What do you think?
Rate this book


107 pages, Paperback
First published April 1, 1960
কোথায় যাবি তুই এখন, বৈজনাথ। অত্যাচার জুলুম আর ঘৃণা জাতিধর্ম সম্প্রদায়গত প্রচন্ড এই ঘৃণার তুফানে তুই কোথায় যাবি? কোথায় পালাবি? যেখান থেকে এই ঘৃণা এড়ানোর জন্য পালিয়ে এলি, সে ঘৃণা তো এখানেও তেমনি। তুই দুই ঐতিহ্যের প্রতি আস্থা হারিয়েছিস, এদের হাত থেকে তুই কোথায় গিয়ে বাঁচবি? হিন্দুস্থান, পাকিস্তান কোন জায়গারই নোস তুই, দুই স্থানের ওপরেই তোর সমান ঘৃণা।
"ঢোলের আওয়াজের সঙ্গে সঙ্গে 'আল্লাহু আকবর' ধ্বনি শোনা যাচ্ছিলো। এই শব্দ দুটির অর্থ 'খোদা মহান, বিরাট', আর মানুষ একেবারে ছোটো। নীচু নজর তার — বেঈমান আর বিশ্বাসহন্তা সে। সভ্যতার শীর্ষে উঠেও তার স্বভাবের দৈন্য কমেনি। তবু মানুষ মানুষ আর খোদা কোথায়। তাই এসব আওয়াজের কোনো দাম আমার কাছে নেই।"
"মৃত্যুপথযাত্রীর মুখে শেষ যে নাম উচ্চারিত হয়েছিলো সে নাম ঈশ্বরের। হত্যাকারীদের মুখেও ছিলো তাঁরই নাম।"