Jump to ratings and reviews
Rate this book

তিন রক্ত হিম

Rate this book
ভৌতিক উপন্যাস “ওরা থাকে পাতালে”

ডাকা-বুকো ছেলেমেয়েদের টানটান অ্যাডভেঞ্চার “নাইটস্কুলের কম্যান্ডোদল”

আর এক বিড়ালমানবীর ভয়াল-সুন্দর রহস্যকাহিনি ‘মারিয়ানা মারিয়ানা”।

ভিন্ন ভিন্ন স্বাদের তিনটি উপন্যাসের সংকলন দুই মলাটের মধ্যে। উপন্যাসগুলোর মধ্যে মিল একটাই। সৈকত মুখোপাধ্যায়ের চমকপ্রদ প্লট আর ঝরঝরে ভাষার জাদুতে শেষ না করে কোনোটাই ছাড়া যাবে না।

Hardcover

Published February 3, 2018

Loading...
Loading...

About the author

Saikat Mukhopadhyay

58 books124 followers
তাঁর জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি অর্জনের পরে তিনি রাজ্য সরকারের অধীনে আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দুই-দশকের লেখক-জীবনে তিনি প্রাপ্তবয়স্ক এবং কিশোর-সাহিত্য, উভয় ধারাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাপ্তবয়স্কদের জন্য তিনি যখন গল্প-উপন্যাস লেখেন, তখন ঘটনার বিবরণের চেয়ে বেশি প্রাধান্য দেন মানব-মনের আলোছায়াকে তুলে আনার বিষয়ে। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তাঁর বহু কাহিনি রেডিও-স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার এবং নান্দনিক সাহিত্য সম্মান।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (14%)
4 stars
20 (31%)
3 stars
30 (46%)
2 stars
4 (6%)
1 star
1 (1%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Harun Ahmed.
1,781 reviews525 followers
August 10, 2021
একবার পড়ার জন্য ভালোই।না পড়লেও বিশেষ ক্ষতিবৃদ্ধি নেই।
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,920 followers
May 17, 2021
একটি বিশ্রী বই পড়ে মেজাজ একেবারে খিঁচড়ে গেছিল। সেটা শরিফ করার জন্য বেছে নিলাম আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকের এই বইটিকে।
কী-কী গল্প আছে এতে? আছে বিভিন্ন সময় পূজাবার্ষিকীতে প্রকাশিত তিনটি বড়োগল্প। তারা হল~
১) ওরা থাকে পাতালে: কোলিয়ারি এলাকার কিংবদন্তি এবং জোম্বি বা দানোর প্রবাদ জুড়ে লেখা এই কাহিনি আপাতভাবে ভয়ের হলেও আদতে ভারি করুণ। গল্পের মধ্য দিয়ে কিশোর ও কিশোরীদের মনুষ্যত্বের পাঠ দেওয়ায় এমন লেখাই তো প্রকৃত ভূমিকা নেয়।
২) নাইট স্কুলের কম্যান্ডোদল: আমার মতে এটি সৈকত মুখোপাধ্যায়ের এযাবৎ শ্রেষ্ঠ রচনা। একদা পথশিশু, এখনও একেবারেই টুকিটাকি কাজ করে পেট-চালানো একঝাঁক ছেলেমেয়ে উপস্থিত বুদ্ধি আর নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে কীভাবে তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে উদ্ধার করল— সেই নিয়েই গড়ে উঠেছে এই কাহিনিটি।
৩) মারিয়ানা মারিয়ানা: প্রশান্ত মহাসাগরীয় লোককথা তথা আর্বান লেজেন্ডের আদলে লেখা এই কাহিনিটি সম্ভবত এই বইয়ের সবচেয়ে অন্ধকার লেখা। তবে এতেও কিন্তু নীল আকাশ আর রঙিন প্রজাপতির মতো আশা তথা মনুষ্যত্বের কথাই বলেছেন লেখক।
সব মিলিয়ে, মন ভালো করতে চাইলে এই বইটি একদম আইডিয়াল। তবে আমি আবারও বলব, দ্বিতীয় কাহিনিটি শেষে পড়বেন। ওটি পুরো "আহা!" টাইপের লেখা।
Profile Image for Gourab Mukherjee.
170 reviews24 followers
December 3, 2019
96পাতার এই বইয়ে আছে তিনটি গল্প।
1) ওরা থাকে পাতালে - একটি ভৌতিক গল্প। বেশ সুন্দর প্লট। গল্পের শেষ খুব আবেগপ্রবণ করে তুলবে। মোটের ওপর খুব ভয়ের নয় কিন্তু বেশ উত্তেজনা সৃষ্টিকারী।

