কল্পবিশ্ব পত্রিকায় বছরজুড়ে প্রকাশিত হয় নানা ধরনের, নানারকম অনুভূতি-উদ্রেককারী প্রচুর গল্প-উপন্যাস। তাদের মধ্য থেকে শুধুমাত্র সেরা কিছু ছোটো গল্প বেছে নিয়েই সাজানো হয়েছে এই সংকলনটিকে। তাতে আমরা পেয়েছি~
ক] ছ'টি অনূদিত কাহিনি;
খ] বারোটি মৌলিক আখ্যান— যাদের মধ্যে আছে ভয়ংকর ফ্যান্টাসি, ডিস্টোপিয়ার ক্রূর সম্ভাবনা, সাবলীল কল্পনার উড়ানে ভিনগ্রহীদের সাক্ষাৎ পাওয়ার কাহিনি, শ্বাসরোধী অ্যাডভেঞ্চার, মজাদার মেটা-ফিকশন।
সব মিলিয়ে স্পেকুলেটিভ ফিকশনের অনুরাগীদের কাছে এই খণ্ডটিও এক ভূরিভোজের সমতুল।
হাতে পেলেই পড়ে ফেলুন, আর মজে যান কল্পবিশ্বের বৈচিত্র্যময় সম্ভারে।