Jump to ratings and reviews
Rate this book

টুনটুনি ও ছোটাচ্চু #4

তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু

Rate this book
"রাত্রিবেলা বাসায় খুবই উত্তেজনা । অনেক দিন পর বাসায় এ রকম উত্তেজনা হয়েছে । ছোটাচ্চু একটা চেয়ারে পিঠ সোজা করে বসে আছে । তার মোটামুটি বিধ্বস্ত চেহারা । বড় চাচা ঘরে পায়চারি করছেন, একটু আগে অনেক কষ্ট করে বড় চাচা ছোটাচ্চুকে হাজত থেকে ছুটিয়ে এনেছেন ।... "

ছোটাচ্চুর জীবনটি হঠাৎ করে ভিন্ন এক দিকে মোড় নিয়েছে । এই বইটি সেই ভিন্ন জীবনের গল্প!

120 pages, Hardcover

Published February 1, 2018

16 people are currently reading
223 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

402 books1,608 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
122 (25%)
4 stars
164 (34%)
3 stars
131 (27%)
2 stars
42 (8%)
1 star
14 (2%)
Displaying 1 - 23 of 23 reviews
Profile Image for Rizwan Khalil.
377 reviews602 followers
December 18, 2020
উফ, দুর্দান্ত! অসাধারণ! মনটাই ভাল হয়ে গেল বইটা শেষ করে। আপাতঃদৃষ্টি দেখলে মনে হয় 'টুনটুনি ও ছোটাচ্চু' সিরিজের বইগুলোতে তেমন কোনোই জটিল কোন কাহিনি নেই, রোমাঞ্চকর রহস্য-অ্যাডভেঞ্চার নেই... কিন্তু টুনি-ছোটাচ্চু ও এই পাগলাটে একান্নবর্তী পরিবারটির এসব ছোট ছোট হালকা মেজাজের হাস্যরসাত্মক গল্পগুলোই তাদের ভেতরকার মানবিক গভীরতা, আন্তরিকতা আর মূল্যবোধ দিয়ে মন ছুঁয়ে দিয়েছে প্রতিবার, এবারও। বইটা শেষ করার পর এক অদ্ভূত ভাল লাগার তৃপ্তি মনকে আবেশিত করে রাখে অনেকক্ষণ!

আগের বইগুলোর মতো এক নিঃশ্বাসে এটাও শেষ করে মনে হয়েছে প্রতিটা চরিত্রই যেন আমার নিজের আপনজন, প্রতিটা টুকরো টুকরো ঘটনা যেন আমার পরিবারের, আমার কাছের মানুষদের নিয়ে। আমার আশৈশব অতিপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে বর্তমান সময়ে অনেককেই অনেক সমালোচনা করতে দেখেছি তিনি আর আগের মতো মন লাগিয়ে লেখালেখি করেন না, আমি নিজেও পুরোনো পাঠক ও ভক্ত হিসেবে বহুবার হা-হুতাশ করেছি আশি-নব্বই দশকে তিনি কী দারুণ দারুণ লেখা আমাদের উপহার দিয়েছেন অথচ এখন সব ঘুরেফিরে কেমন জানি সেই একই গতানুগতিক চর্বিত চর্বণ হয়ে থাকছে... ওয়েল, এই ২০১৮ সালেও যখন তিনি এমন অপূর্ব কিশোর উপন্যাস তথা কিশোর সিরিজ লিখতে পারেন, যার প্রতিটি পর্ব মনকে নিখাঁদ ভালো লাগায় ডুবিয়ে দেয়, নিজের পাঠকসত্ত্বাটিকে আবিষ্কার করি যেন সেই বিশ বছর আগের কৈশোরে ফিরে গেছে, প্রতিটি পৃষ্ঠা পিচ্চিকালের মতোই নির্মল বিনোদন দান করে - তখন লজ্জায় অধোবদন হতেই হয়, পাশাপাশি প্রিয় লেখককে বহু-বহুদিন পর আবার সেই স্বরূপে ফিরে পাবার স্বস্তি-আনন্দে পাঠকমন ভরে ওঠে। ধন্যবাদ প্রিয় লেখক, বুড়ো বয়সে নিজের কৈশোরকে আবার মনে করিয়ে দেয়ার জন্য। আগামি বইমেলায় আমি আর কোন বইয়ের জন্য অপেক্ষা করি আর না করি, টুনি-ছোটাচ্চু-শান্ত-ফারিহা-টুম্পা-মুনিয়া-ঝুমু খালাদের নতুন নতুন সব তুমুল মজাদার কাজকারবার পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব।
Profile Image for Pranta Dastider.
Author 18 books326 followers
March 18, 2018
রাত জেগে শেষ করলাম বইটা। কি যে ভাল লাগল তা আর বলার অপেক্ষা রাখে না। সিরিজের আর বই হবে কিনা জানা নেই। তবে হলে ভাল হবে। যেটুকু হয়েছে তাতে আমি যথেষ্ট সন্তুষ্ট। বইয়ের রিভিউ লেখা হয়নি সেভাবে বড় করে, তাই বলা হয়নি বইয়ের ভেতরের ছবিগুলোর কথা। ছবিগুলো গল্পের সঙ্গে একেবারে প্রাসঙ্গিক এবং চমৎকার। আগেকার বইতে এই প্রথা চালু ছিল। ছবি ছাড়া কিশোর উপন্যাস কেমন যেন লাগে। আশাকরি দেশীয় প্রকাশকরা এই রীতিতে ফিরে আসার চেষ্টা করবেন পুনরায়।

