লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস উপনিবেশ তিন খণ্ডের রচনা। প্রথম খণ্ড বেরোয় ১৩৪৮-এ, ১৩৪৯-৫০ বঙ্গাব্দে এটি ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছিল। এর পটভূমি অবিভক্ত বঙ্গদেশের বার্মিজ সীমান্ত, প্রমত্ত মেঘনার চরইসমাইল। বিচিত্র প্রবণতায় বৈচিত্র্যময় চরিত্রের সমাবেশ ঘটেছে এখানে; হিন্দু-মুসলিম, সরকারি কর্মচারী, বার্মিজ-পর্তুগিজ – আগন্তুক বা স্থায়ী-অস্থায়ী বাসিন্দায় ভরপুর এ চর এলাকা। উপনিবেশের প্রথম খণ্ডে ভূমিকাসমেত পাঁচ খণ্ডের মৃত্তিকা-অংশের সঙ্গে যোগ হয়েছে ফসল-অংশের পাঁচ খণ্ড। ‘মৃত্তিকা’ ও ‘ফসল’ নামকরণে প্লটের ক্রমবৃদ্ধি তথা চরইসমাইলের স্বভাব-স্বতন্ত্র তুলে ধরা হয়েছে। বস্তুত, কাহিনির বীজ ও উত্থানেরও পর্যায় অধ্যায় দুটি। দ্বিতীয় খণ্ডে আছে ‘বিভ্রান্ত বসন্ত’ ও ‘চৈতালী’। তৃতীয় খণ্ড ‘সূর্য স্বপ্নে’ পরিসমাপ্ত।
Noted litterateur and renowned professor/academician, Narayan Gangopadhyay (Bengali: নারায়ণ গঙ্গোপাধ্যায়) (real name: Taraknath) was born in Baliadanga in Dinajpur, East Bengal, on February 7, 1919. His ancestral home was in Basudebpur, Barishal. In 1941, he stood first class first in M.A. in Bengali from Calcutta University and later went on to earn his D.Phil for his research in the field of short stories in Bengali literature. He taught at the City College and later at the Calcutta University.
His first brush with writing came during his student years, when he tried his hand at poetry. Later he made his mark as a writer of short stories, novels and plays and also emerged as a critic and journalist. In the early 1940s he wrote a three-part novel called Upanibesh. He also regularly contributed to Shonibarer Chithi and was felicitated by Basumati the famous literary magazine. In his later years, he wrote biting satire on the prevalent social and political issues for Desh under the pseudonym Sunando. Among his famous works are Bitangsho, Surjasarathi, Timirtirtha, Alor Sarani, Ek-tala, Rammohan (play), Chhotogalpo Bichitra, Padasanchar, Samrat O Sreshthi, Ankush, Sahityo O Sahityik, Bangla Galpobichitra, Chhotogalper Seemarekha and Rabindranath. Two of his plays, Bhadate Chai and Agantuk, which were enacted by writers, were highly acclaimed.
Narayan Gangopadhyay is also the creator of Tenida and his adventures—which remain till date most popular among children's literature.
জন্ম : ১৩২৫ বঙ্গাব্দ। বাংলাদেশের বালিয়াডিঙ্গি, দিনাজপুরে।আদি নিবাস : বরিশাল।ছেলেবেলা কেটেছে দিনাজপুরে, আত্রাই নদীর ধারে। কলেজ জীবন ফরিদপুরে।এম-এ পরীক্ষায় বাংলাসাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম তারকনাথ। কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় নামেই সাহিত্য রচনা শুরু করেন এবং ওই নামেই ছিলেন সুপরিচিত।প্রথমে অধ্যাপনা করতেন কলকাতার সিটি কলেজে, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছোটগল্প নিয়ে গবেষণা করে ডি. লিট উপাধি পান। প্রথম দিকে কবিতাই লিখতেন। ‘মাসপয়লা’ পত্রিকায় ছোটদের বিভাগে কবিতা লিখে পুরস্কারও পেয়েছিলেন।প্রথম গল্প ‘নিশীথের মায়া’। প্রথম লিখিত উপন্যাস ‘তিমিরতীর্থ’। প্রথম প্রকাশিত উপন্যাস ‘উপনিবেশ’। প্রথম পুরস্কার ‘কথাশিল্প’ গল্প প্রতিযোগিতায়।বহু ছোটগল্প লিখেছেন, বহু উপন্যাস, বেশ কিছু নাটক। চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন একদা । সমালোচক ও সাংবাদিক রূপেও ছিলেন খ্যাতিমান। বসুমতী পত্রিকার পক্ষ থেকে সংবাদ-সাহিত্যের প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে সরোজিনী বসু স্বর্ণপদক দেওয়া হয় মরণোত্তর সম্মান রূপে। শেষ জীবনে ‘সুনন্দ’ ছদ্মনামে দেশ পত্রিকায় রম্যরচনা লিখে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিলেন। মৃত্যু : ২২ কার্তিক, ১৩৭৭ বঙ্গাব্দ ।