2) নাইট স্কুলের কমান্ডো দল - একদল বাচ্চা কিভাবে এক দল kidnapper দের বোকা বানিয়ে তাদের শিক্ষক কে উদ্ধার করে তার গল্প। প্রচণ্ড গুছিয়ে লেখা আর বুদ্ধির গল্প।

3) মারিয়ানা মারিয়ানা - এই গল্পটি ঠিক ভূতের না। তবে তন্ত্র মন্ত্র নিয়ে তাই অদ্ভুত আর ভয়ানক বলাই যায়। গল্পের মধ্যে দিয়ে এক সুন্দর শিক্ষা দেওয়া আছে যা পড়তে পড়তে পাঠক অনুভব করবেন।



মোটের ওপর বলা যায় - অপ্রাসঙ্গিক নামকরন কে যদি ক্ষমা করা যায় তাহলে বইটি বেশ ভালো তিনটি গল্পের সমাহার যার সবকটি আলাদা আলাদা ধরনের। পড়ে বেশ ভালো সময় কাটলো।
তবে এমন বিভ্রান্তিকর নামকরন না করাই ভালো। একরকম আশা ছিল পেলাম আরেক। তবে যা পেয়েছি তা খারাপ না। শুধু আলাদা স্বাদের।

বিরিয়ানি খাওয়ানো হবে বলে যদি লুচি - আলুর দম খাইয়ে দেওয়া হয় সেরকম অনেকটা।
Profile Image for Anushtup.
47 reviews54 followers
September 4, 2020
বইপড়া - তিন রক্ত হিম
----------------------------------

অলৌকিকের একটা নিজস্ব মৌতাত আছে। পাঠক তো বটেই, লেখকও সম্ভবত এই জঁরে একবার পদার্পণ করলে এক অন্য মোহময়তায় আবিষ্ট হয়ে যান।

সেই 'অন্য' লেখকের দেখা পেলাম Saikat Mukherjeeদার 'তিন রক্ত হিম' নামের নতুন বইটিতে। এটা এখন হয়তো আর নতুন নয় কারণ বইমেলাতেই বেরিয়েছিল, তবে আমার কিনা এদ্দিনে পড়ার সুযোগ হ'ল!

তিনটে গল্প নিয়ে এই সংকলন। তিনটেই, গড়পড়তা কিশোরপাঠ্য রহস্য রোমাঞ্চের চেয়ে বিষয়ে, স্বাদে আলাদা। তিনটেই, সৈকতদার অন্য যা রহস্য রোমাঞ্চ পড়েছি এতাবৎ - 'অলৌকিক সৈকত', 'মৃত্যুর নিপুণ শিল্প', 'মরণবিভা' - র গল্পগুলোর থেকে বেশ অন্যরকম।

এক এক করে বলি।

১) "ওরা থাকে পাতালে"

এটা ভৌতিক গা ছমছমে গল্প। বেশ একটা রোমাঞ্চকর শিহরণ পেয়েছি এ গল্পটা পড়তে গিয়ে। যদিও লেখার ধরণ পুরোই আলাদা, তবু যেন হেমেন্দ্রকুমার রায়ের মত। ভিন্টেজ, ক্লাসিক ফ্লেভারের লেখা।

তবে কিনা সৈকত মুখার্জি হলেন সৈকত মুখার্জি, তিনি সব ছাপিয়েও শেষ অবধি মানুষের মন লিখে যান তাঁর জাদুকলমে। অতএব এ গল্প যতটাই পিশাচের অলৌকিকতার, ততটাই দুই বাবার সন্তানস্নেহের হয়ে উঠেছে।

ভালো লাগার জন্য হয়তো এই দুই স্বাদের নিখুঁত মেলবন্ধন সবচেয়ে বেশি দায়ী।

২) "নাইটস্কুলের কম্যাণ্ডোদল"