এই বইয়ের সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটা হল শান্ত। ভাল ছেলে, কিন্তু টাকার কাঙাল। ওর টাকা চাওয়ার নমুনা দেখে আমি হাসতে হাসতে শেষ! টুনিতো অবশ্যই ভাল, সেই সঙ্গে ঝুমু চরিত্রটিও বেশ উজ্জ্বল। বিশেষ করে এই বইতে ঝুমু, শান্তর চরিত্রদুটো বেশি স্পষ্ট করে দেখা গেছে।

আগামিতে সিরিজে নতুন বই না এলে হয়তো এগুলোই আবার পড়ব। সল্প পরিসরে এত সুন্দর করে বাস্তব পৃথিবীর অসঙ্গতিগুলো তুলে ধরা চাট্টিখানি কথা নয়। লেখককে কুর্নিশ করি তার দক্ষতার জন্য।
Profile Image for Abu Sayed Suvo.
12 reviews11 followers
December 30, 2018
প্রথম তিনটা বই পড়া না থাকলেও সিরিজের চতুর্থ বইটা পড়ে যথেষ্ট মজা পেয়েছি। টুনি চরিত্রটাকে প্রথমে বয়স অপেক্ষা একটু পাঁকনা লেগেছে, পরে অবশ্য গল্পের সাথে দারুনভাবে মানিয়ে গেছে। সব থেকে ইন্টারেস্টিং লেগেছে "ঝুমু খালা" চরিত্রটা এবং তার কাজ ও কথা, "দুই নম্বুরির ছাওয়াল চাইর নম্বুরি"

বইয়ে সবথেকে ভালো লেগেছে নাইনে পড়ুয়া একটা মেয়ের বিয়ে আটকানোর অধ্যায়টা। আমার সাধ্য থাকলে এই গল্পটা নিয়ে আমি ছোটখাট একটা নাটক বানিয়ে ফেলতাম। ঝুমু খালা চরিত্রটা কল্পনা করতে গেলেই "মনিরা মিঠু" এর মুখ চোখের সামনে ভেসে উঠছে। ছোটাচ্চু কাউকে নিলেই হবে (ভ্যাবলা টাইপ ছেলে দেখে) , তবে টুনি চরিত্রটার জন্য মুশকিল হবে! :-/

ছোট বেলায় দেখতাম গল্প কিংবা কবিতার সাথে কল্পনা করার সুবিধার্থেই বোধহয় ছবি দেয়া থাকতো। আমি ছবিগুলো খুব উপভোগ করতাম এবং উপরের ক্লাসে উঠে সেটা মিস করেছি। এই বইটাও বোধহয় ছোটদের জন্য, প্রতি অধ্যায়ে একটা করে ছবি দেয়া। কিন্তু বইটা পড়ার সময় আমি দারুন উপভোগ করেছি। এক বসায় পড়ার জন্য বা জার্নিতে পড়ার জন্য এধরনের হালকা গোছের বই আমার পছন্দ। যেখানে চিন্তা করার খুব বেশি কিছু নেই এবং সময়টা ফুরফুর করে আনন্দে কেটে যায়। সিরিজের প্রথম তিনটা বই পড়ার ইচ্ছা আছে।
Profile Image for Moumita Hride.
108 reviews64 followers
May 9, 2018
প্রতিবারের মত খুব আগ্রহ করেই বইটা নিয়ে বসেছিলাম। কারন, মুহাম্মদ জাফর ইকবালের এই সময়ে শুধু এই সিরিজের বইগুলাই ভালো লাগে। কিছু নতুনত্ব আছে বইগুলায়। মজা লাগে পড়ে। এই বারের গল্পগুলা পড়ে কেমন জানি হতাশ হয়েছি। গল্পগুলায় মেজর কোন টুইস্ট নেই। ম্যাড়ম্যাড়া টাইপ। কেন জানি চরিত্র গুলোও জমে উঠেনি। টুনটুনি চরিত্রের আধিক্য লক্ষ করা যায়। অন্য চরিত্র গুলো সাইড রোল প্লে করেছে যেন! গল্প গুলা ভালো, সাদামাটা। সিরিজের আগের গল্পগুলার মত মাইন্ডব্লোইং না। দুঃখজনক হলেও সত্যি যে, উনি আসলেই খুব অনইচ্ছাকৃত ভাবে লিখেছে এই বইটা তা বোঝাই যায়। এই গল্পগুলা হয়তো ক্লাস ৫/৬ এর বাচ্চাদের ভালো লাগতে লাগতে পারে কিন্তু আগের বইগুলা সত্যি অসাধারণ ছিল! সব বয়সীদের পড়ার মত ছিল।

