Jump to ratings and reviews

শুধুই গল্প - চতুর্থ সংকলন

ফ্যান্টাসি
বীরগাথা
তানজীম রহমান
.
সায়েন্স ফ্যান্টাসি
ইকবাল সাহেবের অতিথি
মাশুদুল হক
.
রোমাঞ্চ গল্প
মাংসের ঝোল আর এক জগ পানি
শরীফুল হাসান
.
হরর
আবাহন
ডিউক জন
.
ছোটগল্প
এই তো আমি
তানিয়া সুলতানা
.
সায়েন্স ফিকশন
পেলিনড্রোম
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
.
রহস্য গল্প
ছায়া সমরজীত
সুস্ময় সুমন
.
জীবনের গল্প
নির্জন সাক্ষর
মঞ্জুর চৌধুরী
.
রহস্য গল্প
দায়মুক্তি
সাচৌ
.
ছোটগল্প
ফকির
কিশোর পাশা ইমন
.
সায়েন্স ফিকশন
প্যাপিলন
সালেহ আহমেদ মুবিন
.
ছোটগল্প
যার ছায়া পড়েছে
নাসির খান
.
রহস্য গল্প
ফেইরি'স প্রেয়ার
সুজানা আবেদীন সোনালী
.
থ্রিলার
একটি আত্মহত্যা পত্র
মাহমুদুল হাসান
.
রহস্য গল্প
আতর
সাদরুজ্জামান নূর তামাম
.
ফ্যান্টাসি
পিনোকিও
আহনাফ তাহমিদ রাতুল
.
রোমান্টিক
উল্টোপ্রেম
অসীম পিয়াস
.
অভ্র সিরিজ
একজন ভ্যানগগ এবং জনৈক অভ্র
আবুল ফাতাহ

192 pages, Hardcover

First published February 9, 2018

Loading...
Loading...

About the author

তানজীম রহমান

35 books782 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (10%)
4 stars
13 (68%)
3 stars
4 (21%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Wasee.
Author 60 books830 followers
February 12, 2018
আগের সংকলনগুলোর চেয়ে এটা অনেক বেশি পরিপূর্ণ লেগেছে। প্রতিটা গল্পই ভালো বলা চলে, তবে বিশেষভাবে উল্লেখ করতে হয় -

-বীরগাথা(তানজীম রহমান),
-ইকবাল সাহেবের অতিথি (মাশুদুল হক)
-মাংসের ঝোল আর এক জগ পানি (শরীফুল হাসান)
-পেলিনড্রোম (মোহাইমিনুল ইসলাম বাপ্পী)
-নির্জন সাক্ষর (মঞ্জুর চৌধুরী)
-ফকির (কিশোর পাশা ইমন)
-আতর (সাদরুজ্জামান নূর তামাম)
-উল্টোপ্রেম(অসীম পিয়াস)
Profile Image for Sourav Sarowar.
11 reviews3 followers
May 5, 2018
* বীরগাথা
লেখক : তানজীম রহমান
৩.৫/৫
ফ্যান্টাসি নভেলা। গল্প মোটামুটি, লেখনী ভালো।
.
* ইকবাল সাহেবের অতিথি
লেখক : মাশুদুল হক
৩/৫
অনেক ছোটোগল্প, শিশুতোষ সাই ফাই। লেখনী ভালো।
.
* মাংসের ঝোল আর এক জগ পানি
লেখক : শরীফুল হাসান
৩/৫
লেখনী জোস যদিও গল্পে তেমন কিছুই নাই। হালকা রহস্যের ঘনঘটা দেখা দিলেও তেমন কিছু নেই ক্লিয়ারলি।
.
* আবাহন
লেখক : ডিউক জন
২/৫
গল্প মোটামুটি, তবে লেখনশৈলী ভালো লাগেনি, মনে হচ্ছিলো ফেসবুকের পোস্ট বা আমরা যেভাবে কথা বলি ওভাবে লেখা। কিছুটা ভৌতিক করার চেষ্টা করেছেন, রহস্য রাখতে চেয়েছেন লেখক।
.
* এই তো আমি
লেখিকা : তানিয়া সুলতানা
৩.৫/৫
জীবনধর্মী ছোটোগল্প। গল্প, বর্ণনাভঙ্গি ভালো লেগেছে।
.
* পেলিনড্রোম
লেখক : মোহাইমিনুল ইসলাম বাপ্পী
৩.৫/৫
সাই ফাই ছোটোগল্প, লেখনী ভালো। আরো বড় পরিসরে লেখা হলেও মন্দ হতো না।
.
* ছায়া সমরজীত
লেখক : সুষ্ময় সুমন
৩/৫
আধিভৌতিক ছোটোগল্প। গল্প ও লেখনী মোটামুটি লেগেছে।
.
* নির্জন সাক্ষর
লেখক : মঞ্জুর চৌধুরী
২/৫
কিছুটা রোমান্টিক, কিছুটা ট্র‍্যাজিক টাইপের গল্প। এক প্রেমিক পোলার পছন্দের মেয়ে নিয়ে এবং ছন্নছাড়া পরিবার নিয়ে আজাইরা বকবকানি পড়লাম মনে হচ্ছিলো।
.
* দায়মুক্তি
লেখক : সাচৌ
২.৫/৫
সুপারন্যাচারাল টাইপের গল্প। মোটামুটি লেগেছে।
.
* ফকির
লেখক : কিশোর পাশা ইমন
৩.৫/৫
কন্টেম্পরারি ফিকশন। সমসাময়িক যেসব ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটছে, সেগুলোর কিছু একটাকেই উপজীব্য করেই গল্পটা। গল্প ও লেখনী দুইটাই ভালো লেগেছে।
.
* প্যাপিলন
লেখক : সালেহ আহমেদ মুবিন
৩.৫/৫
সাই ফাই ছোটোগল্প, গল্প মোটামুটি ভালোই এবং লেখনী ভালো।
.
* যার ছায়া পড়েছে
লেখক : নাসির খান
৩/৫
রোমান্টিক গল্প। লেখনী, কাহিনী মোটামুটি লেগেছে।
.
* ফেইরিস প্রেয়ার
লেখিকা : সুজানা আবেদীন সোনালী
২/৫
ছোটোখাটো ফ্যান্টাসি টাইপের গল্প, কাহিনী মোটামুটি। লেখনী, বর্ণনাভঙ্গিও অতটা ভালো লাগেনি।
.
* একটি আত্মহত্যা পত্র
লেখক : মাহমুদুল হাসান
৩/৫
মার্ডার মিস্ট্রি গল্প। গল্প ও লেখনী ভালোই লেগেছে।
.
* আতর
লেখক : সাদরুজ্জামান নুর তামাম
৩/৫
সুপারন্যাচারাল টাইপের রহস্য গল্প। কাহিনী মোটামুটি ভালোই, তবে বর্ণনাভঙ্গি অতটা ভালো লাগেনি।
.
* পিনোকিও
লেখক : আহনাফ তাহমিদ রাতুল
৩/৫
কিছুটা প্যারানরমাল টাইপের গল্প। মূল কাহিনী তেমন কিছুই নেই, রূপকথা টাইপের একটা কাহিনী। একটা চক্রের ইঙ্গিত দেওয়া হয়েছে। লেখনী মোটামুটি ভালোই।
.
* উল্টোপ্রেম
লেখক : অসীম পিয়াস
২.৫/৫
রম্য টাইপের গল্প। একদম আনাড়ি লেখনী। মোটামুটি লেগেছে।
.
* একজন ভ্যানিগগ এবং জনৈক অভ্র
লেখক : আবুল ফাতাহ
২.৫/৫
লেখিনী মোটামুটি ভালোই। তবে গল্পে তেমন কিছু নাই। মূলত একে গল্প বলা যায় না, বলা যেতে পারে কোনো নভেলা বা উপন্যাসের প্রথম দু-তিন পৃষ্ঠা।
.
.