একটা অ্যাডভেঞ্চারের লেখা। বেশ ঘটনাবহুল, জমজমাট গল্প। গল্পের সেরা হল চরিত্র নির্বাচনের পিছনে ভাবনাটা - সত্যিই তো, এই স্তরের ছেলেমেয়েদের পক্ষেই সবচেয়ে সহজ ভীড়ে মিশে যাওয়া, আর প্রতিকূলতার মধ্যে চট করে কোনো সমাধান বার করে নেওয়া।

কিছু সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন লেগেছে প্লটে। তবে সব মিলিয়ে পড়তে বেশ লাগবে।

৩) "মারিয়ানা মারিয়ানা"

নিঃসন্দেহে এ বইয়ের সেরা গল্প। কোনরকম রগরগে বর্ণনা, অ্যাকশন, ভয়াবহ বিবরণ ছাড়াও মেরুদণ্ডে এমন ভয়ের স্রোত বইয়ে দিতে পারা সহজ নয়। তার বিপরীতে একই সঙ্গে গড়ে ওঠে দুই অসমবয়েসী বন্ধুর মরমী বোঝাপড়ার গল্প।

শেষ অবধি কি এটাই বললেন লেখক, ভালোবাসতে পারার ক্ষমতার চেয়ে শক্তিশালী আর কিছু নেই?

(তবে, ব্যক্তিগত ভাবে একদম শেষটুকু বাদ গেলেই আমি খুশি হতাম। বাহ্যিক রূপ পালটানোর, পরিচয় পালটানোর দরকার ছিল কি? 'শ্রেক' এর শেষ মনে আছে? ট্রু লাভ'স কিস কিন্তু ছকবাঁধা 'বিউটিফুল' চেহারায় নিয়ে যায়নি তাদের! বরং আবরণ আর রূপ তুচ্ছ করতে শিখিয়েছিল সে ট্রু লাভ। এই গল্পের শেষটা কেন জানি না আমি তেমনই আশা করেছিলাম। তবে এটা নিতান্তই ব্যক্তিগত মত।)

পাহাড়ি উপজাতিদের মিথ, রহস্যে ঘেরা কবর, ভয় হিংসা প্রতিশোধের টানাপোড়েন - সব মিলে এককথায় জম্পেশ লেখা।

বইয়ের প্রচ্ছদ, বা বইয়ের নামটা আমার খুব একটা আকর্ষক লাগেনি। তবে কিনা, এত চমৎকার লেখার সামনে ওগুলো নেহাতই গৌণ ব্যাপার।

বই : তিন রক্ত হিম
লেখক : সৈকত মুখোপাধ্যায়
প্রকাশনা : দেব সাহিত্য কুটীর
মূল্য : ১৩০/
70 reviews11 followers
August 1, 2021
First thing first, if you want to buy this book for any Juvenile, then this is perfect - as it would give all the tastes of Horror/Suspense/Thriller in a single book. Further the writers writing is so enticing, even adults (like me) would like to read some more written by Mr. Mukhopadhyay in a sitting.

Now, what does this book contain?
It contains three short (?) stories. I should rather write about them individually one by one so that all can have a glimpse of the contents of the book.

1. They live in the hell (ওরা থাকে পাতালে): This is a horror short story (I would rather say a novella), and the best of the three in my opinion. The story is oriented around a Mining Engineer who have been shifted to a new workplace which is far from the town with his son and wife. Caretaker of their new house is kind of crazy and always says that it was not good for them to shift here. Why he does that? I will held up this question for the prospective readers.

2. The Commandos of the Night School (নাইট স্কুলের কম্যান্ডোদল): How some poor children, living in the slum, saves their beloved one is the main plot of this story. There are many morals what the writer tries to catch upon, and maintained a good thrill journey in the entire reading session of this one but I did felt it is more appropriate for the teenagers out there.

3. Mariana Mariana (মারিয়ানা মারিয়ানা): I think this is the poorest one of the three, totally for children. I liked the messages of the writer passed through it, yet did not liked how he formed the plot oriented around the old monk. However, at the beginning it was a great read.