রেটিং: ২.৭/৫
Profile Image for Kaz Brekker.
37 reviews57 followers
March 28, 2018
well, it was good but, didn't meet my expectations
Profile Image for Rukaiya.
19 reviews3 followers
April 6, 2024
বইটা পড়ে খুবই হতাশ হইছি। জাফর স্যার আগে যত ইফোর্ট দিয়ে বইগুলা লিখতেন তার দুই পার্সেন্টও এইটাতে দেন নাই মনেহয়৷ খুবই দায়সারা লাগছে।
Profile Image for Rashikur Rahman.
Author 4 books32 followers
February 10, 2018
সিরিজের চতুর্থ বই। আমার কাছে বেস্ট লেগেছিল তিন নম্বরটা। আর সব থেকে সাদামাটা লাগলো এবারেরটা। অনেকটা দায় সারা লেখা মনে হল। বেশ কয়েকটা গল্পে সাজানো হয়েছে বইটি। এই সিরিজের অন্যান্য বইগুলো এটার থেকে বেটার ছিল। কিছুটা আশাহত আমি। শৈশব- কৈশোর এর নায়কের কাছ থেকে এমন লেখা পেতে ভালো লাগছে না। প্রতিবার ভাবি এবার বুঝি আগের মত কিছু পাবো। কিন্তু শেষে আশাহত। যে বয়সী পাঠকদের জন্য লেখা তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও বইটিকে ভালো বলা যাবেনা। পড়ে দেখতে পারেন। না পড়লেও বেশী ক্ষতি নে��।
Profile Image for Tahmidul Islam.
83 reviews4 followers
February 18, 2018
হাসতে হাসতে অবস্থা খারাপ! অনেক দিন কোন বই পড়ে এত হাসি না। বই এর ভেতরে অনেকগুলো আলাদা আলাদা ছোট গল্পের মত। এক বই এ যে সমাজের কত রকম ভাল খারাপ দিক (মূলত খারাপ) তুলে ধরেছে! নতুন অনেক কিছু শিখলাম।
Profile Image for Wasima.
86 reviews41 followers
April 9, 2018
একদম ভাল্লাগলোনা।সিরিজের সবচেয়ে বাজে বই!কোনো নতুনত্ব নেই।গল্পগুলোও দায়সারা গোছের।
Profile Image for আহসানুল করিম.
Author 3 books27 followers
May 2, 2018
ছোটদের বই পড়ে বড়দের মতন মাথা নেড়ে কম কম তারা দেওয়ার অপসংস্কৃতি বন্ধ হোক।
Profile Image for Sovera Alam.
57 reviews4 followers
June 11, 2024
৩.৭৫ ⭐
১. ফিরে এলো ছোটাচ্চু (Chotacchu lost his detective agency from a fraud guy who tricked him into signing a contract)
২. জাল নোট( A case of fake note making business)
৩. বুবাই কাহিনী (a woman and a gang use children for a begging business. and that woman used Maria's child for this. Maria is a relative of Tony. She solved the mystery behind the strange behavior of Maria's child)
৪. বিউটি পার্লার(a guy who pretended to be a woman came to a beauty parlour)
৫. ঝুমু খালার গ্রামের বাড়ি( jhumu khala's sister was forced to get married illegally and Tony,Fariha apu, Chotacccu, Jhumu khala stopped it)
৬. কবি ( a story about a girl who's in class 1 but she's very talented and wrote a poem to the newspaper but got rejected thinking she stole it from another. Tuni helps her get her revenge.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for অলকানন্দা .
110 reviews5 followers
June 12, 2021
বেশি কিছু বলব না,
শুধু মনে হল পৃথিবীর সব ভালো আর বোকাসোকা আধপাগল মানুষগুলো বুঝি এক প্ল্যাটফর্মে চলে এসেছে, যাদের মধ্যমণি হচ্ছে ১১ বছর বয়সী টুনটুনি।

প্রেমে পড়ে গেলাম গোটা সিরিজটির।
প্রতিটি চরিত্রই অসাধারণ, কারণ তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে গল্পচ্ছলে, নানান হাস্যরসের মাধ্যমে। কখনো সচেতনতা, কখনো মানবিকতা, কিংবা কখনো দায়িত্বশীলতা-- জীবনের এসব অপরিহার্য দিকগুলোকে টুনির অপূর্ব উপস্থিত বুদ্ধিমত্তা আর সৃজনশীলতার আঙ্গিকে পেশ করেছেন প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যার!

