পাখির বাসা, না ভালোবাসার গোপন কুঠুরি? মস্তান বিজু। জেল থেকে ছাড়া পেয়ে সে ফিরে আসে। কিন্তু তবুও বিজু মুক্তি পায় না। তার অবচেতনে বারবার দেখা দেয় দৈত্যাকৃতি মাটিমাখা মানুষ। বিজু ফরতে চায় সুস্থ জীবনে। ... কিন্তু সে টার্গেট হয়ে যায় দুদিক থেকে – গ্যাঙলিডার অসিত আর পুলিশ। ... তারপর ?... পালাতে গিয়ে আচমকা আশ্রয় নেয় রাণুর ঘরে। রাণু এক নিঃসঙ্গ যুবতী। বড় জ্বালা তার যৌবনবতী শরীরখানা নিয়ে। ... তারপর? ... পাখির বাসা, না সত্যিকারের ভালোবাসার গোপন বাসা, কেউ কি জানে? কী হয় শেষপর্যন্ত? ? কোথায় এর পরিনতি?...
উল্লাস মল্লিকের জন্ম ১৯৭১ হাওড়া জেলায়, গাছগাছালি দিঘি ঘেরা এক শান্ত গ্রামে।বাবা সমরসিংহ মল্লিক, মা গীতা মল্লিক। একটু বড় হয়ে সপরিবারে চলে আসেন হাওড়া জেলারই আর এক চমত্কার গ্রাম কেশবপুরে।বাবা ছিলেন সেখানকার বিশিষ্ট শিক্ষক। স্নাতক হবার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু।চাকরি ছেড়েছেন; পেশা বদলেছেন।দুষ্টুমির বাল্যকৈশোর, অনিশ্চিত কর্মজীবন, চেনা-অচেনা, ভাল-মন্দ বাছবিচার না করেই মানুষের সঙ্গে মেলামেশা, অদ্ভুত সব ঘটনা আর স্নিগ্ধ প্রকৃতি তাঁর লেখা জুড়ে।মনে আনন্দ আর রসবোধ নিয়েই বেঁচে থাকতে চান। ২০০০ সালে লেখালিখির শুরু।বিভিন্ন বছরে ‘দেশ’ হাসির গল্প প্রতিযোগিতায় বিজয়ী।একডজন উপন্যাস, দেড়শোর বেশি গল্প আর রম্যরচনা লিখেছেন।
📑এই বই তে দুটি উপন্যাস রয়েছে - ১)🐣পাখির বাসা🐣 ২)🐣এসো আমার সঙ্গে🐣
লেখক এর লেখা এর আগেও আমি পড়েছি, ওনার লেখার মানেই হাঁসি আর তার সঙ্গে একটা রসালো ভাব থাকে, পড়তে বেশ ভালোই লাগে। এই বই ও তার ব্যতিক্রমী নয়। তবে বিভার বই মানেই যে অলৌকিক সিরিজ হবে এমনটা নয়, এটা বিভার ক্লাসিক বই , থ্রিলার ও বলা যেতে পারে। প্রথম উপন্যাসটা আমার ভীষন ভালো লেগেছে। এই উপন্যাসে বিজু জেল থেকে তো ছাড়া তো পায়, কিন্তু মুক্তি কি পায় সে? জেল থেকে ছাড়া পাওয়ার পরও তাকে কেনো পালিয়ে বেড়াতে হয় পুলিশের হাত থেকে? কী হয় শেষপর্যন্ত ? জানতে হলে অবশ্যই উপন্যাসটি পড়তে হবে। খুব বেশি বলে এই উপন্যাসগুলি স্পয়েল করে দিতে চাই না। এই উপন্যাস দুটি আলাদা আলাদা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল আলাদা আলাদা ভাবে, বিভা উপন্যাস দুটোকে একমোলাটে এনে বেশ ভালো করেছে। এই বই তে সব কিছুই রয়েছে যেমন - না পাওয়া ভালোবাসা, ভালোবেসেও বলতে না পারা, খুন না করেও খুনের দায়ে ফেঁসে যাওয়া, রাজনীতির অসীম সমীকরণ এই সব ই রয়েছে বইয়ের প্রতিটি পাতায় পাতায়। আমার দারুন লেগেছে, এক কথায় বলতে গেলে অসাধারণ একটি বই.....