বন্য উদ্যমতার এক মুগ্ধকর বর্ণনা। নৃশংসতারও যে হৃদয় থাকে, বন্যতায়ও যে শুদ্ধতা থাকে, তার একটা বিবরণ বলা যেতে পারে। একজন নিষ্ঠুর মানুষের আবেগের দিকটা নিয়ে আমরা কখনোই চিন্তিত হই না। এখানে লেখক চিন্তিত হয়েছেন।
উপনিবেশ শব্দটা একরকম ঘেন্না তৈরী করে ভারতীয়, আফ্রিকান, লাতিন মানুষের মনে। কিন্তু ঔপনিবেশিকতারও রকমফের হয়। আমাদের দাসত্ব-নির্ভরতাও বদলে যায় দিনে দিনে। সেসব অনুভব করা যায় গল্পটায়।
"তারপর আস্তে আস্তে সেই অথই জল ঠেলিয়া অতিকায় তিমির মতো একটা প্রকাণ্ড চড়া জাগিয়া ওঠে। রৌদ্রে, বৃষ্টিতে চড়ায় নোনা ক্ষয় হইতে থাকে, আগাছা জন্মায়, তারপরে আসে মানুষ। অমনি সোনার কাঠির ছোঁয়াচ লাগিয়া যায় যেন। পৃথিবী বিস্তৃত হয়--- নতুন মাটিতে নতুন নতুন ফল ও শস্য জন্মিয়া প্রয়োজনের ভাণ্ডার টিকে পূর্ণতার দিকে লইয়া চলে।
ইহাই উপনিবেশ। জাতিভেদে নয়, দেশভেদেও নয়। সমগ্র পৃথিবী, সমস্ত সৌর-জগৎ, মহাকাশ ও মহাকাল ব্যাপিয়া এই উপনিবেশ রচনা হইয়া চলিতেছে।"
চর-ইসমাইল এর নোনতা জোলো বাতাস সমগ্র চেতনার ওপর দিয়ে ঝাপটা দিয়ে গেলো। মুগ্ধ হলাম।
আরেকটা বই, যা উইশলিস্টে ছিল বহুদিন। নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের প্রায় সবারই পড়া টেনিদা দিয়ে তবে অধ্যাপনার পাশাপাশি এই লোক যে 'বড় মাপের' ঔপন্যাসিক, তাও জানা। 'উপমহাদেশ' তার অন্যতম সেরা কাজ বলে চিহ্নিত। বইটা আগে পাইতাম না সিঙ্গেলে। বিশ্ব সাহিত্য কেন্দ্র করছে।
এই উপনিবেশ মূলত ব্রিটিশ উপনিবেশ না। ভাটির দেশে বস কেটে তৈরি হওয়া জনবসতি। সেখানে এককালে চলত পর্তুগীজদের অত্যাচার। এরপর আসে ব্রিটিশ শাসন, জোতদার, মহাজন আর সব শেষে স্বাধীনতা আন্দোলনের রেশ।
খুব অসামান্য কিছু না। অবশ্য বছর দশেক আগে পড়লে ভালো লাগত। তবে নারায়ণ বাবুর বর্ণনার ভাষা দারুণ তা অস্বীকার করা যাবে না। তা বাদে, ভাটির যে অংশের, যে সময়ের গল্প তিনি বলেছেন সেই সময় আর তার বাস্তবতা এখানে জাগরুক। আছে প্রেম, কাম, বীরত্ব, তঞ্চকতা এবং নতুন দিনের আভাস। সব মিলে আধুনিক ক্ল্যাসিক হবার দাবীদার বাংলা উপন্যাসের দারুণ এক উদাহরণ 'উপনিবেশ'।
নারায়ন গঙ্গোপাধ্যায় অনেক ভাল লেখেন। তা তার শিলালিপি পড়ে বুঝছি। পরে টেনিদা পড়লাম। আর আজ উপনিবেশ পড়লাম। খুব সুন্দর ভাবে চর ইসমাইলের মানুষের জীবন ও জীবিকার বিষয়টি তুলে ধরেছেন। কাহিনী দুইটা সময়ের, ১০ বছরের ব্যবধানে রাণীর স্বামী মণিমোহন ১৯৩৩ এবং ১৯৪৩ এই দুই সালে এই জায়গায় আসে রাজস্ব আদায় করতে। প্রথমবার এসে এখানকার বলরাম, হরিদাসের সাথে পরিচয় হয়। আবার মাফুন নামে এক মগ মেয়ের সাথে দৈবক্রমে এক ঝড়ের রাতে তার দৈহিক সম্পর্কও হয়ে যায়। মেয়েটিকে নিয়ে পালিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় সে মেয়েটিকে কিন্তু মেয়েটি রাতে নৌকা থেকে পালায়। আবার অন্যদিকে একই সময়ে একই গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ডিসুজার ঘরের মেয়ে লিসিকে নিয়ে পালিয়ে যায় এক বর্মি, যাবার পথে জোহানকে কবন্ধ করে দিয়ে যায়। ডিসুজা পাগল হয়ে যায়,গঞ্জালেস এসে লিসিকে উদ্ধার করার স্বপ্ন দেখায়। কিন্তু হায়। তাকে আর পাওয়া যায় না শোকে ডিসুজা আত্মহত্যা করে। আর দশ বৎসর পর যখন আসে তখন অনেক কিছু বদলে গেছে, দু'বছর আগে বন্যা হয়ে গেছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ধান চালের দাম আগুন, দুর্ভিক্ষ। তার উপর ম্যালেরিয়া। এসময় গ্রামের লোকজন মিলিতভাবে মহাজনদের ধানের গোলা লুট করে। এরকমই একটি পরিবেশকে পটভূমি করে দক্ষিণ তথা চরাঞ্চলের মানুষের সংগ্রামকে বিধৃত করেছেন। তবে এসব কিছুই না। কাহিনী নয় এর ভাষার জন্যই আমি পাঁচে পাঁচ (৫/৫)দিয়েছি!