আঠারোজন লেখকের আঠারোটি গল্প। ভিন্ন ভিন্ন স্বাদ, রূপ, রসের। লিখেছেন জনপ্রিয়, প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নবীন লেখকরাও। রয়েছে ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, রহস্য, হরর, জীবনধর্মীসহ নানান জনরা, উপ-জনরার গল্প।
.
কী নিয়ে কোন গল্পটি লেখা, বলে দিলে স্পয়লার হয়ে যাবার সম্ভাবনা বেশি। কারণ প্রায় সবগুলোই ছোটগল্প। আর গল্পগুলো যে সবার একই রকম লাগবে তা না। একেকজনের একেক রকম লাগবে এটাই স্বাভাবিক। একেকজনের একেক দিক থেকে ভালো লাগা, ভালো না লাগা তৈরী হয়। অনেকগুলো গল্প এতই ছোট যে, ঠিক কোন জনরায় ফেলা যায়, সেটা নিয়ে সন্দিহান আমি।
.
বইয়ে বানান ভুল বা প্রিন্টিং মিস্টেক খুব কম পরিমাণেই ছিল, যার কারণে পড়তে গিয়ে কোনো সমস্যা হয়নি। তবে শেষের গল্পে এসে লাস্ট পৃষ্ঠা ছিল না, পরে সেই অংশটা ফেসবুকের কল্যানে পড়তে পেরেছি।
.
বইয়ের প্রচ্ছদটাও বেশ ভালো লেগেছে। প্রচ্ছদের ছবির ক্রেডিট দেওয়ার দিকটাও ভালো লেগেছে। অন্তত এর আগে পড়ে শেষ করা বইয়ের প্রচ্ছদের কারণে যেই ধারণাটা হয়েছিল, সেটা অন্তত পাল্টালো। বইয়ের বাইন্ডিং এবং কাগজের মান অনেক অনেক ভালো। পাঠককে আমন্ত্রণ বইটি পড়ার জন্য।
Profile Image for Shahjahan Shourov.
162 reviews28 followers
December 5, 2018
সব মিলিয়ে ভাল বলা যায়। কয়েকটা গল্প মুগ্ধ করেছে ভীষণ, কিছু আবার খুব হতাশার কারণ হয়েছে।
Displaying 1 - 4 of 4 reviews