
September 22, 2017
সামনের দিকে যারা ঝুঁকে হাঁটেন, তাঁদের উন্নয়নের কথা ভালো লাগাটাই স্বাভাবিক, আমি বামদিক দিয়ে হাঁটি বলেই হয়ত এই বই আমার একটু বেশি মনে ধরলো।

তা না হলে এই বইয়েও হাজার খানেক সমস্যা, গল্পগুলি অসংলগ্ন ত বটেই, একটা ক্যারেক্টাররেও বোঝা যায় না, নবারুণের ভাষাটাও আমার কেমন অনধিক দ্বাদশের জন্য দেয়া ওষুধের ডোজের মত মনে হয়, একেকটা বাক্য শুরু হইতে না হইতেই দাঁড়ি আঙুল তুলে আমারে দম ফেলার ইশারা দেয়। তবুও এই বই ভালো লাগলো শেষ দিকটার জন্য, এবং শেষ দিকে এসে লেখক যেভাবে পুরা বইয়ের অসংলগ্নতার একটা বৈধতা দিয়ে ডাইভ দিলেন নতুন এক দিকে, ভালো লাগতে হয়; আরো ভালো লাগতে হয় যখন তিনি বলেন একদিন পৃথিবী দশ হাজার দিন কাঁপবে।

নবারুণ সাহেব ঘোষণাই দিছেন যে তিনি সোভিয়েত থেকে বের হতে পারেন না, সোভিয়েতের পতন তার আগুনে জল-বালি-কম্বল ঢেলে দিয়ে গেছে, কিন্তু এ ত গেলো তাঁর বিষয়ের কথা। স্টাইলে আমার কাছে তিনি বরং কিছুটা সোলঝেনিৎসিন, অনেকটা বুলগাকভ, যারা সেই সোভিয়েতের অবশ্যম্ভাবী পতন অনেক আগেই দেখে রেখেছিলেন। শেষ পর্যন্ত সাহিত্য ত এক প্রকার আস্ফালনই, বুলগাকভের আস্ফালন, ভট্টাচার্যের আস্ফালন, সেই সাথে এক রকম ভবিষ্যবাণীও, বুলগাকভ-কৃত, ভট্টাচার্য-প্রণীত।

চমৎকার, ছোট্টো একখান বই। রাজীব রাজ দাশকে ধন্যবাদ।
Profile Image for Sohan.
274 reviews74 followers
March 14, 2021
নবারুণের অসংলগ্ন গল্প গুলোও অনেক সময় ভালো লাগে, অসংলগ্ন তো বটেই, ভূমিকা পড়লেই বুঝবেন লেখক কোন রোগে আক্রান্ত হয়ে এই বই লিখেছেন। সোভিয়ত রোগ।
আটটা গল্প। শেষ গল্পের নাম 'পৃথিবীর শেষ কমিউনিস্ট'
সবগুলো গল্পই খাপ ছাড়া, অসংলগ্ন কিছু কথাবার্তা।
Profile Image for Rupak.
31 reviews23 followers
January 27, 2022
এই বইয়ে মোট আটটি গল্প রয়েছে, যার মধ্যে আমার শুধু তিনটি গল্প, যথা: ২য় গল্প 'গুপ্তঘাতক', ৩য় গল্প 'চীন ২০০২', এবং ৮ম তথা শেষ গল্প 'পৃথিবীর শেষ কমিউনিস্ট' — এই তিনটি গল্পই ভালো লেগেছে।

লেখকের লেখা খুবই অসংলগ্ন। অধিকাংশ ক্ষেত্রে গল্পের চরিত্রদের বোঝা যায় না আর অনধিক বাক্য ব্যয় ছোট্ট, সহজ গল্পকে দীর্ঘ, জটিল আর বিরক্তিকর করে তুলেছেন। 'চীন ২০০২' -এর মানের লেখা বোধহয় একটাই আছে এই বইয়ে। আর অবশ্যই, "সারা পৃথিবী জুড়ে কমিউনিস্টরা ফিরে আসবে। আসবেই। আর দশ নয়, দশ‌ হাজার দিন ধরে দুনিয়া কাঁপবে।" সেই কথা এই বইয়ে জানিয়ে দেওয়া হয়েছে।😌❤️
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.