কে ছিলেন তাজউদ্দীন আহমদ ?
কতটুকুই বা আমরা জানি তাজউদ্দীন আহমদ সম্পর্কে?
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ( ১০ এপ্রিল ১৯৭১, মুজিবনগর সরকার ) ছিলেন তিনি এবং স্বাধীনতার পর অর্থমন্ত্রী হন। এতটুকুই তথ্য জেনে এসেছি এতগুলা বছর। অপরদিকে, যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, স্বাধীনতার সর্বাধিনায়ক, একজন ইন্ডিভিজুয়াল যে সবার ক্রেডিট একা মেরে খেয়ে এসেছিল এত গুলা বছর। একটা মানুষকে ঘিরে এত এত প্রশংসা, অথচ সেই মানুষটাই যেখানে সমগ্র যুদ্ধ সময়টা ছিলেন দেশের বাইরে ( according to this Book - সেচ্ছায় ধরা দেন পাক বাহিনীর হাতে, এবং তাকে স্থানান্তর করা হয় জেলখানায় )।
অপরদিকে তার অনুপস্থিতে, তাজউদ্দীন আহমদ একার ঘাড়ে সমগ্র দেশের অস্থায়ী সরকার ব্যবস্থাকে সামলিয়ে ছিলেন।
বাইরের দেশ গুলা হতে সমার্থন আদাই, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ব্যবস্থা, স্বর্ণার্থীদের জন্য সাহায্য আদায় ইত্যাদি অসংখ্য কাজ করেছিলেন এমনকি মোশতাক আহমেদের ধূর্ততা এবং স্বাধীনতা বানচাল করার জন্য ষড়যন্ত্র তিনি ধরে ফেলেছিলেন। সেদিন যদি তিনি দূরদর্শী না হতেন, দেশ আজ স্বাধীন হতো না। যু্দ্ধচলাকালীন সময়ে তাজউদ্দীন আহমদ এবং তৎকালীন অনন্য নেতা বর্গ মিলে ঠিক করেছিলেন, যতদিন না দেশ স্বাধীন হয় তারা নিজেদের পরিবারের সাথে গিয়ে থাকবেন না। তাদের যুদ্ধ চলাকালীন সময়ের একমাত্র উদ্দেশ্য থাকবে দেশ কে স্বাধীনতা এনে দেওয়া, কিন্তু মজার বিষয় হচ্ছে, এক তাজউদ্দীন আহমদ ব্যতীত কেউ এই ওয়াদা পালন করতে পারেন নাই। তাজউদ্দীন আহমদ ছিলেন একজন দেশপ্রেমিক, নিষ্ঠাবান মানুষ যে দেশের কল্যাণের কথা সবসময় চিন্তা করে গিয়েছিলেন, নিজের ব্যক্তিসার্থকে সর্বদা অবজ্ঞা করে। অতঃপর যখন দেশ স্বাধীন হয়, যখন স্বাধীনতার সর্বাধিনায়ক অবশেষে দেশে ফিরে আসেন, তাজউদ্দীন আহমদ চেয়েছিলেন সমগ্র যুদ্ধ সময়টার ঘটনা তিনি ব্যক্ত করবেন, তাকে জানাবেন কে কে যুদ্ধের সময় পাশে ছিল এবং কে কে বিশ্বাসঘাতকতা করেছিল। কতটা কষ্টের দ্বারা এই স্বাধীনতাটা অর্জিত হয়েছে কিন্তু... বঙ্গবন্ধু, প্লেন থেকে নেমেই, তাজউদ্দীন আহমদের কানে কানে বলেন, "তাজউদ্দীন আমি কিন্তু, প্রধানমন্ত্রী হব।" কতটা আইরনিক।
আমি আজ শেষ করলাম, শারমিন আহমদের রচিত, তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা বইটা। বইটা পড়তে পড়তে এতটা শিহরিত হচ্ছিলাম। এমন সব ইনফো সম্পর্কে জানছিলাম, যা আমার ২১ বছরের জীবনে এসেও জানতাম না। জাস্ট ইমেজিন মগজধোলাই করতে কতটা সফল হয়েছিল আমাদের ডিক্টেটর।
আমার মনে হয় তাজউদ্দীন আহমদ তার যুদ্ধ সময়কালীন অবদান গুলার জন্য যে পরিমাণ অ্যাপ্রিশিয়েশন ডিসার্ব করে তা আমরা তাকে দিতে ব্যর্থ হয়েছি। আমরা একজনকে নিয়েই এত ব্যস্ত ছিলাম যে যুদ্ধে অন্যদের অবদান গুলা চোখে দেখি নাই। আফসোস।
এতদিনে যত পড়ছি ততই জানছি, এখন মন চাচ্ছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা কেটে কুটি কুটি করে ফেলতে। এখন ইতিহাস জানতে এক বিশাল বইয়ের লিস্ট করেছি এবং আস্তে ধীরে সবগুলা পড়ার ইচ্ছা আমার আছে৷ মজার বিষয় একটা সময় আমার ফিকশনাল বই বাদে কিছুই ভাল লাগত না, আর এখন আমি ফিকশন বাদে সব পড়ছি।
কারণ এই নন ফিকশনই ফিকশনের চাইতে অধিক থ্রিল দিচ্ছে।