What do you think?

বাংলা কী লিখবেন কেন লিখবেন
Bengali
221 pages, Hardcover
Published January 1, 1995
About the author
Nirendranath Chakraborty
77 books35 followersনীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে, ১৯ অক্টোবর ১৯২৪।পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের বিখ্যাত অধ্যাপক।শিক্ষা: বঙ্গবাসী ও মিত্র স্কুল; বঙ্গবাসী ও সেন্ট পল’স কলেজ।সাংবাদিকতায় হাতেখড়ি দৈনিক ‘প্রত্যহ’ পত্রিকায়। ১৯৫১ সালে আনন্দবাজার প্রতিষ্ঠানে যোগ দেন। একসময় ছিলেন ‘আনন্দমেলা’র সম্পাদক এবং পরবর্তীকালে ‘আনন্দবাজার পত্রিকা’র সম্পাদকীয় উপদেষ্টা।কবিতা লিখছেন শৈশব থেকে। কবিতাগ্রন্থ ছাড়া আছে কবিতা-বিষয়ক আলোচনা-গ্রন্থ। আর আছে উপন্যাস ও ভ্রমণকাহিনি।শব্দ-ভাষা-বানান-শৈলী নিয়ে রচিত বিখ্যাত বই ‘বাংলা: কী লিখবেন, কেন লিখবেন’।পুরস্কার: ১৯৫৮ উল্টোরথ, ১৯৭৩ তারাশঙ্কর, ১৯৭৪ সাহিত্য অকাদেমি, ১৯৭৬ আনন্দ। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি (২০০৪-২০১১)। সাহিত্য অকাদেমির ফেলো ২০১৬। এশিয়াটিক সোসাইটির ইন্দিরা গান্ধী স্বর্ণপদক ২০১৫। কলকাতা (২০০৭), বর্ধমান (২০০৮), কল্যাণী (২০১০) বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট।কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিদ্যাসাগর লেকচারার হিসাবে ১৯৭৫ সালে প্রদত্ত বক্তৃতামালা ‘কবিতার কী ও কেন’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।বহুবার বিদেশ ভ্রমণ করেছেন। ১৯৯০ সালে লিয়েজে বিশ্বকবি-সম্মেলনে একমাত্র ভারতীয় প্রতিনিধি।শখ: ব্রিজ ও ভ্রমণ।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
March 20, 2021
উদভ্রান্ত সেই আদিম যুগে, যখন আমি অতি কষ্টে বোঝার চেষ্টা করছিলাম ঠিক কীভাবে লিখলে সেটা খেউড় বা খিল্লি না হয়ে লেখা হয়, তখন এই বইটি জোগাড় করতে হয়েছিল।
অনেক কিছু শিখেছিলাম। তবে তার কতটা কাজে লাগাতে পেরেছি, তাই নিয়ে নিজেরই সংশয় আছে। তার ওপর "ক্রেমে ক্রেমে" বুঝেছিলাম যে আনন্দ-র এইসব নিয়ম, বিশেষত তার বানানরীতি, পুরোপুরি যৌক্তিক নয়।
তবু বলব, ফেসবুকে হাবিজাবি লিখতে-লিখতে লাইক, ওয়াও আর আদরবাসার চক্করে যাঁরা নিজের কথকতার কুশলতার বারোটা বাজাচ্ছেন, তাঁদের কাছে এই বই একেবারে অবশ্যপাঠ্য।
বানানের জন্য সংসদ বা আকাদেমি অনুসরণ করবেন। লেখা ছাপানোর আগে প্রুফ-চেকিং করাবেন। কিন্তু তার আগে এই বইয়ের নিয়ম মেনে লেখা গোছানো আর সাজানোর চেষ্টা করবেন। চরম বস্তাপচা প্লট আর কাঁদুনি-মার্কা লেখনীও এই রীতি মেনে লেখা সাজালে যে পাঠযোগ্য হয়— এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
অলমিতি।

October 25, 2022
প্রথমে ভেবেছিলাম এই বইতে হয়তো গদ্য বা পদ্য লিখার নিয়ম কারণ লিখা থাকবে। লিখা আছেও তাই। তবে বইটিকে বাংলা ভাষার শব্দের অভিধান বললেও ভুল হবে না মনে করি। বাংলা ভাষার প্রতিটা অক্ষর এর অনেকগুলি শব্দের সঠিক বানান এবং সেসব শব্দের সঠিক প্রয়োগ এই বইয়ে দেয়া আছে।
Displaying 1 - 2 of 2 reviews