Jump to ratings and reviews
Rate this book

কিন্নরী

Rate this book

131 pages, Paperback

Published September 1, 1964

Loading...
Loading...

About the author

Prafulla Roy

227 books50 followers
Prafulla Roy was a Bengali author, lived in West Bengal, India. He received Bankim Puraskar and Sahitya Akademi Award for his literary contribution in Bengali.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (60%)
3 stars
0 (0%)
2 stars
2 (40%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Shuk Pakhi.
553 reviews407 followers
January 29, 2018
কিন্নরী
লেখক - প্রফুল্ল রায়

ভালোবাসা হয় কি কিভাবে? গুন দেখে নাকি সৌন্দর্য দেখে ? রূপে গুনে হয়তো ভালোবাসা শুরু হয় তারপর তা শর্তের সীমানা পেরিয়ে যায়। তখন আর গুন দরকার হয় না, দরকার হয় না রূপের। তখন থাকে শুধু মুখোমুখি বসিবার বনলতা সেন টাইপ ব্যাপার ঘটে। প্রিয়ার চকচকে কালো চুল দেখে প্রেম শুরু হলেও সে চুল সাদা কাশফুল হয়ে গেলেও প্রেম শেষ হয় না। যদি শেষ হয় তবে সেটা প্রেম ছিলই না ছিল মোহ।

অন্ধ বাপকে নিয়ে পথে পথে গান গেয়ে বেড়ানো মেয়ে ছিবলি। নওলকিশোরবাবুর স্বার্থহীন স্নেহ যার ওপর ঝরে পরে অঝোর ধারায়। প্রতিভার জোড়ে নাম করে ফেলে ছিবলি। জোটে অনেক তাবক-স্তাবক। মাথার চুলে রুপালীসূতা দেখা দিলে, গলায় কাপ ধরলে, চামড়ায় মাকড়শার জাল দেখা দিলে সাথে থাকে কয়জনে!!

থাকে শুধু একজন, সেই যে কিশোরী বয়স থেকে ঠ্যাঙা বাজেপোড়া তালগাছের মত মানুষটা। ছিবলী যেখানেই গেছে সামনে পেয়েছে এই মানুষটার একজোড়া মায়াভরা চোখ। এর নামই কি ভালোবাসা! যে কোন প্রত্যাশা ছাড়াই একটা জীবন শুধু দূর থেকে ছিবলিকে দেখেই কাটিয়ে দিচ্ছে।
মানুষটা কি কোনদিন কাছে এসে দুটো কথা কইবে। কইবে মনের কথা তুমিই আমার বনলতা!

প্রফুল্ল রায়ের উপন্যাসের ভাষা সহজ সরল তাতে রয়েছে কাব্যিকতা। পড়তে গিয়ে কোন শব্দে হোচট খেতে হয় না। যদিও এই লেখায় প্রচুর আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে। ভাষার এই সহজতায় পাঠক সহজেই ডুবে যেতে পারেন ঘটনার ভেতরে। মানব মনের বলা যায় মানুষের সম্পর্কের একটা দিক তুলে আনেন তিনি তার উপন্যাসে, সেই সম্পর্কটা ভালোবাসার। তবে তার উপন্যাসকে হজম না করতে পারা গ্যাদগ্যাদে প্রেমের উপন্যাস লাগে নাই আমার কাছে।
Displaying 1 - 1 of 1 review