ধন্যবাদ আপনাকে, জীবনের এ পর্যায়ে এসে আরেকটিবার আমাকে শৈশবের দরজায় কড়া নাড়বার সুযোগ করে দেয়ার জন্য, টুনির মত করে সবাইকে ভালবাসতে শেখানোর জন্য।
নতুন আঙ্গিকে ও দৃষ্টিভঙ্গিতে সবাইকে বিচার করতে শেখানোর জন্য।
Profile Image for Rabab Rayan.
34 reviews1 follower
March 9, 2018
I first reading the stories on Kishor Alo. They were the first thing i used to read. After the short stories were stopped being published I was heart broken. I learned that Zafar Iqbal started writing the stories again and I knew I had to read them.
Profile Image for Galib.
276 reviews69 followers
December 21, 2018
অন্য তিনটা'র মত অতখানি ভালো লাগেনি + ধর্ম নিয়ে নিজস্ব ভাবনা / বিদ্বেষটাও ঢুকিয়ে দিয়েছেন এখানে ।
Profile Image for Avijit.
26 reviews3 followers
May 11, 2021
সরল গল্প, পাগলাটে মানুষজনের গল্প।
Profile Image for Muntahi Hasan Akhiar.
14 reviews7 followers
July 24, 2019
অন্য সব বইয়ের মাঝেও "টুনটুনি ও ছোটাচ্চু" শব্দ দুটি মনের গভীর কোণে স্থান নিয়েছে। ছোট থেকে এই সিরিজের বই গুলো পড়ে আসছি, তাই যখনই মধুর শব্দদুটি কোথায় দেখি, চোখ আটকে যায়, পড়ার জন্য মন অস্থির হয়ে পরে। এই বইটিও মনের সেই অস্থিরতাকে সম্পুর্ণভাবে আশাহীন করেনি। সিরিজের অন্য সব বই এর মত এই বইতেও যথারীতি রয়েছে ছোটাচ্চুর উদাসিনতা, সরলতা, শান্তর পাগলামো, টুনির তাৎক্ষণিক বিচক্ষণতা, বাচ্চাদের মজার ঘটনা, পাশাপাশি একটি গল্পতে ঝুমু খালাকেও সামাজিক কুসংস্কার এর বিরুদ্ধে বলিষ্ঠভাবেই খুজে পাওয়া গিয়েছে। এই বইটিতেও রয়েছে সোশ্যাল ট্যাবু, অন্যায়, প্রতারণার বিরুদ্ধে লেখকের বলিষ্ঠ বিবেচনাবোধ ও সচেতনতার উপায় শিশুদের ভাষায় তুলে ধরা প্রভৃতি। কিন্তু পূর্বের বইয়ের মতো বিভিন্ন গল্পের মত, গল্পগুলোতে কোন মূল আকর্ষণের কোন কেন্দ্রবিন্দু নেই। মাঝে মাঝে পড়ার সময় মনে হয়েছে খুব তাড়াহুরা করে লেখা শেষ করা হয়েছে। তবুও মনের গভীর কোণে স্থান করে নেওয়ায় সব কিছুর উপরে বইটি ভালই লেগেছে।
Profile Image for Rifat Sharna.
32 reviews4 followers
March 1, 2018
যাক, ছোটাচ্চুর বিয়ে ঠিক বান্ধবীর সাথে ছাড়াছাড়ি হয় নি তাহলে :p , ফিরে এসেছে এই বইয়ে :) তবে দুইটা গল্পের ফিনিশিং তাড়াহুড়ো করে হয়েছে মনে হল, আর বাচ্চাকে ভিখারি বানানোর কাহিনীটা আসলেই বাস্তবেও হয়েছে, কোথায় যেন শুনেছি, তাই গল্পের শুরুতেই পরিণতি ধরে ফেলেছি! :)
Profile Image for Nahiyan Preema.
5 reviews4 followers
March 18, 2018
অসাধারণ একটা বই। মন ভালো করে দেওয়ার মতো। কাহিনিগুলো পড়ে মনে হয়েছিলো একদম শৈশবে ফিরে গেছি। খুবই আনন্দদায়ক।
Profile Image for সায়কা শাহরিন.
152 reviews67 followers
August 24, 2018
এটা প্রথম দুইটার মতো হয়নাই, কিন্তু স্বল্প সময়ে লেখা, তাই আশাও কম ছিলো।
Profile Image for Shaon Arafat.
131 reviews31 followers
September 7, 2018
অসাধারণ! মন ভালো করে দেওয়া একটা বই!
Displaying 1 - 23 of 23 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.