সেতু আগের মতোই দুঃখী গলায় বলল,আপনি ডিসিশন নিতে পারলেন না দেখে আমিই নিলাম,তবু টেনশন কমল না আপনার। ভেতরে ভেতরে অস্থির হয়ে গেলেন আপনি।ছটফট করতে লাগলেন।এই মুহুরতে আমি আপনাকে নিয়ে সংসার করতে গেলেও হাজারো সমস্যা হবে।কিন্তু প্রেম ভালোবাসার কাছে এসব সমস্যা কী আসলে কোনো সমস্যা!তাদের থাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি।সেই শক্তির নাম প্রেম।
ইমদাদুল হক মিলন-এর জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৫৫, ঢাকা জেলার বিক্রমপুরে। পৈতৃক গ্রাম— লৌহজং থানার ‘পয়শা’। ঢাকার গেন্ডারিয়া হাইস্কুল থেকে এস এস সি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্সসহ অর্থনীতিতে স্নাতক।প্রথম রচনা, ছোটদের গল্প ‘বন্ধু’, ১৯৭৩ সালে। প্রথম উপন্যাস যাবজ্জীবন। ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯৭৬ সালে। প্রথম গ্রন্থ ভালবাসার গল্প (১৯৭৭) থেকেই তিনি বিপুলভাবে সংবর্ধিত, পাঠকপ্রিয়। ১৯৯২ সালে বাংলা একাডেমী পুরস্কার। এ ছাড়া পেয়েছেন বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার(১৯৮৬), ইকো সাহিত্য পুরস্কার(১৯৮৭), হুমায়ূন কাদির সাহিত্য পুরস্কার(১৯৯২), নাট্যসভা পুরস্কার(১৯৯৩), পূরবী পদক(১৯৯৩), বিজয় পদক(১৯৯৪), মনু থিয়েটার পদক(১৯৯৫), যায় যায় দিন পত্রিকা পুরস্কার (১৯৯৫)। ২০১১ সালে ‘নূরজাহান’ উপন্যাসের জন্য পেয়েছেন আই আই পি এম সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার।
মধুরাত - Romantic Novel Writer - Imdadul Haq Milon
The story is so tiny and interesting. Here the writer picturized beautifully how a family feels pressure when their daughter cannot come home due to circumstances. The heroine went to a room date and meanwhile the whole country goes lockdown due to political issue. So they become trapped in the house and all family members of the heroine becomes so anxious about where the girl went. This is a perfect combination of tension, love and decisions. I enjoyed this small tiny novel.