Jump to ratings and reviews
Rate this book

পিশাচ #1

আমি পিশাচ

Rate this book
প্রচ্ছদ – বিজন কর্মকার

কৃতজ্ঞতা – সমুদ্র বসু

70 pages, Hardcover

Published January 1, 2002

Loading...
Loading...

About the author

Anish Deb

99 books31 followers
Anish Deb (22 October 1951 – 28 April 2021) was an Indian Bengali writer and academic. He was noted for his writings in the science fiction and thriller genre. He received several literary awards including Vidyasagar Award in 2019.

Anish Deb was born in 1951 in Kolkata. He completed his B.Tech. (1974), M.Tech. (1976) and Ph.D. (Tech.) with 1 silver and 2 university gold medals in Applied Physics from the Rajabazar Science College campus of University of Calcutta.

Anish Deb started his writing career in 1968. He also edited a number of collections of popular fictions, novels and detective stories. Some of his notable writings are: Ghaser Sheesh Nei, Saper Chokh, Teerbiddho, Teish Ghanta Shat Minute, Hate Kalome Computer, Bignyaner Dashdiganto, Jibon Jokhon Phuriye Jay.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (10%)
4 stars
14 (21%)
3 stars
21 (32%)
2 stars
13 (20%)
1 star
9 (14%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Shadin Pranto.
1,526 reviews580 followers
August 27, 2024
২.৫/৫

অচ্যুতসহ পাঁচজনের একটি গ্রুপ আছে ক্লাসে। ক্লাস ক্যাপটেন ছাড়াও মেধাবী অচ্যুত ও হাঙ্গামা পছন্দ করে অথচ কৌতূহলী মনের অধিকারী এই পাঁচ ছাত্র। হঠাৎ তাদের অঙ্ক স্যার সত্যবানবাবুর আচরণে পরিবর্তন লক্ষ করে। অচ্যুত পহেলাবারের মতো অঙ্ক স্যারকে টিচার্স রুমের দেওয়ালে হামাগুড়ি দিতে দেখে! গাঁয়ের দুইজন দেহাতি লোক মরে পড়ে আছে মাঠের মাঝে। দুজনের গলায় দুইটা করে সূক্ষ্ম ক্ষতের দাগ। স্কুলের দপ্তরির গরু ও বাছুরের শরীরের রক্ত শুষে নিল কে? অচ্যুতদের অঙ্ক স্যার কী স্বাভাবিক মানুষ? কীভাবে হবে এই রহস্যের সমাধান?

অনীশ দেবের লেখা আগে পড়েছি। তার লেখা কেন যেন আমাকে টানেনি। 'আমি পিশাচ' সম্ভবত মৌলিক লেখা নয়। কেমন যেন ভিনদেশি একটা ভাব আছে। কাহিনি মনে রাখার মতো নয়। অতিনাটকীয়তা চোখে পড়ে। সবকিছু মিলে একবার পড়তে পারেন।
Profile Image for MD Mostafijur Rahaman.
174 reviews26 followers
November 23, 2024
মীরের ঠেকে শুনলাম অসাধারণ লাগলো শুনতে...
Profile Image for Mrinmoy Bhattacharya.
227 reviews32 followers
December 30, 2024
টানটান লেখনীর কারণে একটানা পড়ে শেষ করা গেল, কিন্তু সেই 'রোমহর্ষক' উত্তেজনা অনুভব করলাম না । হয়তো যে বয়সে এই উপন্যাস পড়া উচিত ছিল সেই বয়সটা পেরিয়ে এসেছি বলে ।

শিশু-কিশোররা এই উপন্যাস পড়ে রোমাঞ্চ অনুভব করবে, ভয় পাবে বলেই আমার বিশ্বাস ।
Profile Image for Ratika Khandoker.
344 reviews42 followers
August 30, 2024
কিশোর থ্রিলার হিসেবে বইখানা খারাপ না। গপ্পো মীরের ঠেকে এর অডিও রূপান্তর গল্পটিকে আরো শ্রুতিমধুর করে তুলেছে।
Profile Image for Maliha Tabassum.
40 reviews14 followers
September 16, 2024
বুড়ো বয়সে কিশোর উপন্যাস এখনো উপভোগ করি। সে হিসেবে অনীশ দেবের এই বইটিও খারাপ লাগেনি। আবার খুব আহামরি লেগেছে তাও নয়। অতি নাটকীয়তা মাঝে মধ্যে বিরক্তির উদ্রেগ ঘটায়। তবুও চলনসই......
Profile Image for Snehasis Das.
57 reviews1 follower
January 10, 2024
স্কুলে অঙ্কে ব্রিলিয়ান্ট ছাত্র অচ্যুত তার প্রিয় সত্যবান স্যারের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। একদিন সন্ধ্যার সময় স্কুলের চুরির সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে স্যারের ভয়াবহ চলন দেখে সে সন্ত্রস্থ হয়ে চুপ করে যায়। কিন্তু তার বন্ধুরা কুলদীপ, প্রতীক সবাই ব্যাপারটা লক্ষ্য করে এগিয়ে আসে বন্ধুর সাথে স্যারের উপর নজর রাখার কাজে।

এরই মধ্যে স্কুলের কাছে একটি গবাদি পশু হত্যা ঘটে এবং পরে দুজন মানুষেরও মৃতদেহ পাওয়া যায়। অচ্যুত এবং তার বন্ধুরা প্রমাণ সংগ্রহের জন্য চেষ্টা করে কিন্ত ভুতুড়ে আজগুবি ব্যাপারে বাকি কেউ আমল দিতে চায় না।

ব্যাপার আরো ঘোরালো হয়ে ওঠে যখন তাদেরই স্কুলের বন্ধু রাজীব হয়ে ওঠে এই অতিপ্রাকৃতের শিকার। অচ্যুতরা কি পারবে তার বন্ধুকে বাঁচাতে আর লড়াই করতে যার মরণ নেই - পিশাচ। মুচমুচে একটা গল্প যা ধরলে নামানো মুশকিল পিশাচ সমগ্রের প্রথম স্টোরি।
Profile Image for অলকানন্দা .
113 reviews5 followers
September 7, 2026
অনেকটা কিশোর হরর ধাঁচের, যেহেতু কাহিনীর মূলে রয়েছে পাঁচ কিশোরের একটি গ্রুপ। বিস্তারিত যাচ্ছি না, তবে এটুকুই বলতে পারি, রিডিং ব্লক কাটানোর জন্য এমন আমেজের গল্প মন্দ নয়। তবে অনীশ দেবের ভয়পাতালের সাথে এর কোন তুলনাই হয় না। এই গল্পে আরেকটু টান টান উত্তেজনা থাকলে ভালো হতো।
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,942 followers
July 25, 2020
মার্কিন হরর নভেলের ঠিকঠাক, একবার পড়া যায় এমন বঙ্গীকরণ— ব্যস।
Profile Image for Swagata Banerjee.
17 reviews1 follower
November 6, 2025
শেষটা আর একটু অন্যরকম আশা করেছিলাম।
Profile Image for Pabitra Ghosh.
52 reviews4 followers
November 25, 2024
খাপছাড়া প্লট, ক্যারিকেচারিস চরিত্রায়ন আর সাদামাটা সমাপ্তি! না হয়েছে গথিক না হয়েছে সাইকোলজিক্যাল... একবারে শিশুদেরই এই উপন্যাস ভালো লাগবে। অনীশ স্যার হতাশ করলেন।
Displaying 1 - 12 of 12 reviews