Finally I want to like to talk about another most important aspect of the book, the cover. This kind of exceptional covers are rare find in the Bengali literature. Kudos to Rudranil Ghosh for this one and I encourage him to reflect more of his ideas for book-covers in the future.
Profile Image for Mrinmoy Bhattacharya.
226 reviews34 followers
January 14, 2020
আজই শেষ করলাম বন্ধু গৌরবের থেকে উপহার পাওয়া এই বইটি । বর্তমানে রহস্য-রোমাঞ্চ-থ্রিলার জঁনরার অন‍্যতম প্রিয় একজন লেখক হলেন ‛সৈকত মুখোপাধ্যায়’ । এই সংকলনটিতে আছে তারই লেখা তিনটি উপন‍্যাসিকা ।

১. ওরা থাকে পাতালে :
প্রথম থেকে শেষ অবধি গা-ছমছমে পরিবেশ, পাহাড়ি বৃষ্টির ভয়াবহ রূপ এবং এর পাশাপাশি কয়লা-খাদানের বিবরণ বেশ উপভোগ্য করে তুলেছে উপন‍্যাসটিকে । যে কোনো গড়পড়তা ভৌতিক গল্পের চেয়ে বেশ এগিয়ে থাকবে এই কাহিনীটি । মানবিক সম্পর্কের বিভিন্ন রূপ এবং গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া চরিত্রের উপস্থিতি এই উপন‍্যাসের মূল বিশেষত্ব । আদ‍্যোপান্ত ভয়ের মোড়কে সাজানো থ্রিলার উপন‍্যাসটি বেশ ভালো লেগেছে ।

২. নাইটস্কুলের কম‍্যান্ডোদল :
প্রতিটি লাইনে লাইনে রোমাঞ্চ দিয়ে সাজানো, অসম্ভব বুদ্ধিদীপ্ত একটি কাহিনী । নিঃসন্দেহে এই সংকলনের সেরা গল্প এটিই ।

৩. মারিয়ানা মারিয়ানা :
লাভক্র‍্যাফ্টিয়ান হ��রের মতো এক মিথ দিয়ে শুরু হয়েছে অসাধারণ এই ফ‍্যান্টাসি উপন্যাস । আড়াইশো বছরের পুরোনো মিথ যদি হঠাৎ অভিশাপের মায়ানিদ্রা ভেঙ্গে জেগে ওঠে , কি হবে তখন?
এই উপন্যাসে হাত ধরাধরি করে আছে ছবির মতো সুন্দর এক পাহাড়ি গ্রাম, গা ছমছমে দূর্গের ধ্বংসাবশেষ আর আতঙ্কের শিরশিরানি অনুভূতি । কখনো কখনো শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন‍্যেই উপন্যাস লেখা হয় না, কারণ এই উপন‍্যাসে ভয়ের আড়ালে রয়েছে মূল‍্যবোধের সরল হাসিমাখা চাউনি । খুব সুন্দর অন্তর্নিহিত অর্থ মিশিয়ে লেখক সৃষ্টি করেছেন এই ফ‍্যান্টাসি উপন‍্যাসটি ।
19 reviews1 follower
June 8, 2021
ঠিক রক্ত হিম করা নয়, তবে রোমাঞ্চ আছে - এরকম তিনটি ভিন্ন স্বাদের কিশোরপাঠ্য গল্প নিয়ে সৈকত মুখোপাধ্যায়-এর লেখা তিন রক্ত হিম। প্রকাশক - দেব সাহিত্য কুটীর।

প্রথম গল্প ওরা থাকে পাতালে একটি ভৌতিক গল্প। নির্জন কোলিয়ারি এলাকার পটভূমিতে, সাবলীল কলমে লেখা, ভৌতিক কাহিনী - যা কেবল ওই প্রেতাত্মার প্রতিশোধ-মার্কা প্রাগৈতিহাসিক ভূতের গল্প না হয়ে শেষে আলাদা মাত্রা পেয়েছে।

দ্বিতীয় গল্প নাইট স্কুলের কমান্ডো দল একদল কিশোর কিশোরী কীভাবে তাদের বুদ্ধি ও প্ল্যানিং-এর জোরে তাদের শিক্ষককে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে - তার গল্প। যুক্তিগুলো সুন্দর সাজিয়েছেন লেখক; তবে শেষের অংশের প্লটটা পড়ে সব কিছু মিলে গেছে গোছের একটা প্রতিক্রিয়া আসতে পারে; কিন্তু সেটা হয়তো এরকম অনেক ডিটেকশন-থ্রিলারের গল্পে মনে হয়েই থাকে। মূল গল্পে ঢোকার আগে, কাহিনীর শুরুর দিকটা একটু দীর্ঘয়িত লেগেছে।

তৃতীয় এবং শেষ গল্প মারিয়ানা মারিয়ানাতে অপদেবতা ডাইনি ইত্যাদি উপাদান থাকলেও গল্পটি মূলত রূপকধর্মী। রোমাঞ্চ থাকলেও গল্পের মানবিক দিকটিই এর প্রতিপাদ্য।

প্রথম গল্পটি ছাড়া সেই অর্থে রোমহর্ষক গল্প বাকি দুটো নয়। প্রচ্ছদটিতেও উৎকর্ষসাধনের সুযোগ ছিল, গল্পের প্লটানুগ হতে পারতো আরও। তবে বইয়ের নাম দেখে আগে থেকে কোনো ধারণা না তৈরি করে গল্পগুলি পড়লে বইটি উপভোগ্য হবে বলেই মনে হয়। অন্তত আমার ক্ষেত্রে সেরকমটিই হয়েছে।
Profile Image for Saubhik Sarkar.
60 reviews2 followers
June 23, 2020
বইটা পড়ে একটা কথাই মনে হল, আচ্ছা, বইটা পড়তে কি একটু দেরি হয়ে গেলো আমার?
লেখকের প্রথম বই পড়েছি, "ঈশ্বরের নষ্ট ভ্রূণ"। এই বই যে standard set করে গেছে, তার পর থেকে যাই পড়ি না কেন, unconsciously ঐ একটা comparison মনে আসতে থাকে।
যায় হোক, "মৃত রাজা জাগো" যেমন ৩টি অসামান্য আলাদা স্বাদের গল্পের মিশেল ছিলো, "তিন রক্ত হিম" ও তাই।

এই বইয়ের "ওরা থাকে পাতালে" গল্পটির যে বর্ণনা দিয়েছেন লেখক, আমি সত্যিই চোখের সামনে কল্পনা করেছি। প্রচুর জিনিস জানতে পেরেছি গল্পটা পড়ে, গল্পের ছলে এভাবেও যে information দেওয়া যায়, তা শিক্ষণীয়।

"Night school এর commando দল" খুব বুদ্ধি করে লেখা একটা গল্প। গল্প পড়তে পড়তে মনে হয়েছে ৫ বন্ধুর plan এ আমিও অংশ নিয়েছি, আর যখন সবচেয়ে বুদ্ধিমান character টি solution দিয়েছে সবার সাথে আমি ও ভেবেছি আরে, এটা তো কিছুক্ষণ আগেই পড়লাম, মাথায় এলো না কেন!!

লেখক লিখেছেন, "মারিয়ানা মারিয়ানা" তিনি লিখতে শুরু করেছিলেন lovecraftian horror হিসেবে। কিন্তু তিনি যে Saikat Mukhopadhyay, তার গল্পের শেষ এরকম হবে না তো, কার হবে!!

Happy reading.
P.S. বইয়ের প্রচ্ছদ ও নাম টা অন্য কিছু ভাবাই যেত!!
Profile Image for Bidisha Chowdhury.
55 reviews24 followers
July 22, 2021
তিনটে গল্প নিয়ে তৈরী এই বইটি, তা নাম দেখেই আন্দাজ করা যায়। কিন্তু নামটুকুর সাথে ঐটুকুই মিল। ভয়ার্ত মোটেই নয় গল্প তিনটে।
প্রথম গল্পে, অনেকটা জম্বিদের স্বাদ পাওয়া যায়। দ্বিতীয় গল্পে, পান্ডব গোয়েন্দার ছায়া।কিশোর বেলাকে এক নিমেষে ছুঁয়ে ফেলা যায়।আমার ব্যক্তিগত ভাবে তৃতীয় গল্পটি বেশি ভালো লেগেছে। পার্বত্য অঞ্চলের ডাইনির জেগে ওঠার কাহিনী হলেও তাতে জীবনবোধ মিশে এক অন্যরকম শান্তি দেয়।
মোট কথা, লেখকের ঝরঝরে গতিতে বইটি শুরু করলে শেষ না করে উপায় নেই। মাঝে মাঝেই স্বাদ বদলানোর জন্য এমন ছোটো গল্পের সমাহারে ঘন্টাখানেক সময় কাটানোই যায়।
Profile Image for The BIG Zero.
75 reviews
June 12, 2026
বই : তিন রক্তহিম
লেখক : সৈকত মুখোপাধ্যায়
ঘরানা : ভৌতিক, অ্যাডভেঞ্চার, রহস্য
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
গুডরিড রেটিং : ৩.৫
ব্যক্তিগত রেটিং : ৩

বইটি ৩ ঘরানার ৩ টি গল্প বা উপন্যাসিকা দিয়ে সাজানো হয়েছে। আমি এগুলোকে বড় গল্পই বলব। যাহোক, বইয়ের ১ম গল্পটি লেখা হয়েছে ভৌতিক ঘরানায়। অপঘাতে মৃত তিনজন মানুষের ভৌতিকরূপ আর বাস্তবিক জীবনের সাথে একটা ভয়ঙ্কর গল্প লেখক তুলে ধরেছেন। গল্পের শেষ দিকে আপনার মানবিক হৃদয়কে নাড়িয়ে দেবে।

বইয়ের ২য় গল্পটির নাম নাইটস্কুলের কম্যান্ডো দল। এটা বেশ ভালো লেগেছে আমার। বস্তির লেখাপড়া থেকে ঝরেপড়া ১৩/১৪ বছর বয়সের ৩ জন ছেলে আর ২ জন মেয়ে আর তাদের সবচেয়ে প্রিয় মানুষের কাহিনি এটা। একদল কিডন্যাপার কর্তৃক তাদের প্রিয় মানুষটাকে কিডন্যাপ করা এবং দুরন্ত এই ৫ ছেলেমেয়ের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে তাঁকে উদ্ধার করার টানটান অ্যাডভেঞ্চার তুলে ধরা হয়েছে এখানে।

৩য় গল্পটি একটি বিড়ালমানবীর ভয়াল-সুন্দর রহস্যকাহিনি। এটাকে আমার বিদেশি বা অনুবাদ গল্পের মত লেগেছে।
Profile Image for ANGSHUMAN.
229 reviews8 followers
November 6, 2021
তিনটি কিশোর গল্পের সংকলন। পড়তে ভালোই লাগল। তবে কিছু কিছু ক্ষেত্রে(দ্বিতীয় গল্প) চরিত্রগুলির কিছু বলিউড ফিল্ম স্টাইলের অতি নাটকীয়তা দৃষ্টিকটু লেগেছে।
Profile Image for DIPANJAN MUKHERJEE.
121 reviews5 followers
January 24, 2026

SIMPLE STORIES FUN TO READ NOTHING MORE OR LESS
ওরা থাকে পাতালে
নাইট স্কুলের কম্যান্ডোদল
ARE MY FAV.
Profile Image for সৌরজিৎ বসাক.
335 reviews6 followers
November 6, 2025
অনেকের মুখে সুখ্যাতি শুনে পড়তে বসে সময় নষ্ট হল। বইটিতে দুটি নভেলা এবং একটি মাঝারি আকারের গল্প রয়েছে।

"ওরা থাকে পাতালে" টিপিক্যাল তন্ত্রমন্ত্রের গল্প। তান্ত্রিক চরিত্র মুক্তিনাথের শেষ তিন পাতায় হিরো থেকে ভিলেন হয়ে আবার হিরো হয়ে যাওয়ার ঘাপলাটা না হলে ভালো বলা যেত তাও।

"নাইটস্কুলের কম্যান্ডোদল" বেশ ছিমছাম অ্যাডভেঞ্চার কাহিনি। অনেকটা পান্ডব গোয়েন্দা ধরনের। এটিই এই বইয়ের প্রাণ।

"মারিয়ানা মারিয়ানা" পুরোই হতাশ করল। শেষে গিয়ে আজগুবিভাবে ইতি টানা।
আর সবচেয়ে বড় কথা বইয়ের নামের কোন সার্থকতা নেই।
Displaying 1 - 16 of 16 reviews